ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের সঙ্গে আমিরাতের শক্তির কোনো তুলনা হয় না

শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন মিয়ারশেইমার |সংগৃহীত

ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ালে সংযুক্ত আরব আমিরাতের জন্য পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন মিয়ারশেইমার। তার মতে, সামরিক সক্ষমতার দিক থেকে ইরান ও আমিরাতের মধ্যে বিশাল ব্যবধান রয়েছে।

মিডল ইস্ট মনিটর নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে অধ্যাপক মিয়ারশেইমার বলেন, দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্র ও ইসরাইল একযোগে সামরিক চাপ প্রয়োগ করেও ইরানকে দুর্বল করতে পারেনি। সেই বাস্তবতায় মধ্যপ্রাচ্যের ছোট দেশগুলোর পক্ষে তেহরানের বিরুদ্ধে সরাসরি সামরিক লড়াইয়ে সফল হওয়া অত্যন্ত কঠিন।

তিনি বলেন, “টানা ৪০ দিন ধরে যুক্তরাষ্ট্র ও ইসরাইল বিমান হামলা চালিয়েও ইরানকে পরাজিত করতে পারেনি। সেখানে ছোট আঞ্চলিক শক্তিগুলোর জন্য ইরানের মোকাবিলা করা প্রায় অসম্ভব।”

মিয়ারশেইমারের দাবি, সংযুক্ত আরব আমিরাত বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ঘনিষ্ঠ অবস্থানে থেকে ইরানবিরোধী নীতিকে সমর্থন করছে, যা ভবিষ্যতে অঞ্চলজুড়ে বড় ধরনের সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে।

তিনি আরও বলেন, যদি আমিরাত সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে ইরান দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো—বিশেষ করে পানি শোধনাগার ও জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। তার ভাষায়, “তেহরানের এমন সক্ষমতা রয়েছে, যা আমিরাতের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে।”

অধ্যাপক মিয়ারশেইমার মনে করেন, সংঘাতের পথে না গিয়ে আমিরাতের উচিত হবে কূটনৈতিক সম্পর্ক জোরদার করা এবং তেহরানের সঙ্গে স্থিতিশীল ও কার্যকর সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করা।

এর আগেও ইরান নিয়ে একাধিক বিশ্লেষণে তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্রের চাপ মোকাবিলার কৌশল ইরান ভালোভাবেই আয়ত্ত করেছে। নতুন করে হামলা বা সামরিক অভিযান চালিয়ে ওয়াশিংটনের কাঙ্ক্ষিত ফল পাওয়া সহজ হবে না বলেও মন্তব্য করেন তিনি।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এমন মন্তব্য আঞ্চলিক নিরাপত্তা ও ভূরাজনৈতিক ভারসাম্য নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের ফাইনাল কবে-কোথায়-কখন, জেনে নিন

1

বিশ্বকাপ যাঁদের ক্যারিয়ার বদলে দিয়েছে

2

সোনিয়ার সাথে বৈঠক : কংগ্রেসে ফিরছেন না মমতা

3

পাকিস্তানের ভূমিকায় ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা

4

ময়মনসিংহের সাহিত্য-সংস্কৃতির জাগরণে কেদারনাথ মজুমদারের অনন্

5

২০২৬ বিশ্বকাপে খেলছেন মেসি, নিশ্চিত করলেন কোচ আয়ালা

6

শুভ জন্মদিন মেসি, সময়কে হার মানানো এক চিরতরুণ জাদুকর

7

বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বাজার পরেই শুনলেন বাবাও বেঁচে নেই

8

মে দিবসে প্রধানমন্ত্রীর বার্তা

9

আমরা ১৮ কোটি মানুষের পক্ষে রাস্তায় নেমেছি: জামায়াত আমির

10

আমরা পৃথিবীর রাজা না: ইনফান্তিনো

11

ফেনীতে বালুচাপা অবস্থায় নারীর লাশ উদ্ধার, গলায় আঙুলের ছাপ

12

মন্তেশ্বরে বড় ব্যবধানে হারলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী

13

শিশু অপ্রতীমের নির্মম মৃত্যুতে শোবিজ তারকাদের আহাজারি

14

চুক্তি হলেই হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে : ট্রাম্প

15

এমবাপ্পে-হালান্ড লড়াই আজ, বাংলাদেশ সময় রাত ১টায়

16

দেশে বেসরকারি ঋণ প্রবৃদ্ধিতে বড় ধস

17

দাদির ভিডিও বার্তা দেখে কাঁদলেন ভিনিসিয়ুস

18

ব্রাজিল ম্যাচের আগে যে লক্ষ্যের কথা জানালেন নরওয়ে কোচ

19

আন্তর্জাতিক ক্রিকেটে ১১ বছর পূর্ণ করলেন মোস্তাফিজুর রহমান

20