ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের সতর্কতা জারি

ফাইল ছবি

বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদানের ক্ষেত্রে পশ্চিমা ১৩টি দেশ যৌথভাবে বিশেষ সতর্কতা জারি করেছে। বুধবার (৮ এপ্রিল) বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের মাধ্যমে প্রকাশিত এই নির্দেশনায় বলা হয়েছে, ভিসা, পারমিট ও অন্যান্য কনস্যুলার সেবা পেতে হলে আবেদনকারীদের অবশ্যই নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। বিশেষ করে জাল কাগজপত্র ব্যবহার, অবিশ্বস্ত বা লাইসেন্সবিহীন এজেন্টের সহায়তা নেওয়া এবং অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ প্রদান থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, এ ধরনের অনিয়মের কারণে ভিসা প্রক্রিয়ায় বিলম্ব, আবেদন বাতিল, আর্থিক ক্ষতি এমনকি গুরুতর আইনি জটিলতাও তৈরি হতে পারে। এমনকি ভিসা পাওয়ার পরও সীমান্তে প্রবেশে বাধার মুখে পড়তে পারেন আবেদনকারীরা। তাই নিরাপদ ও ঝামেলামুক্ত ভিসা প্রক্রিয়ার জন্য সঠিক নিয়ম মেনে আবেদন করার ওপর জোর দেওয়া হয়েছে।

যৌথ বিবৃতিতে আরও স্পষ্টভাবে জানানো হয়েছে, কোনো দেশের দূতাবাস বা মিশন কোনো এজেন্টের সঙ্গে সংশ্লিষ্ট নয়। তাই বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার দাবি করে এমন মধ্যস্থতাকারীদের ওপর নির্ভর না করার পরামর্শ দেওয়া হয়েছে। আবেদনকারীদের শুধুমাত্র সংশ্লিষ্ট দেশের সরকারি ওয়েবসাইট ও অনুমোদিত চ্যানেলের মাধ্যমে সব ধরনের কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

এই সতর্কতা জারি করা দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড এবং যুক্তরাজ্য। দেশগুলো মনে করছে, যাচাইকৃত তথ্য ও স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করলে সবার জন্য ভিসা আবেদন ব্যবস্থা আরও নিরাপদ, ন্যায্য এবং কার্যকর হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামপুরায় কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

1

রাহুল গান্ধীর দ্বৈত নাগরিকত্ব বিতর্কে হাইকোর্টের তদন্ত নির্দ

2

পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল

3

আইভরি কোস্টকে হারিয়ে নকআউটে জার্মানি

4

মায়ের মৃত্যুতে বিশ্বকাপ ছেড়ে দেশে ফিরছেন ফ্রান্স কোচ

5

কোয়ার্টার ফাইনালে না উঠলে পরেরবারই বিশ্বকাপ জেতে ব্রাজিল, ইত

6

পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন শিক্ষক বিউটি রাণী

7

রিপাবলিকানদের বিরোধিতায় চাপে ট্রাম্প

8

ডিজিটাল লেনদেনে কমবে দুর্নীতি ও অর্থ পাচার : গভর্নর

9

মেট্রোরেল চলবে রাত ১০টার পরও, যুক্ত হচ্ছে ১০ ট্রেন

10

আমরা ব্রাজিলকে গোল উপহার দিয়েছি: স্কটল্যান্ড কোচ

11

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর প্রশিক্ষণ কেন্দ্রে আগু

12

ঈদের আগে রফতানি খাতে ৩১০০ কোটি টাকা ছাড়

13

কোরবানির মাংস ফ্রিজে রাখার আগে জেনে নিন আদর্শ তাপমাত্রা

14

ভ্যাটের আওতায় আসছে সব ব্যবসা

15

যে কারণে ভেঙে যেতে পারে পাকিস্তান-ভারত যুদ্ধবিরতি

16

ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিল পাকিস্তান

17

পাকিস্তানে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের নতুন দফার শান্তি বৈঠ

18

মেসিকে ছাড়াই আমার একাদশ নিখুঁত : পিয়ার্স মরগান

19

মওলানা ভাসানীর মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী

20