অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:২০ এএম
অনলাইন সংস্করণ

কোনো গোল না দিয়েও নকআউটে অস্ট্রেলিয়া

ছবি: সংগৃহীত



গ্রুপ ‘ডি’-র শেষ ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে গোল ব্যবধানে এগিয়ে থেকে রানার্সআপ হিসেবে ‘রাউন্ড অব ৩২’-এ জায়গা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। যার ফলে জয় না পেলেও কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করেছে অস্ট্রেলিয়া।



অন্যদিকে সমান চার পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা প্যারাগুয়ের নকআউটে ওঠার সম্ভাবনা জোরালো হলেও আনুষ্ঠানিক নিশ্চিত হতে তাদের অপেক্ষা করতে হবে অন্য গ্রুপগুলোর ফলাফলের জন্য।

ম্যাচজুড়েই দুই দলের ফুটবলে ছিল সতর্কতার ছাপ। কারণ, এর আগে নিজেদের ম্যাচে তুরস্ককে হারিয়ে উভয় দলই সমান তিন পয়েন্ট নিয়ে মাঠে নেমেছিল। ফলে যে দল জিতত, তারাই যুক্তরাষ্ট্রের পর গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সরাসরি নকআউট নিশ্চিত করত। কিন্তু ড্র হওয়ায় সেই সুবিধা পায় অস্ট্রেলিয়া।

বিশ্বকাপ ইতিহাসে এটি অস্ট্রেলিয়ার তৃতীয়বারের মতো নকআউট পর্বে ওঠার কীর্তি। এর আগে ২০০৬ ও ২০২২ সালের বিশ্বকাপে শেষ ষোলোয় খেলেছিল সকারুজরা। আগামী ৩ জুলাই যুক্তরাষ্ট্রের টেক্সাসের আর্লিংটনে গ্রুপ ‘জি’-এর রানার্সআপ দলের বিপক্ষে মাঠে নামবে তারা।

প্যারাগুয়ের জালে কোনো গোল না দিয়েও নকআউটে অস্ট্রেলিয়া
শেষ মুহূর্তের গোলে তুরস্কের জয়, হেরেও নকআউটে যুক্তরাষ্ট্র
ম্যাচের প্রথমার্ধে তুলনামূলক বেশি আক্রমণাত্মক ছিল অস্ট্রেলিয়া। তবে প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিল দুর্দান্ত নৈপুণ্যে জ্যাকসন আরভিনের শট ঠেকিয়ে দেন। প্রথমার্ধের যোগ করা সময়ে ক্রিস্টিয়ান ভলপাতোর দারুণ এক প্রচেষ্টাও রুখে দেন তিনি।

দ্বিতীয়ার্ধে বলের দখলে এগিয়ে ছিল প্যারাগুয়ে। তবে দুই দলই তেমন কোনো পরিষ্কার গোলের সুযোগ তৈরি করতে পারেনি। ম্যাচের ৯০তম মিনিটে অস্ট্রেলিয়ার জর্ডান বসের শট অল্পের জন্য পোস্টের বাইরে চলে যায়। ফিরতি আক্রমণে যোগ করা সময়ে প্যারাগুয়ের মৌরিসিওর নেওয়া দুর্বল শট সহজেই সামলে নেন অস্ট্রেলিয়ার গোলরক্ষক প্যাট্রিক বিচ।

এই গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়ার কোচ টনি পপোভিচ শুরুর একাদশে ছয়টি পরিবর্তন আনেন। প্রথমবারের মতো বিশ্বকাপে মাঠে নামার সুযোগ পান ১৮ বছর বয়সী তরুণ ডিফেন্ডার লুকাস হ্যারিংটন।

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব কলোরাডো র‌্যাপিডসের এই ফুটবলার অভিষেকেই নতুন ইতিহাস গড়েন। অস্ট্রেলিয়ার ফুটবল ইতিহাসে সবচেয়ে কমবয়সী খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ ম্যাচে মাঠে নামার কীর্তি এখন তার।

যদিও প্যারাগুয়ের জন্য এসেছে একটি দুঃসংবাদ। দলের মিডফিল্ডার দিয়েগো গোমেজ গ্রুপ পর্বে নিজের দ্বিতীয় হলুদ কার্ড দেখেছেন। ফলে প্যারাগুয়ে শেষ পর্যন্ত ‘রাউন্ড অব ৩২’-এ উঠতে পারলেও সেই গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পাবে না দলটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি-২০২৬ খাতা মূল্যায়নে পরীক্ষকদের অনাগ্রহ

1

টেলিফোনেই চলছে শান্তি আলোচনা: ট্রাম্প

2

শান্তি প্রস্তাব প্রত্যাখ্যানের জেরে ইরানের নতুন অস্ত্র হুমকি

3

সংকট মোকাবেলায় ১০০ কোটি লিটার জ্বালানি মজুত করবে অস্ট্রেলিয়া

4

ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান

5

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

6

প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

7

ডিএসইতে প্রথম ঘণ্টায় ২৬৩ কোটি টাকার লেনদেন

8

কত বছর বয়সে রাজনীতি ছাড়বেন জানালেন ফজলুর রহমান

9

ইরান ইস্যুতে যুদ্ধে না জড়ানোর অবস্থান পুনর্ব্যক্ত করলো ফ্রান

10

জুলাইয়ে শিক্ষার্থীরা পাবে পাটের ব্যাগ ও পোশাক

11

ইরান অধিনায়ক তারেমিকে বিমানবন্দরে আটকে যুক্তরাষ্ট্রের বিরুদ্

12

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে জয়ের পর কাদঁলেন মেসি

13

মহাকাশ প্রযুক্তিতে নতুন অর্জন পাকিস্তানের

14

প্রথম নারী হিসেবে পুরুষ দলের প্রধান কোচ মেরি-লুইস

15

আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশের চলচ্চিত্র রক্তছায়া

16

ব্যাচেলর পয়েন্টে ব্রাজিল বনাম আর্জেন্টিনা লড়াই

17

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক উদ্যোগের আহ্বান বাংলাদে

18

বিশ্বকাপের প্রাইজমানি: স্পেন পেল ৬১৫ কোটি, আর্জেন্টিনা ৪০৬ ক

19

স্পেসএক্সের আইপিওতে শেয়ার মূল্য ১৩৫ ডলার

20