ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ১৬ মে ২০২৬, ০১:২১ পিএম
অনলাইন সংস্করণ

ইরান যুদ্ধের প্রভাব আমেরিকানদের অর্থনীতিতে পড়বে: আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি |সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান সামরিক সংঘাতের কঠোর সমালোচনা করেছেন আব্বাস আরাগচি। তিনি বলেছেন, এই সংঘাতের কারণে শেষ পর্যন্ত আমেরিকান নাগরিকদেরই বড় ধরনের অর্থনৈতিক চাপের মুখে পড়তে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইচ্ছাকৃতভাবে এই যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছে। এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অর্থনীতিতেও গুরুতর প্রভাব ফেলবে।

আব্বাস আরাগচি বলেন, “গ্যাসের মূল্যবৃদ্ধি বা শেয়ারবাজারের ওঠানামার চেয়েও বড় সমস্যা সামনে আসছে। প্রকৃত সংকট শুরু হবে তখন, যখন মার্কিন ঋণ ও বন্ধকী ঋণের সুদের হার বাড়তে থাকবে।”

তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রে গাড়ির ঋণ খেলাপির হার ইতোমধ্যেই গত তিন দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। যুদ্ধ দীর্ঘায়িত হলে জ্বালানির উচ্চমূল্য এবং পরিবারগুলোর বাড়তে থাকা ঋণ সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে বলে মন্তব্য করেন তিনি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, বর্তমান পরিস্থিতি সম্পূর্ণভাবে এড়ানো সম্ভব ছিল। কূটনৈতিক সমাধানের পথ বেছে নিলে এ ধরনের অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতা তৈরি হতো না বলেও উল্লেখ করেন তিনি।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ইতোমধ্যেই বৈশ্বিক জ্বালানি বাজারে পড়তে শুরু করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, সংঘাত দীর্ঘায়িত হলে বিশ্ব অর্থনীতিতে নতুন চাপ তৈরি হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

1

মায়ের পচন ধরা লাশ, যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহা

2

তাপপ্রবাহে হিটস্ট্রোকের ঝুঁকিতে শিশু ও বয়স্করা

3

ফাইল না দেওয়ায় অফিস সহায়ককে পুলিশে দিলেন অ্যাটর্নি জেনারেল

4

লালমনিরহাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

5

অথৈ সাগরে হাবুডুবু খাওয়া এক মায়ের ৩৮ বছরের সংগ্রাম! ফিরলেন স

6

পানির নিচ থেকে ধান তোলার চেষ্টা

7

ইন্টারনেট ছাড়াই চলবে এআই অ্যাপ কসমো

8

ডিজিটাল লেনদেনে কমবে দুর্নীতি ও অর্থ পাচার : গভর্নর

9

চিরবিদায় নিলেন কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে

10

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউজিসির কর্মশালার উদ্বোধন করলেন প্রধানমন

11

প্রথমবারের মতো ইরানের সঙ্গে যোগাযোগ করল সৌদি

12

রাহুল গান্ধীর দ্বৈত নাগরিকত্ব বিতর্কে হাইকোর্টের তদন্ত নির্দ

13

শিক্ষাগত যোগ্যতার সনদ বিতর্কে কেন নীরব মোদি?

14

২ জুলাই থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা

15

সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে নিয়োগ

16

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় এবার ফিলিস্তিনি মডেল

17

সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের দাবি নাকচ করল ইরান

18

যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি হিজবুল্লাহর

19

বিশ্বনাথে সড়কের পাশে পড়েছিল নবজাতক

20