ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ২০ মে ২০২৬, ১০:৫৭ এএম
অনলাইন সংস্করণ

রামিসা হত্যাকাণ্ড স্বামী জাকিরকে নিয়ে ভয়ংকর তথ্য দিলেন স্বপ্না

প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার -সংগৃহীত ছবি

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসা আক্তার (৭) হত্যাকাণ্ডে নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। প্রধান অভিযুক্ত জাকির হোসেন ওরফে সোহেল রানাকে নিয়ে ভয়ংকর তথ্য দিয়েছেন তার স্ত্রী স্বপ্না আক্তার। পুলিশ জানিয়েছে, জাকির বিকৃত যৌনরুচিসম্পন্ন ব্যক্তি এবং সে বিভিন্ন সময় স্ত্রীকেও শারীরিক ও মানসিক নির্যাতন করত।

মঙ্গলবার সকালে পল্লবীর একটি বাসার খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে একই ফ্ল্যাটের বাথরুম থেকে শিশুটির বিচ্ছিন্ন মাথা পাওয়া যায়। নিহত রামিসা স্থানীয় পপুলার স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঘটনার পর পুলিশ ফ্ল্যাট থেকে স্বপ্না আক্তারকে আটক করলেও মূল অভিযুক্ত জাকির জানালার গ্রিল কেটে পালিয়ে যায়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ জানতে পারে, নারায়ণগঞ্জের একটি দোকানে বন্ধুর পাঠানো টাকা তুলতে গেছে সে। এরপর স্থানীয় পুলিশ ও দোকান মালিকের সহযোগিতায় অভিযান চালিয়ে ডিএমপির একটি দল তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পুলিশ জানিয়েছে, পেশায় রিকশা মেকানিক জাকিরের বিরুদ্ধে নাটোরে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। তদন্ত সংশ্লিষ্টদের ধারণা, শিশুটি বিকৃত যৌন নির্যাতনের শিকার হয়েছিল। বিষয়টি প্রকাশ হয়ে পড়ার আশঙ্কায় তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে আলামত নষ্ট এবং মরদেহ গোপন করার উদ্দেশ্যে মাথা ও হাত বিচ্ছিন্ন করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটির সঙ্গে বিকৃত যৌন আচরণ বা ধর্ষণের ঘটনা ঘটেছে। তবে ময়নাতদন্ত ও কেমিক্যাল পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

তদন্তে আরও জানা গেছে, রামিসার পরিবার দীর্ঘ ১৭ বছর ধরে ওই ভবনে বসবাস করলেও অভিযুক্ত দম্পতি মাত্র দুই মাস আগে বিপরীত পাশের ফ্ল্যাটে ভাড়া ওঠেন। ঘটনার দিন সকালে মেয়েকে স্কুলে পাঠানোর জন্য খুঁজতে গিয়ে রামিসার মা অভিযুক্তদের ফ্ল্যাটের সামনে শিশুটির স্যান্ডেল দেখতে পান।

পুলিশের ভাষ্য অনুযায়ী, রামিসার মা দরজায় কড়া নাড়ার সময় ফ্ল্যাটের ভেতরেই হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছিল। জাকিরকে পালানোর সুযোগ করে দিতে স্বপ্না দীর্ঘ সময় দরজা খোলেননি। পরে জাকির পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর দরজা খোলা হয়। পুলিশ মনে করছে, স্বপ্না এই হত্যাকাণ্ডে সহযোগীর ভূমিকা পালন করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে রক্তপাত বন্ধ না হলে সুসম্পর্ক সম্ভব নয় ; রিজভী

1

হামের টিকা সংকট ও শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে: স্বাস্থ্য স

2

আ.লীগের সাবেক এমপি রুমী গ্রেফতার

3

আর্জেন্টিনার কাছে প্রতিটি ম্যাচ উৎসবের মতো

4

কোয়ার্টার ফাইনালে না উঠলে পরেরবারই বিশ্বকাপ জেতে ব্রাজিল, ইত

5

যুক্তরাষ্ট্রে নিহত নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছ

6

বাংলাদেশ থেকে ১০০ নার্স নেবে কুয়েত, জেনে নিন বেতন কত

7

দলের চেয়ে নিজেকে বড় মনে করে নেইমার: জার্মান কিংবদন্তি

8

মা হতে চলেছেন কনটেন্ট ক্রিয়েটর অনামিকা ঐশী

9

অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

10

তাপপ্রবাহে ভারতে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

11

এফডিআরের ৬২ কোটি টাকা সিইওর কবজায়

12

সখীপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

13

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে জয়ের পর কাদঁলেন মেসি

14

ইউক্রেনে রুশ ড্রোন হামলায় নিহত ৬

15

নতুন বাসভাড়া কার্যকর

16

সংকটের সময়ে ইরানে ত্রাণ পাঠালো কাজাখস্তান

17

নেইমারকে নিয়ে ভাইরাল ‘রাগ করলা’ ট্রেন্ডে মেতেছে ফিফা

18

হাসিনাকে ফেরাতে রাতের আঁধারে যুবলীগের শপথ গ্রহণ

19

জাতিসংঘের মহাসচিব হিসেবে ইনফান্তিনোকে চান ট্রাম্প

20