অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

উচ্চশিক্ষার মান নিশ্চিতে অ্যাক্রেডিটেশন কাউন্সিলকে তাগিদ রাষ্ট্রপতির

উচ্চশিক্ষার মান নিশ্চিতে অ্যাক্রেডিটেশন কাউন্সিলকে সক্রিয় হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

দেশের উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলকে (বিএসি) আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৬ অক্টোবর) বঙ্গভবনে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতার হোসেন খানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম গণমাধ্যমকে এ তথ্য জানান।

কাউন্সিলের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়

সাক্ষাতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান রাষ্ট্রপতিকে প্রতিষ্ঠানটির চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি কাউন্সিলের জন্য স্থায়ী নিজস্ব ভবন বরাদ্দ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর বিষয়গুলো তুলে ধরেন।

তিনি জানান, বিদেশে বাংলাদেশের উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা অর্জনে কাউন্সিলের সনদ বিশেষভাবে সহায়ক।

সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

এ সময় রাষ্ট্রপতি কাউন্সিলের বিভিন্ন সমস্যা সমাধানে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি প্রতিষ্ঠানটির কার্যক্রম এগিয়ে নিতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।

প্রতিনিধিদলে ছিলেন পাঁচ সদস্য

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য মো. এমদাদুল হক, অধ্যাপক ড. আহমেদ আবদুল্লাহ জামাল, অধ্যাপক ড. মো. শাহ এমরান ও অধ্যাপক ড. মো. ওয়াকিলুর রহমান।

এ সময় রাষ্ট্রপতির সচিব, প্রেস সচিব, সহকারী সামরিক সচিব ও একান্ত সচিব উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে নেইমারের সঙ্গে কথার লড়াইয়ে মাতেন নরওয়ে গোলরক্ষক

1

পারিবারিক গল্প নিয়ে আসছে ঈদের নাটক ওয়ারিশ

2

শুক্র ও শনিবার হজ-সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ

3

খুলনায় আটক যুবক আমার ভাতিজা নন’: এমপি ইজ্জত উল্লাহ

4

রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করা আমাদের ভুল ছিল: আসিফ মাহমুদ

5

ঢাকায় আসার আগে দ্বিবেদী-ত্রিবেদীর গুরুত্বপূর্ণ বৈঠক

6

পবিত্র হজ আজ, ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখর আরাফাত

7

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

8

কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় বিমানে আগুন

9

দুইবার চুরি হয়েছিল বিশ্বকাপ ট্রফি

10

যুদ্ধবিরতির মধ্যেও ইউক্রেনে রুশ হামলা

11

বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলে অবদান রাখা শীর্ষ ৫ ফুটবলার

12

রামিসা হত্যা, রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল স

13

এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে ড. নাদিমুর রহমান

14

উৎসবের আমেজে শেষ হলো বৈশাখী শোভাযাত্রা

15

দেশমকে আবেগঘন বিদায়বার্তায় যা বললেন এমবাপ্পে

16

জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছে ইসলামী বিশ্ববিদ্যালয়

17

বগুড়ায় মাদক নিয়ন্ত্রণে দুই মোটরসাইকেল দিল চেম্বার

18

ইরানে ফের হামলা মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বাড়ছে

19

সন্তানের সাফল্যেই মায়ের পূর্ণতা

20