অনলাইন ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ০৮:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

মেসির রেকর্ড গড়া জোড়া গোল ও এক অ্যাসিস্টে মায়ামির দারুণ জয়

ছবি: সংগৃহীত



লিওনেল মেসি বিশ্বকাপের পর প্রথমবারের মতো শুরুর একাদশে নেমেই চমক দেখিয়েছেন । জোড়া গোলের পাশাপাশি একটি গোলও বানিয়েছেন। তাতে লিগস কাপে মেক্সিকোর ক্লাব সান লুইসকে ৪–২ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। এর আগে গত রোববার মেজর লিগ সকারে (এমএলএস) কলম্বাসের বিপক্ষে বদলি নেমেছিলেন মেসি, যদিও ২–২ গোলের ড্রয়ে শেষ হওয়া সেই ম্যাচে কোনো গোল পাননি।

মায়ামিতে আজ সকালের ম্যাচে জোড়া গোলে লিগস কাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাও হলেন মেসি। ২০২৩ সালে প্রতিযোগিতাটি নতুন আকারে শুরুর পর ১৪ গোল করলেন। এ পথে তিনি ভেঙেছেন লস অ্যাঞ্জেলেস এফসির দেনি বুয়াঙ্গার রেকর্ড। লিগস কাপে ১২ ম্যাচ খেলে মেসি এ নিয়ে পাঁচবার এক ম্যাচে জোড়া গোল করলেন।

তবে মেক্সিকান ক্লাবের বিপক্ষে শুরুটা ভালো হয়নি ইন্টার মায়ামির। ডেভিড রদ্রিগেজের গোলে ৪ মিনিটে এগিয়ে যায় সান লুইস। এরপরই জ্বলে ওঠেন মেসি। ১১ মিনিটে অ্যালেনের ক্রস থেকে দারুণ এক ভলিতে প্রথম গোল করে দলকে সমতায় ফেরান আর্জেন্টাইন কিংবদন্তি। এটি ২০২৬ বিশ্বকাপের পর ইন্টার মায়ামির জার্সিতে তাঁর প্রথম গোল।

মেসির সঙ্গে দুই সেশনের অনুশীলনেই যা বুঝে গেলেন কাসেমিরো
এরপর তেলাসকো সেগোভিয়ার গোলে ২৬ মিনিটে এগিয়ে যায় মায়ামি। ২–১ ব্যবধানে এগিয়ে থাকার সময় বক্সের ভেতর বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোল করেন মেসি। তাতে ৪৪ মিনিটেই ৩–১ গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। তবে বিরতির আগেই ব্যবধান ৪–১ করে মায়ামি।

মেসির কর্নার থেকে প্রথমার্ধে যোগ করা সময়ের ৭ মিনিটে হেডে গোল করেন মিকায়েল। ৫১ মিনিটে রাফায়েল লোরেন্তে একটি গোল শোধ দিলেও শেষ পর্যন্ত ৪–২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।

দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে ফ্লোরিডায় প্রবল বৃষ্টির কারণে খেলা প্রায় আধা ঘণ্টার বেশি সময় বন্ধ ছিল। খেলা আবার শুরুর পর সান লুইস আক্রমণের চেষ্টা করলেও আর গোল করতে পারেনি এবং ম্যাচেও ফিরতে পারেনি।

এই জয়ে লিগস কাপ অভিযান দারুণভাবে শুরু করল ইন্টার মায়ামি। আগামী ৯ আগস্ট তাদের প্রতিপক্ষ মেক্সিকোর আরেক ক্লাব মন্তেরেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারভেজ হত্যা মামলা: মুন্না ও কামরুলের ২ দিনের রিমান্ড

1

ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে বিশ্বকাপের তৃতীয় ইংল্যান্ড

2

উত্তর-পূর্বাঞ্চলের দুই নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে

3

মহাকাশ প্রযুক্তিতে নতুন অর্জন পাকিস্তানের

4

শাহজালাল বিমানবন্দর থেকে ৯৭২ ফ্লাইট বাতিল

5

ভ্যাপসা গরমে চোখের যত্নে জরুরি সতর্কতা

6

হরমুজ প্রণালীতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত, ট্রাম্পকে ধন্যবাদ

7

পেলে-মেসিকেও ছাড়িয়ে ইতিহাস গড়লেন ইয়ামাল

8

মুসলিমরা আমাকে ভোট দেয়নি, মমতাকে দিয়েছে ; শুভেন্দু

9

শেষ মুহূর্তের দিয়ালোর গোলে আইভরি কোস্টের দুর্দান্ত সূচনা

10

মেসির রেকর্ড, আর্জেন্টিনার ইতিহাস লেখা অবিশ্বাস্য এক রাত

11

বিশ্বকাপ ঘিরে ব্যবসার আশা, বাড়ছে শঙ্কা

12

মোদির বেঙ্গালুরু সভাস্থলের কাছে বিস্ফোরক উদ্ধার

13

লোকসান কমাতে কর্ণফুলী টানেলের টোল পুনর্নির্ধারণের উদ্যোগ

14

তারুণ্যের ভিড়ে বিশ্বকাপে নজর কাড়বেন ৮ ‘বয়স্ক’ ফুটবলার

15

দক্ষিণ লেবাননে পানি সরবরাহ কেন্দ্রে হামলা

16

জাপানের উত্তরাঞ্চলে ভয়াবহ দাবানল

17

ইরানের খার্গ দ্বীপের কাছে সাগরে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা

18

অপরিবর্তিত একাদশেই মাঠে নামবে আর্জেন্টিনা, সুইজারল্যান্ডের এ

19

আর্জেন্টিনার দুঃসংবাদ দিলেন ঘানার সেই তান্ত্রিক

20