ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:৪২ এএম
অনলাইন সংস্করণ

আজ ৫৩তম জন্মদিন শচীন টেন্ডুলকারের

ক্রিকেট বিশ্বের অবিস্মরণীয় নাম শচীন টেন্ডুলকার ৫৩ বছরে পা দিয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) তিনি জন্মদিনটি উদযাপন করেন ভারতের মুম্বাইয়ে নিজের বাসভবনে পরিবার ও ঘনিষ্ঠদের সঙ্গে।

জন্মদিনের সকালে তিনি স্ত্রী অঞ্জলি, মা এবং পোষা কুকুরের সঙ্গে সময় কাটান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তিনি একটি ছবি শেয়ার করে লেখেন, “মা, অঞ্জলি আর এই দুষ্টুর সঙ্গে দিনটা শুরু—এর চেয়ে ভালো আর কী হতে পারে!”

জন্মদিন উপলক্ষে সকাল থেকেই তাঁর বাসার সামনে ভিড় করেন শত শত ভক্ত। ভক্তদের ভালোবাসায় অভিভূত হয়ে টেন্ডুলকার কেক কাটেন, সেলফি তোলেন এবং অটোগ্রাফ দেন।

১৯৭৩ সালের ২৪ এপ্রিল জন্ম নেওয়া এই ভারতীয় কিংবদন্তি আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রানসংগ্রাহক হিসেবে পরিচিত। তাঁর মোট আন্তর্জাতিক রান ৩৪,৩৫৭। টেস্ট ও ওয়ানডে—দুই ফরম্যাটেই সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড এখনো তাঁর দখলে।

দীর্ঘ ২২ বছরের ক্যারিয়ারে তিনি ২০০টি টেস্ট ম্যাচ খেলেছেন, যেখানে করেছেন ১৫,৯২১ রান এবং ৫১টি সেঞ্চুরি—যা এখনো বিশ্বরেকর্ড। ওয়ানডে ক্রিকেটেও তাঁর আধিপত্য ছিল স্পষ্ট, বিশেষ করে ১৯৯৮ সালে এক ক্যালেন্ডার বছরে ১,৮৯৪ রান ও ৯টি সেঞ্চুরি করে তিনি অনন্য নজির গড়েন।

সব ফরম্যাট মিলিয়ে তিনি জিতেছেন ৭৬টি ম্যাচসেরা পুরস্কার এবং করেছেন ২৬৪টি অর্ধশতক। ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে ধারাবাহিক সাফল্যের জন্য তিনি আজও অনুপ্রেরণার নাম।

ভক্তদের কাছে শচীন টেন্ডুলকার শুধু একজন ক্রিকেটার নন, বরং এক আবেগ ও অনুপ্রেরণার প্রতীক—যিনি “ক্রিকেটের ঈশ্বর” নামে বিশ্বজুড়ে পরিচিত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেটফ্লিক্সে নতুন সিজন নিয়ে ফিরছে মানি হাইস্ট

1

শ্রীলঙ্কাকে হারিয়ে স্বর্ণ জিতলো বাংলাদেশ, নিশ্চিত এশিয়ান চ্য

2

শিশু রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

3

পদত্যাগ করলেন মেসিদের কোচ মাচেরানো

4

জন্মনিয়ন্ত্রণ পিলের দাম দিতে গিয়ে যেভাবে ফাঁস হলো স্বামীর পর

5

বৃষ্টির প্রভাবে রাজধানীতে সবজির দাম বেড়েছে

6

ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলায় হারলেন ইলন মাস্ক

7

নেপালে জেন জি বিক্ষোভে নিহত ১৯

8

গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৭২৭৪০

9

চট্টগ্রাম বন্দরের ২২০ কনটেইনার পণ্য নিলামে তুলছে কাস্টমস

10

আবু সাঈদ হত্যা মামলার আসামিরা ট্রাইব্যুনালে, সরাসরি সম্প্রচা

11

ইরানের বিপুল ক্রিপ্টো সম্পদ জব্দ করেছে যুক্তরাষ্ট্র

12

ইউরোপীয় প্রিমিয়ার লিগের মালিকানায় ক্রিস গেইল

13

মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা

14

নেইমারকে নিয়ে ভাইরাল ‘রাগ করলা’ ট্রেন্ডে মেতেছে ফিফা

15

ঢাকায় মৃদু ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল টাঙ্গাইলের মির্জাপুর

16

ইউক্রেনে রুশ ড্রোন হামলায় নিহত ৬

17

রবিবার থেকে শুরু ডিসি সম্মেলন

18

এয়ার চায়নার ৪টি ফ্লাইট বাতিল

19

ভাঙনের ঝুঁকিতে চট্টগ্রামের পারকি উপকূল

20