অনলাইন ডেস্ক
প্রকাশ : শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:২৯ এএম
অনলাইন সংস্করণ

জয়ের পর কেপ ভার্দের প্রশংসায় মেসি

ছবি: সংগৃহীত



 লিওনেল মেসির রেকর্ডময় রাতে এবং কেপ ভার্দের অবিশ্বাস্য লড়াই থামিয়ে জয় নিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। নবাগত কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলের নাটকীয় জয়ের পর প্রতিপক্ষের লড়াকু মানসিকতার ভূয়সী প্রশংসা করেছেন অধিনায়ক লিওনেল মেসি। একই সঙ্গে নিজের দলের দুর্বলতাও অকপটে স্বীকার করে সামনে আরও উন্নতির প্রয়োজনীয়তার কথা বলেছেন তিনি।

ম্যাচ শেষে আর্জেন্টাইন অধিনায়ক জানান, শুরু থেকেই কঠিন এক লড়াইয়ের প্রত্যাশা ছিল তাদের।

তিনি বলেন, আমরা জানতাম ম্যাচটা অনেক কঠিন হতে যাচ্ছে। এই দলটি (কেপ ভার্দে) স্পেন ও উরুগুয়ের কাছে হারেনি। আমরা সবচেয়ে কঠিন কাজটি প্রথমে করতে পেরেছিলাম, তা হলো প্রথম গোলটি করা। আমি ভেবেছিলাম এরপর আমরা আমাদের চেনা ছন্দ খুঁজে পাব এবং কিছুটা স্বস্তিতে খেলব, কিন্তু হয়েছে ঠিক তার উল্টো। তারা মাঠে নিজেদের সবটুকু উজাড় করে দিয়েছিল।

বিশ্বকাপে কোনো প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলেও মনে করিয়ে দেন মেসি।

তিনি আরও বলেন, নকআউটের লড়াইয়ে কেউ কাউকে কিছু উপহার দেয় না। আমরা সবসময় সব প্রতিপক্ষকে সম্মান করি। আমরা জানতাম কাজটা সহজ হবে না। এখন বিশ্বফুটবলে সবকিছু অনেক ভারসাম্যপূর্ণ। প্রতিটি ম্যাচই অনেক কঠিন হবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্রাম নেওয়া এবং সামনে কী আসছে তা নিয়ে ভাবা। এই ম্যাচ থেকে ইতিবাচক দিকগুলো নেওয়া। আমরা অনেক ভালো কিছু করেছি, তবে কিছু ভুলও শুধরে নিতে হবে।

দলের পারফরম্যান্সের দুর্বল দিকগুলো নিয়েও খোলামেলা কথা বলেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। তার দাবি, আমরা ঠিকঠাক প্রেসিং (প্রতিপক্ষকে চাপে রাখা) করতে পারছিলাম না, আমাদের রক্ষণ ও মাঝমাঠের লাইনের মধ্যে দূরত্ব অনেক বেশি ছিল। আমাদের বেশ বেগ পেতে হচ্ছিল। দলের খেলোয়াড়দের মধ্যে দূরত্ব বেশি থাকার কারণে কিছুটা সমন্বয়ের অভাব ছিল এবং ওরা যেভাবে শারীরিক শক্তি দিয়ে খেলছিল, আমরা তার সঙ্গে তাল মেলাতে পারছিলাম না।

কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলের এই জয়টি ছিল চরম নাটকীয়তায় ভরা। মেসির গোলে শুরুতে এগিয়ে যায় আর্জেন্টিনা। পরে দিরয় দুয়ার্তে সমতা ফেরান। অতিরিক্ত সময়ে লিসান্দ্রো মার্তিনেস আবারও আর্জেন্টিনাকে এগিয়ে দিলেও কেপ ভার্দের কাবরাল দৃষ্টিনন্দন এক গোলে ম্যাচে ফের সমতা আনেন। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে ডিনে বোর্জেসের আত্মঘাতী গোলে জয় নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচ শেষে কেপ ভার্দের প্রশংসা করে মেসি বলেন, হ্যাঁ, এই দলটি এমন একটি দল যা লড়াই করতে জানে এবং শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাবে। আজ সেট-পিস (ফ্রিকিক/কর্নার) থেকে আমরা গুরুত্বপূর্ণ গোল পেয়েছি, যা এর আগে এই টুর্নামেন্টে হয়নি। এটা খুব দরকারি ছিল। আমাদের দলে ভালো হেডার আছে। আজ আমরা সেটার সুবিধা নিতে পেরেছি। টুর্নামেন্টে টিকে থাকতে সুযোগের সঠিক ব্যবহার করা এবং গোল করা খুবই গুরুত্বপূর্ণ।

এই জয়ের ফলে বিশ্বকাপের শেষ ষোলোয় আর্জেন্টিনার প্রতিপক্ষ মিশর। একই রাতে অস্ট্রেলিয়াকে পেনাল্টি শুটআউটে ৪-২ ব্যবধানে (নির্ধারিত সময়ে ১-১) হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে আফ্রিকার দলটি। আগামী মঙ্গলবার রাতে শেষ আটে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে লিওনেল স্কালোনির শিষ্যরা ও মিশর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

1

ঋণ তুলে আর্জেন্টিনার পতাকা উড়ালেন সুমন

2

মেসির কথাগুলো আমার গলায় ঝুলে থাকা স্বর্ণপদকের মতোই মূল্যবান

3

হুথিদের যুদ্ধে জড়ানোতে নতুন বিপর্যয়ের শঙ্কায় ইয়েমেনিরা

4

৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে কর ছাড়

5

ওবায়দুল কাদের-সাদ্দামসহ সাতজনের মৃত্যুদণ্ড

6

ভেনেজুয়েলা ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০

7

শুভেন্দু অধিকারীর পিএস চন্দ্রনাথ রথ হত্যা ঘিরে উত্তপ্ত পশ্চি

8

সরকারি চাকরিজীবীদের বেতন ১৪২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব

9

ফাইনালের আগে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরল আর্জেন্টিনা

10

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিন দেশের বর্ণাঢ্য আয়োজন

11

ভাতা বন্ধে হতাশ পশ্চিমবঙ্গের ইমাম পুরোহিতরা

12

বিশ্বকাপ অধ্যায় শেষ, এবার নতুন মিশনে ব্রাজিল-আর্জেন্টিনা

13

পেজ ফিরে পেলেন ভাইরাল তাজু

14

বাংলা নববর্ষ ১৪৩৩: ডা. শফিকুর রহমানের শুভেচ্ছা

15

ডিম উপকারী হলেও জানুন কারা সতর্ক থাকবেন ও কী পরিমাণ খাবেন

16

এক বন্দরেই ২৪ ঘন্টায় ১২ বার হামলা

17

মরক্কোর বিদায়ে অঝোরে কাঁদলেন নোরা ফাতেহি

18

ফুটবলে যদি শিল্পের তুলনা করা হয়,তাহলে মেসিই পিকাসো

19

৯ জুলাই পর্যন্ত চলবে বাজেট অধিবেশন, আলোচনার সময় ৪০ ঘণ্টা

20