ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রভাবশালী লোকদেরই টার্গেট করা হয়: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির একটি হোটেলে হোয়াইট হাউস সংবাদদাতাদের সঙ্গে নৈশভোজ চলাকালে গুলির ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা ইস্যু। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় হঠাৎ গুলির শব্দ শোনা গেলে দ্রুত নিরাপত্তা বাহিনী তাকে এবং ফার্স্ট লেডিকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

ঘটনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প জানান, গুলির ঘটনায় সিক্রেট সার্ভিসের একজন কর্মকর্তা আহত হলেও তার বুলেটপ্রুফ ভেস্টের কারণে বড় ধরনের ক্ষতি হয়নি। তিনি বলেন, আহত কর্মকর্তার সঙ্গে তিনি কথা বলেছেন এবং তিনি এখন ভালো আছেন ও মানসিকভাবে শক্ত আছেন।

ট্রাম্প আরও জানান, ওই অনুষ্ঠানটি মূলত গণমাধ্যমকর্মীদের জন্য আয়োজিত ছিল এবং সেখানে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ও এফবিআই পরিচালকও উপস্থিত ছিলেন।

ঘটনার পর কেন বারবার তিনি লক্ষ্যবস্তু হচ্ছেন—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে একাধিক হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে, যদিও এই ঘটনার পেছনের উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়।

তিনি আরও দাবি করেন, ইতিহাস পর্যালোচনা করে তিনি দেখেছেন, সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিরাই সাধারণত হামলার শিকার হন। উদাহরণ হিসেবে তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের নাম উল্লেখ করেন।

ট্রাম্প বলেন, “এটা বলতে ভালো লাগে না, তবে বাস্তবতা হলো—প্রভাবশালী ব্যক্তিরাই বেশি টার্গেট হন।” তিনি আরও যোগ করেন, তার প্রশাসনের কর্মকাণ্ডে কিছু মানুষ অসন্তুষ্ট থাকলেও তিনি দেশের স্বার্থেই কাজ করছেন।

হোটেলের গুলির ঘটনায় নতুন করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে আইনি প্রক্রিয়ায় নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি-বাহরাইনকে সংযোগকারী সেতু বন্ধ ঘোষণা

1

রেকর্ড ছুঁয়ে ২০৭৪ কোটি টাকায় ম্যান সিটিতে যাচ্ছেন আর্জেন্টিন

2

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

3

ইরানের হামলাকে ‘তুচ্ছ’ বললেন ট্রাম্প

4

বাংলাদেশি সমর্থকদের প্রশংসা, বাংলাদেশকে আজ জয় উপহার দিতে চান

5

এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি ও রনি

6

মাতৃত্বে নারীর মস্তিষ্কে ঘটে বিস্ময়কর পরিবর্তন

7

আলজেরিয়াকে ৩-০ গোলের হারিয়েছে আর্জেন্টিনা

8

অস্ট্রিয়া ম্যাচে মেসির সামনে ৩ রেকর্ড

9

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

10

মেসির সঙ্গে ফাইনালে দেখা হলে কি করবেন এমবাপ্পে

11

‘এটা বাতিল করে দেখাও’ যুক্তরাষ্ট্রকে হারানোর পর ট্রাম্পকে বে

12

ভবানীপুরে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়

13

ফ্রান্সের বিপক্ষে আজ সুইডেনের কঠিন পরীক্ষা

14

আর্জেন্টিনা-মিশর ম্যাচে জিতবে কে? জানাল সুপার কম্পিউটার

15

ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় এগোচ্ছে ইউরো

16

অধিনায়ক হিসেবে টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরি শান্তর

17

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়ব আমরা: কেপ ভার্দে প্রেসিডেন্

18

অবসরের পরও আর্জেন্টিনার জার্সিতে ফিরতে পারেন মেসি

19

চুক্তি না হলে ধ্বংসের হুঁশিয়ারি: ইরানকে কঠোর বার্তা ট্রাম্পে

20