ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ০৭ জুন ২০২৬, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

এইচএসসি রেজিস্ট্রেশন জটিলতা: ৮ জুনের মধ্যে বোর্ডে যোগাযোগের নির্দেশ

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন–সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধানে বিশেষ নির্দেশনা দিয়েছে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বোর্ড জানিয়েছে, যেসব শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নিয়ে কোনো ধরনের জটিলতা রয়েছে, তাদের আগামী ৮ জুনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি শিক্ষা বোর্ডে যোগাযোগ করতে হবে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন জানান, রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্যার কারণে যাতে কোনো শিক্ষার্থী আসন্ন এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র জমা দিলে বোর্ড দ্রুত সমস্যাগুলো যাচাই করে সমাধানের ব্যবস্থা করবে।

এ বিষয়ে শিক্ষা বোর্ড ইতোমধ্যে একটি আনুষ্ঠানিক নির্দেশনা জারি করেছে। বোর্ডের আওতাধীন আট জেলার সব কলেজ ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষদের কাছে চিঠি পাঠিয়ে বিষয়টি শিক্ষার্থীদের অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

বোর্ডের প্রকাশিত নির্দেশনায় বলা হয়েছে, যেসব পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন তথ্য, ভর্তি সংক্রান্ত তথ্য বা অন্যান্য প্রশাসনিক জটিলতা রয়েছে, তাদের মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট, কলেজে ভর্তির কাগজপত্রসহ প্রয়োজনীয় নথি নিয়ে বোর্ডের কলেজ পরিদর্শকের দপ্তরে যোগাযোগ করতে হবে।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই শুরু হবে এবং ৮ আগস্ট পর্যন্ত লিখিত পরীক্ষা চলবে। এছাড়া ব্যবহারিক পরীক্ষা আগামী ১৫ আগস্টের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের স্বার্থে বোর্ড কর্তৃপক্ষ সময়সীমার মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। কারণ নির্ধারিত সময় পার হয়ে গেলে রেজিস্ট্রেশন–সংক্রান্ত জটিলতা সমাধান করা কঠিন হয়ে যেতে পারে, যা পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্রুত চুক্তির আশায় ইরানে হামলা স্থগিত করলেন ট্রাম্প

1

এনসিপির জাতীয় নারী শক্তির ৫৩ সদস্যের কমিটি ঘোষণা

2

বেঞ্চে বসেই কাটছে বিশ্বকাপ, অসন্তুষ্ট নেইমার

3

আজই হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি: রুবিও

4

যে কারণে মেসিকে বাদ দিয়ে রদ্রিকে দেওয়া হয়েছে গোল্ডেন বল

5

পদত্যাগ করলেন মেসিদের কোচ মাচেরানো

6

নুয়েনের লড়াই এখনো থামেনি

7

ঈদের আগে রফতানি খাতে ৩১০০ কোটি টাকা ছাড়

8

মৌসুম শেষে বার্সা ছাড়তে পারেন ছয় তারকা

9

মতিঝিলে গ্রেফতার ২৮ মামলার আসামি ‘বোমা বিদ্যুৎ’

10

পাকিস্তানকে সিন্ধুর পানি না দেওয়ার হুঁশিয়ারি রাজনাথের

11

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

12

অনুশীলনে ধীরগতির নেইমার, দলে ফেরা নিয়ে উঠছে প্রশ্ন

13

বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এলো ৫০০ টন

14

যেভাবে মার্কিন নিষেধাজ্ঞার প্রতিশোধ নিতে পারে ইরান

15

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

16

নারীর অংশগ্রহণ সব খাতে বেড়েছে: স্পিকার

17

ছেলের বিশ্বকাপ ম্যাচ দেখতে অনুমতি পেলেন কেপ ভার্দের গোলরক্ষক

18

ইসরাইল ও লেবাননে রাতভর চলেছে হামলা

19

হামে আরও ৪ শিশুর মৃত্যু

20