অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

খুলনায় আটক যুবক আমার ভাতিজা নন’: এমপি ইজ্জত উল্লাহ

খুলনায় আটক যুবক আমার ভাতিজা নন’: এমপি ইজ্জত উল্লাহ

খুলনায় এক তরুণীর সঙ্গে আটক হওয়া যুবককে নিজের ভাতিজা হিসেবে প্রচার করে সম্মানহানির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।

গত রোববার (২৫ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। একই সঙ্গে আটক যুবক তাঁর ভাতিজা নন বলে স্পষ্ট করেছেন তিনি।

ফেসবুক পোস্টে যা বললেন সংসদ সদস্য

ফেসবুক পোস্টে অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ লেখেন, জনগণের দোয়া ও সমর্থনে তিনি সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে খুলনায় এক যুবক এক নারীর সঙ্গে আটক হওয়ার খবর দেখেছেন। ওই যুবককে তাঁর ভাতিজা হিসেবে প্রচার করে সম্মানহানির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

পোস্টে সংসদ সদস্য বলেন, আটক যুবক তাঁর ভাতিজা নন। এ বিষয়ে বিভ্রান্তি না ছড়াতে এবং বিভ্রান্ত না হতে তিনি সচেতন দেশবাসীর প্রতি অনুরোধ জানান।

খুলনায় তরুণীসহ আটক দুইজন

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত রোববার (২৫ অক্টোবর) বিকেলে খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন মুজগুন্নি আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় এক তরুণীর প্রবেশকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়।

পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে মোনতাসিম বিল্লাহ (২১) ও এক তরুণীকে আটক করে থানায় নিয়ে যায়।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আটক যুবকের সঙ্গে সংসদ সদস্যের আত্মীয়তার সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। তবে সংসদ সদস্য তাঁর ফেসবুক পোস্টে এ সম্পর্কের দাবি নাকচ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্

1

ইসরাইল ও লেবাননে রাতভর চলেছে হামলা

2

আমেরিকা ছেড়ে আসা মোটেও সহজ ছিল না: মেগান মার্কেল

3

কলকাতা হাইকোর্টে নিজেই মামলায় লড়লেন মমতা ব্যানার্জী

4

হুথিদের হামলার প্রেক্ষাপটে সৌদির আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন

5

প্রতিষ্ঠার ১০৫ বছর পূর্তি আজ, উৎসবের আমেজে ঢাকা বিশ্ববিদ্যাল

6

যে সঞ্চয়পত্রে তিন মাস পরপর মুনাফা

7

দেশে সারের সংকট নেই, মজুদ ১৩ লাখ ৫০ হাজার টন: কৃষিমন্ত্রী

8

পশ্চিমবঙ্গে নির্বাচনে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলছে

9

রংপুরে ৪ খুন: যেসব প্রশ্নের উত্তর মিলছে না

10

২০২৭ সাল পর্যন্ত থাকতে পারে ডিজেল সংকট

11

‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর

12

জাতি-ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে:

13

আজকের স্বর্ণের দাম

14

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

15

বিশ্বের ৭টি দেশের নামে ‘স্তান’ থাকার কারণ কি?

16

আলোচিত চিকিৎসক দম্পতি সুষমা রেজা ও কুশালের বিবাহবিচ্ছেদ

17

জাপানে ৩ লাখের বেশি কর্মী পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের

18

এক ম্যাচে দুই ‘অভিশাপ’ কাটাতে হবে স্পেনকে

19

গরমে ফুচকা খাওয়া কি নিরাপদ

20