অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

এখন থেকে প্রতিটি ম্যাচই ফাইনাল: স্কালোনি

ছবি: সংগৃহীত



 আর্জেন্টিনা নকআউটের আগে শতভাগ জয় নিয়ে শেষ ৩২-এ উঠেছে । তবে সেই অর্জনকে পেছনে ফেলে নকআউট পর্বের কঠিন বাস্তবতার দিকেই নজর লিওনেল স্কালোনির। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের আগে আর্জেন্টিনা কোচের স্পষ্ট বার্তা- এখন থেকে প্রতিটি ম্যাচই ফাইনাল, আর বিশ্বকাপের প্রকৃত রোমাঞ্চ শুরু হচ্ছে এখান থেকেই।

জর্ডানের বিপক্ষে দাপুটে জয়ের পর স্কালোনির এই মন্তব্য কেবলই এক চিলতে উল্লাস নয়, নকআউট পর্বের কঠিন বাস্তবতার নিখুঁত সারসংক্ষেপ। আগামী শুক্রবার শেষ বত্রিশের ম্যাচে আফ্রিকার বিস্ময় কেপ ভার্দের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। আর এই ম্যাচ দিয়েই সম্পূর্ণ বদলে যাচ্ছে টুর্নামেন্টের প্রেক্ষাপট ও স্কালোনির রণকৌশল।

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম লক্ষ্যটা বেশ পরিষ্কার ছিল- গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া এবং নকআউটের জন্য দলের মূল কাঠামোর ক্লান্তিহীন একটা ভিত তৈরি করা। স্কালোনির শিষ্যরা সেই লক্ষ্য পূরণ করেছেন শতভাগ নম্বর পেয়ে। গ্রুপ পর্বের তিনটি ম্যাচই জিতেছেন অনায়াসে, খেলোয়াড়দের ওপর অতিরিক্ত কাজের চাপ পড়তে দেননি এবং দলের ব্যাক-আপ বেঞ্চটাকেও ঝালিয়ে নিয়েছেন।

কিন্তু স্কালোনি নিজেই মনে করিয়ে দিয়েছেন, সেই টুর্নামেন্ট এখন অতীত। শুক্রবার থেকে শুরু হওয়া নতুন এই টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানোর আর কোনো সুযোগ থাকবে না। ভুল শুধরে নেওয়ার জন্য পরের কোনো ম্যাচ বা পয়েন্টের হিসাব-নিকাশ থাকবে না। প্রতিটি ম্যাচই একেকটি ফাইনাল।

প্রথম পর্বে স্কালোনি দলের তারকাদের বিশ্রাম দিতে পেরেছিলেন, পরিস্থিতি অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা করেছেন। কিন্তু নকআউট পর্বে প্রতিপক্ষ এবং তাৎক্ষণিক প্রয়োজনের ওপর ভিত্তি করেই দল সাজাতে হবে। কেপ ভার্দের বিপক্ষে পূর্ণ শক্তির মূল দল নিয়েই মাঠে নামবে আর্জেন্টিনা।

মাঠের বাইরের পরিকল্পনাতেও স্থায়িত্ব খুঁজছে আর্জেন্টিনা দল। পুরো টুর্নামেন্টে ক্যানসাসকেই নিজেদের মূল ঘাঁটি বানিয়ে প্রস্তুতি সারছে তারা। কোয়ার্টার ফাইনাল টপকাতে পারলে তবেই কেবল শেষ চার ও ফাইনালের জন্য দলটি আটলান্টায় পাড়ি জমাবে।

গ্রুপ পর্বে দুর্দান্ত ফর্মে থাকা লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা দল এখন দারুণ আত্মবিশ্বাসী। রক্ষণভাগও জমাট। তবে স্কালোনির জন্য একমাত্র মধুর সমস্যা এখন দলের আক্রমণভাগ নিয়ে। শুক্রবারের ম্যাচে মেসির পাশে কে খেলবেন- লাউতারো মার্তিনেজ নাকি হুলিয়ান আলভারেজ? দুর্দান্ত ফর্মে থাকা লাউতারো অবশ্য এই দৌড়ে কিছুটা এগিয়ে আছেন। চোট কাটিয়ে দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো অনুশীলনে ফিরলেও কেপ ভার্দে ম্যাচে তার খেলা নিয়ে এখনো কিছুটা সংশয় রয়েছে।

নকআউট পর্বের ম্যাচে বড়-ছোট দল বলে কিছু নেই। যেখানে একটা ছোট ভুল, একটা সেট-পিস কিংবা টাইব্রেকার পুরো ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের দেওয়া ধাক্কাই এর সবচেয়ে বড় প্রমাণ।

কাগজে-কলমে আর্জেন্টিনার সামনে কেপ ভার্দে হয়তো খুব বড় নাম নয়, তবে এবারের বিশ্বকাপের অন্যতম বড় চমক এই আফ্রিকান দলটি। স্কালোনির আর্জেন্টিনা ভালো করেই জানে, বিশ্বকাপের ইতিহাস এমন সব ট্র্যাজেডিতে ভরা, যেখানে অতীত পারফরম্যান্সের কোনো মূল্য থাকে না, যদি না নির্দিষ্ট দিনে নিজেদের সেরাটা ঢেলে দেওয়া যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রভাবশালী লোকদেরই টার্গেট করা হয়: ট্রাম্প

1

কুয়েতে ভেজাল মদ পানে ২৩ জনের মৃত্যু, মূলহোতা বাংলাদেশি

2

যিনি ফিলিস্তিনিদের কষ্ট অনুভব করেন না, তিনি মানুষ নন: মিসরের

3

সিএনএন’র প্রতিষ্ঠাতা টেড টার্নার মারা গেছেন

4

‘তুসকা’ জাহাজের ১৫ নাবিক দেশে ফিরলেন

5

মিরপুর হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল

6

অতিরিক্ত হাসিল ও ভিড় এড়াতে খামারমুখী কুমিল্লার ক্রেতারা

7

ব্রিটেনের প্রধানমন্ত্রী দৌড়ে এগিয়ে অ্যান্ডি বার্নহ্যাম

8

হাওরাঞ্চলের ৬ জেলায় আজ থেকে ধান-চাল সংগ্রহ শুরু

9

চরকি অ্যাওয়ার্ডসে বিশেষ সম্মাননা পাচ্ছেন কারিনা কায়সার

10

নেইমারকে নিয়েই ব্রাজিলের হেক্সা মিশন

11

দুইয়ের বেশি সন্তান নিলেই মিলবে নগদ অর্থ

12

পরিসংখ্যান বলছে বিশ্বকাপ ইতিহাসে মেসিই সর্বকালের সেরা

13

স্পেসএক্সের আইপিওতে শেয়ার মূল্য ১৩৫ ডলার

14

১১ বিশ্ববিদ্যালয়ের ভিসি পরিবর্তন করলো সরকার

15

ঝিনাইদহে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ

16

গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পেকে টপকে গেলেন মেসি

17

বৈভব সূর্যবংশীকে ঘিরে ক্রিকেট বিশ্বের নতুন উন্মাদনা

18

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালে রেফারির দায়িত্ব পেলেন যিনি

19

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১২ হাজার শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ

20