অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৪৭ এএম
অনলাইন সংস্করণ

জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক অরল্যান্ডো গিল

ছবি: সংগৃহীত



জার্মানির একের পর এক আক্রমণ ঠেকিয়ে তিনি হয়ে উঠেছিলেন প্যারাগুয়ের সবচেয়ে বড় শক্তি। তার অনবদ্য নৈপুণ্যের সামনে অসহায় আত্মসমর্পণ করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপে কখনো কখনো একজন গোলরক্ষকই পুরো ম্যাচের গল্প বদলে দেন। বোস্টনের গিলেট স্টেডিয়ামে অরল্যান্ডো গিল ঠিক সেটিই করেছেন। 

নির্ধারিত সময় থেকে অতিরিক্ত সময়। পুরো ১২০ মিনিট যেন ছিল গিলের অসাধারণ গোলকিপিংয়ের প্রদর্শনী। জার্মানি বলের দখল রেখেছে। একের পর এক আক্রমণ সাজিয়েছে। কিন্তু গোলবারের নিচে দাঁড়িয়ে থাকা প্যারাগুয়ের এই তরুণকে পরাস্ত করতে পারেনি। কাই হাভার্টজ, লেরয় সানে, ফ্লোরিয়ান ভির্টজদের মতো তারকারাও বারবার হতাশ হয়েছেন তার ক্ষিপ্র রিফ্লেক্স, নিখুঁত অবস্থান আর দুর্দান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার কাছে।

ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। সেখানেও নায়ক সেই গিল। প্রথমেই কাই হাভার্টজের শট রুখে দিয়ে জার্মানদের চাপে ফেলে দেন। এরপর নিক ভোল্টেমাডের শটও দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন। শেষ পর্যন্ত জোনাথান তাহের শট ক্রসবারের ওপর দিয়ে উড়ে গেলে উল্লাসে ফেটে পড়ে প্যারাগুয়ে। একই সঙ্গে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো টাইব্রেকারে হার মানে জার্মানি।

২৪ বছর বয়সী অরল্যান্ডো গিল বর্তমানে আর্জেন্টিনার ক্লাব সান লরেঞ্জোর হয়ে খেলছেন। প্যারাগুয়ের ক্লাব ১৩ দে জুনিও ও সিএস সান লরেঞ্জোর একাডেমিতে বেড়ে ওঠা এই গোলরক্ষক ধাপে ধাপে নিজেকে গড়ে তুলেছেন। ২০২৩ সালের শেষ দিকে সান লরেঞ্জোতে যোগ দেওয়ার পর পারফরম্যান্সের জোরে জায়গা করে নেন মূল দলে। জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় গত বছরের সেপ্টেম্বরে, পেরুর বিপক্ষে।

অরল্যান্ডো গিলের জন্য বোস্টনের রাতটি হয়ে থাকবে জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া এক অধ্যায়। জার্মানির বিপক্ষে তাঁর প্রতিটি সেভ ছিল আত্মবিশ্বাসের ঘোষণা, প্রতিটি ডাইভ ছিল বিশ্ব ফুটবলের দরজায় কড়া নাড়া। সেই রাতেই তিনি নিজেকে নিয়ে গেলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুগলের চাকরি ছেড়ে ব্যবসা,বছরে আয় প্রায় ২৮ কোটি টাকা

1

রোনালদোর ‘আই অ্যাম ব্যাক’ মন্তব্যে খোঁচা দিলেন ইব্রাহিমোভিচ

2

ঈদের আগে কমল স্বর্ণের দাম

3

ভারতীয়দের নিয়ে অপপ্রচারে কঠোর সিঙ্গাপুর

4

রামেকে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৮

5

একসঙ্গে মরব বলে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক,পালালেন প্রেমিকা

6

মেট্রোরেল চলবে রাত ১০টার পরও, যুক্ত হচ্ছে ১০ ট্রেন

7

উত্তর-পূর্বাঞ্চলের দুই নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে

8

আঞ্চলিক পরিস্থিতি নিয়ে পাকিস্তান ও ইরানের আলোচনা

9

প্রতিদিন কত ঘণ্টা ঘুমানো উচিত ?

10

জ্বালানি সংকটে এশিয়ার শেষ ভরসা কয়লা

11

লালমনিরহাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

12

বহুমুখী চাপে ইসরাইল, যুদ্ধের ফলাফল নিয়ে বাড়ছে হতাশা

13

ঢাকা-সিলেট রুটে ডাবল লাইন রেলপথ নির্মাণের ঘোষণা

14

নিজের জীবনের বিনিময়ে সন্তানকে বাঁচালেন ফুটবলারের স্ত্রী

15

বাস ভাড়া বৃদ্ধির প্রস্তাব, দুই-এক দিনে প্রজ্ঞাপন

16

পরকীয়া নিয়ে খোঁচা দেওয়ায় স্ত্রীর কান ছিঁড়ে নিলেন স্বামী!

17

ইরানের হুঁশিয়ারি: বন্ধ হতে পারে হরমুজ প্রণালি

18

আগামীকাল সন্ধ্যা থেকে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস

19

নিউজিল্যান্ডকে ৩–১ গোলের ব্যবধানে হারিয়েছে মিসর

20