অনলাইন ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:২৮ পিএম
অনলাইন সংস্করণ

এক ম্যাচে দুই ‘অভিশাপ’ কাটাতে হবে স্পেনকে

ছবি: সংগৃহীত



আজ রাতে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নামবে স্পেন। এজন্য কাটাতে হবে দুই অভিশাপ—বেলজিয়াম ও কোয়ার্টার ফাইনাল। বেলজিয়ান ও কোয়ার্টার ফাইনাল যখন একত্রে, তখন স্পেনকে তাড়া করছে দুঃসহ অতীত।

ঠিক ৪০ বছর আগে বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল স্পেন। ডেনমার্কের বিপক্ষে আগের ম্যাচ শেষ ষোলোতে ৫-১ গোলের বড় জয় তাদের ফেভারিট হিসেবে এগিয়ে রেখেছিল। কিন্তু বেলজিয়ামের বিপক্ষে নির্ধারিত সময় শেষে স্কোর ছিল ১-১। ম্যাচ গড়ায় পেনাল্টিতে। টাইব্রেকারে বেলজিয়াম ৫-৪ ব্যবধানে জিতে স্পেনকে বিদায় করে। বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার সেমিফাইনালে ওঠে বেলজিয়ানরা।

চলতি বিশ্বকাপেও স্পেন বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলছে ফেভারিট হিসেবে। শেষ ষোলোতে শক্তিশালী পর্তুগালকে ১-০ গোলে হারিয়েছে তারা। চার দশক আগের শেষ আটের ম্যাচে বেলজিয়াম কিপার জ্য মারি ফাফ স্পেনকে থামিয়ে দিয়েছিলেন। এবার তাদের আছে থিবো কোর্তোয়া। বেলজিয়ামের নাম্বার ওয়ান দুইবার বিশ্বের সেরা গোলকিপার হয়েছেন। অন্যতম সেরা পেনাল্টি সেভার মনে করা হয় তাকে।  


চার দশক আগে বেলজিয়ামের বিপক্ষে গুরুত্বপূর্ণ পেনাল্টি মিস করেছিলেন স্পেনের এলয় ওলায়া। তখন তার বয়স ছিল ২১ বছর। সাবেক স্ট্রাইকার বলেছিলেন, ‘ওই পেনাল্টি ছিল আমাদের ক্যারিয়ারের সবচেয়ে বড় ধাক্কা।’ 

১৯৮৬ বিশ্বকাপের সেই ফল একটি কলঙ্ককে আরও দৃঢ় করেছিল যে, স্প্যানিশরা জানে না বিশ্বকাপের নকআউট পর্ব কীভাবে পার হতে হয়। বিশ্বকাপের শেষ আটের ব্যর্থতার কারণে গণমাধ্যমে স্পেনের জন্য দুটি শব্দ প্রচলিত হয়ে ওঠে, ‘কোয়ার্টার-ফাইনাল অভিশাপ’।

কেবল ২০১০ সালে স্পেন একমাত্র কোয়ার্টার ফাইনাল ম্যাচ জেতে। ওইবার শিরোপাও ঘরে তোলে তারা। দক্ষিণ আফ্রিকায় প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলের জয়টি ছিল স্পেনের বিশ্বকাপ ইতিহাসের একমাত্র কোয়ার্টার ফাইনাল জয়।

১৯৫০ সালে একবার শেষ চারে ছিল তারা। ওইবার ফরম্যাট ছিল ভিন্ন। নকআউট পদ্ধতি ছিল না তখন। ব্রাজিল, উরুগুয়ে ও সুইডেনের বিপক্ষে শেষ চার দলের গ্রুপ পর্বে খেলেছিল তারা। চলতি বিশ্বকাপের আগে স্পেন পাঁচবার কোয়ার্টার ফাইনালে উঠেছিল, একমাত্র জয় ২০১০ সালে।

১৯৩৪ সালে রিপ্লেতে ইতালির কাছে হেরে বিদায় নেয় স্পেন। ১৯৮৬ সালে পেনাল্টিতে বেলজিয়ামের কাছে হার মানে তারা। ১৯৯৪ সালে ইতালি জিতেছিল ২-১ গোলে। ওই ম্যাচে পেনাল্টি অঞ্চলে লুইস এনরিকের নাক ভেঙে যায়। কিন্তু রেফারি স্প্যানিশদের পেনাল্টি দেয়নি। ২০০২ সালে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দুটি গোল বাতিল হয়। আবারও পেনাল্টিতে হেরে বিদায় নিতে হয়েছিল। 

গত শতাব্দী থেকে বেলজিয়াম কোনো ধরনের ম্যাচে স্পেনকে হারাতে পারেনি। আনুষ্ঠানিক ম্যাচে স্পেনের বিপক্ষে বেলজিয়ানদের জয়খরা ৪০ বছরেরও বেশি। পরিসংখ্যান বলছে, স্পেন ১২ জয়, ৬ ড্র ও দুই হার নিয়ে বেলজিয়ামের চেয়ে এগিয়ে রয়েছে।

বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে অবশ্য স্পেন চার বছর আগের হারের শোধ তোলে। ১৯৯০ বিশ্বকাপে তারা ২-১ গোলে হারায় বেলজিয়ামকে। ম্যাচটি ছিল গ্রুপ পর্বের।

বেলজিয়ামকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠতে পারলে দুই অভিশাপ কাটাবে স্পেন। তাতে দ্বিতীয় বিশ্বকাপ ট্রফিও চলে আসবে হাতের নাগালে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

1

আন্তর্জাতিক ফ্লাইট চালু করল ইরান

2

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪২টি সামরিক বিমান ধ্বংস হওয়ার দাব

3

শিক্ষার্থীদের জন্য ইলেকট্রিক বাস চালুর সিদ্ধান্ত

4

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু

5

মেসির ফেরার দিনে মায়ামির ড্র, আত্মঘাতী গোল ক্যাসেমিরোর

6

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ

7

নেপালে প্রাণহানি বেড়ে ৫৪৭

8

‘মেসিই সর্বকালের সেরা’, বললেন স্পেনের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার

9

ঈদের দিন ৫ বিভাগে ভারি বৃষ্টির সম্ভাবনা

10

নাটকীয় ড্রয়ে নকআউটে মিসর, অপেক্ষায় ইরান

11

আমরা ব্রাজিলকে গোল উপহার দিয়েছি: স্কটল্যান্ড কোচ

12

কৃত্রিম বৃষ্টি নামিয়ে মরুভূমিকে সবুজ করবে সৌদি আরব

13

ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি

14

মেসি এত ভালো খেলে কেন, প্রশ্ন ব্রাজিল সমর্থক বুবলীর

15

সংরক্ষিত নারী প্রার্থীদের যত সম্পদ

16

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ভিসা পাননি ফিলিস্তিন ফুটবল প্রধান

17

পশ্চিমবঙ্গে গরুর মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা ঘিরে উত্তেজনা

18

রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা: যেভাবে শনাক্ত করা হয় দুই খ

19

আলজেরিয়াকে ৩-০ গোলের হারিয়েছে আর্জেন্টিনা

20