ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ

নিলামে আরও ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি

বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল রাখতে নিলামের মাধ্যমে আরও ৫ কোটি মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। চারটি বাণিজ্যিক ব্যাংক থেকে এই ডলার সংগ্রহ করা হয় বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, এ দফায় মোট ৫০ মিলিয়ন বা ৫ কোটি ডলার কেনা হয়েছে, যার কাট-অফ মূল্য নির্ধারণ করা হয় ১২২ টাকা ৭৫ পয়সা।

তিনি আরও জানান, চলতি মাসেই এ নিয়ে কেন্দ্রীয় ব্যাংক মোট ১২ কোটি মার্কিন ডলার কিনেছে। বাজারে ডলারের সরবরাহ ও দর নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের নিলাম কার্যক্রম অব্যাহত রাখা হচ্ছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত বিভিন্ন নিলামের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক মোট ৫৬১ কোটি ৩৫ লাখ বা ৫.৬১ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে। ২০২৪ সালের আগস্টের পর থেকে কেন্দ্রীয় ব্যাংক ডলার বিক্রির পরিবর্তে বাজার থেকে ডলার কেনার নীতিতে বেশি গুরুত্ব দিচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও বিনিময় হার স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংকের এ ধরনের পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই সামরিক শক্তিতে ঘুরে দাঁড়াচ্ছে

1

ঈদুল আজহা উপলক্ষে ৭ দিনের ছুটি ঘোষণা

2

দুই মাসে ৬০ পদক্ষেপ বাস্তবায়ন

3

রুমিন ফারহানা-এর এনসিপিতে যোগদানের গুঞ্জন

4

মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

5

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা

6

নতুন গান নিয়ে ফিরছেন ঈশিতা

7

মিয়ানমারে বন্দিদের সাজা কমানোর ঘোষণা

8

হরমুজ প্রণালীতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত

9

আমরা ব্রাজিলকে গোল উপহার দিয়েছি: স্কটল্যান্ড কোচ

10

ফিফার ব্যাখ্যা মানতে নারাজ নরওয়ের কোচ

11

কুড়িগ্রামে শব্দদূষণবিরোধী অভিযান, ৪ চালককে জরিমানা

12

ইরান একটি ব্যর্থ ও মৃত রাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প

13

বালের্দির বদলি হিসেবে আর্জেন্টিনা দলে সেনেসি

14

হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

15

মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের মূল বেতন নির্ধারণ

16

জোড়া গোল করে সমালোচকদের জবাব দিলেন নেইমার

17

প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু হলো হজ ফ্লাইট ২০২৬

18

১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু : ধর্মমন্ত্রী

19

পানামাকে হারিয়ে আশা বাঁচাল ক্রোয়েশিয়া

20