ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

জবিতে ছাত্রলীগের অপতৎপরতার অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ

ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের অপতৎপরতার অভিযোগ তুলে প্রতিবাদ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। মঙ্গলবার দুপুরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে নেতাকর্মীরা “শিক্ষা, ঐক্য, প্রগতি—ছাত্রদলের মূলনীতি”, “সন্ত্রাসীদের আস্তানা জগন্নাথে হবে না” এবং “ছাত্রলীগের সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান”—সহ বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১নং যুগ্ম আহ্বায়ক সুমন সরদার অভিযোগ করেন, একটি মহল ক্যাম্পাসের শান্ত পরিবেশ নষ্ট করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তিনি বলেন, শিক্ষার্থীদের স্বার্থবিরোধী ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে ছাত্রদল সবসময় সোচ্চার থাকবে।

তিনি আরও বলেন, ক্যাম্পাসের শান্ত পরিবেশ বিনষ্টের কোনো চেষ্টা করা হলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে। বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস, সহিংসতা ও দখলদার রাজনীতির কোনো স্থান নেই বলেও তিনি মন্তব্য করেন।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, আরিফুল ইসলাম আরিফ, ইয়াসির আরাফাত, রায়হান হোসেন অপু, রবিন মিয়া শাওন, মেহেদী হাসান, প্রতীক হোড়েসহ আরও অনেকে। এছাড়া আহ্বায়ক সদস্যদের মধ্যে মিঠু আলী, মাসফিকুল ইসলাম, মনিরুজ্জামান মনির, সাইফুল ইসলাম, নিয়ন, রিয়াদ, নাইম, সাদিক, আহাদ, মুগ্ধ, আশরাফুল, মিথীল, সৌরভ, আকরাম, ফয়সাল, মুশফিক, সাকিব ও আসিফসহ অনেকেই কর্মসূচিতে অংশ নেন।

ছাত্রদল নেতারা বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ বজায় রাখতে প্রশাসনের কার্যকর ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের ওপর সহিংসতা বন্ধের আহ্বান জানাল ইউনিসেফ

1

বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলে অবদান রাখা শীর্ষ ৫ ফুটবলার

2

ফ্রান্সে রেকর্ড তাপমাত্রা, ৬৮ হাজার পরিবার বিদ্যুৎহীন

3

ভিয়েনা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি চলচ্চিত্র ‘দেলুপি’

4

রোনালদোর ‘আই অ্যাম ব্যাক’ মন্তব্যে খোঁচা দিলেন ইব্রাহিমোভিচ

5

ভায়াগ্রা ব্যবহারের গুঞ্জন উড়িয়ে দিলেন ইংল্যান্ডের কোচ

6

১৯ বছর পর আলোচনায় মেসি-ইয়ামালের সেই ঐতিহাসিক ছবি

7

৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা

8

১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

9

১৪ বছর পর রিয়াল মাদ্রিদকে হারাল বায়ার্ন মিউনিখ

10

আমাদের সঙ্গে অন্যায় হয়েছে, মেসিকে বিশ্বকাপে রাখতে চেয়েছে তার

11

জ্বালানি নিরাপত্তা বিষয়ে আলোচনা করতে সিঙ্গাপুরে অস্ট্রেলিয়ার

12

২০২৫ সালে আইপিডিসি’র মুনাফা বেড়েছে ২৫.৩৯ শতাংশ

13

শেষ মুহূর্তের দিয়ালোর গোলে আইভরি কোস্টের দুর্দান্ত সূচনা

14

হঠাৎ অবসরে গেলেন আর্জেন্টিনা-স্পেন ফাইনালের বিতর্কিত রেফারি

15

দেশের পাঁচ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের সিদ্ধান্ত

16

পাকিস্তানে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের নতুন দফার শান্তি বৈঠ

17

আমাদের প্রতিপক্ষ মরক্কো, রেফারি নয়: ফ্রান্সের কোচ দেশম

18

স্থানীয় নির্বাচনে জোটে না যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের

19

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

20