ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

আমরা ফেল করতে আসিনি: সংস্কৃতিমন্ত্রী

সংগৃহীত ছবি

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, বর্তমান সরকার ব্যর্থ হওয়ার জন্য নয়, বরং প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্য নিয়েই কাজ করছে। তিনি উল্লেখ করেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকট তৈরি হলেও সরকার দ্রুতই তা মোকাবিলা করতে সক্ষম হবে।

শুক্রবার দুপুরে বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের নদেরচাঁদ ঘাটে খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জনগণ দেশের দায়িত্ব বর্তমান সরকারের হাতে তুলে দিয়েছে আস্থার ভিত্তিতে। তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সময় অর্থনৈতিক খাত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়ম ও লুটপাট হয়েছে।

তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সরকার সকল নাগরিকের জন্য সমানভাবে কাজ করতে চায়। যারা ভোট দিয়েছে বা দেয়নি—সবাইকে সঙ্গে নিয়েই উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশব্যাপী খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে বোয়ালমারীতে দুটি খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে একটি খালের দৈর্ঘ্য ৬.১ কিলোমিটার, যার জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১ কোটি ৭২ লাখ টাকা।

এই প্রকল্প বাস্তবায়িত হলে বর্ষা ও শুষ্ক—উভয় মৌসুমেই কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে। ফলে স্থানীয় কৃষকদের উৎপাদন খরচ কমবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। পাশাপাশি খালে পানি সংরক্ষণ হওয়ায় পরিবেশের ভারসাম্য রক্ষায়ও ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খন্দকার নাসিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাইলেই ব্রাজিলের হয়ে খেলতে পারতেন মেসি,জেনে নিন কিভাবে?

1

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়ব আমরা: কেপ ভার্দে প্রেসিডেন্

2

ময়মনসিংহে উদ্ধারকারী ট্রেনও লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ

3

চীনের সাথে উত্তেজনা কমেছে : পানামার প্রেসিডেন্ট

4

ভাগ্য আমাদের পক্ষে ছিল, এম্বোলোর লাল কার্ডে সুবিধা পেয়েছে আর

5

ঘরেই বানান সুস্বাদু কাঁঠালের হালুয়া

6

ব্রাজিলকে ছাড়িয়ে বিশ্বকাপে গোলের শীর্ষে জার্মানি

7

২০০ বছর পর বংশে কন্যাসন্তান, রথে চড়িয়ে রাজকীয় বরণ

8

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ল ১৬.৬৮ শতাংশ

9

মরুভূমিতে যাত্রার আগে উটকে লবণ খাওয়ানো হয় কেন

10

আজকে সবার মুখোশ ফাঁস করব: মৌসুমী হামিদ

11

পশ্চিমবঙ্গে বিজয় মিছিল নিষিদ্ধ: নির্বাচন কমিশনের জরুরি নির্দ

12

আগুন ভেদ করে প্রত্যাবর্তন

13

তাইওয়ানকে স্বাধীনতা ঘোষণা না করতে সতর্ক করলেন ট্রাম্প

14

মার্কিন উদ্যোগে লেবানন–ইসরাইল বৈঠকের আহ্বান

15

বিরোধীদের লক্ষ্য দেশকে অশান্ত করা: প্রধানমন্ত্রী

16

ব্যবসায়ী প্রতিনিধিদল নিয়েও চীনে বড় সাফল্য পেলেন না ট্রাম্

17

মেসির অবসরের পর কে হচ্ছেন আর্জেন্টিনার অধিনায়ক?

18

রান্নার ঝামেলা ছাড়াই ১০ মিনিটে বানিয়ে নিন ৭ পুষ্টিকর খাবার

19

দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহ

20