ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ

শুভেন্দু অধিকারী ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নিলেন

শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী |সংগৃহীত

পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত সদস্য হিসেবে বুধবার শপথগ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। যদিও তিনি নন্দীগ্রাম ও কলকাতার ভবানীপুর—দুই কেন্দ্র থেকেই জয়ী হয়েছেন, তবে এদিন ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নেন তিনি।

রাজ্যের রাজনৈতিক অঙ্গনে ভবানীপুর আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। কারণ এই কেন্দ্র থেকেই একাধিকবার জয়ী হয়ে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নিয়ম অনুযায়ী, দুই আসনে জয়ী হওয়ায় শুভেন্দু অধিকারীকে একটি আসন ছেড়ে দিতে হবে। যদিও এখনো তিনি নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি। তবে শপথগ্রহণের পর সাংবাদিকদের তিনি জানান,
“আমি ভবানীপুর কেন্দ্র থেকে শপথ নিয়েছি। নিয়ম অনুযায়ী আমাকে একটি আসন ছাড়তে হবে। তবে নন্দীগ্রামের মানুষের পাশে আগের মতোই থাকব।”

বুধবার আরও কয়েকজন নবনির্বাচিত বিধায়ক শপথগ্রহণ করেন। তাঁদের মধ্যে ছিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, ক্ষুদিরাম টুডু, নিশীথ প্রামাণিক এবং অশোক কীর্তনিয়া। নতুন মন্ত্রিসভায় দায়িত্ব পাওয়া সদস্যদের মধ্যেও কয়েকজন এদিন শপথ নেন।

এর আগে মঙ্গলবার বিজেপি বিধায়ক তাপস রায় অস্থায়ী অধ্যক্ষ হিসেবে শপথগ্রহণ করেন। পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি তাঁকে শপথবাক্য পাঠ করান।

লোকভবনে আয়োজিত এই শপথ অনুষ্ঠানে রাজ্যের নতুন সরকারের একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত ছিলেন। বিধানসভা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

1

৬৮ হাজার এনআইডি সংশোধন আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ

2

দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে: ডা. তাহের

3

‘‌জাতীয় সংসদই হোক সবপ্রকার সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু’

4

ইত্যাদি অনুষ্ঠানে শতাধিক মোবাইল চুরির অভিযোগ

5

ইফ হাসানের ফিফটিতে লড়াইয়ে বাংলাদেশ

6

নিষিদ্ধই থাকছে আ.লীগের কার্যক্রম, সংসদে বিল পাস

7

মেসির জোড়া গোলে মায়ামির জয়

8

পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার

9

অধিনায়ক হিসেবে টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরি শান্তর

10

টি-টোয়েন্টিতে ১১ হাজার রানের ক্লাবে গ্লেন ম্যাক্সওয়েল

11

এমপিওভুক্ত হচ্ছে না ১ হাজার ৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

12

গাজায় প্রতিদিন গড়ে ৪৭ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ

13

এনসিপিতে যোগ দিচ্ছেন জুনায়েদ ও রাফে সালামান

14

আফগান-পাক উত্তেজনায় ব্রিটিশ মন্তব্য ঘিরে কূটনৈতিক বিরোধ

15

অষ্টম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত

16

ট্রাম্পের নৈশভোজে গুলির ঘটনায় ওবামার নিন্দা

17

টেন্ডার ছাড়াই তেল আমদানির উদ্যোগে ধাক্কা

18

জনগণের চাহিদায় জ্বালানি তেলের দাম বৃদ্ধি: রিজভী

19

পাকিস্তানে নিরাপত্তা অভিযানে ২২ নিহত

20