ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ২২ মে ২০২৬, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

রামিসা হত্যায় আসামিপক্ষে লড়বেন না কোনো আইনজীবী

সংগৃহীত

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে (৮) ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামিপক্ষে ঢাকা আইনজীবী সমিতির কোনো আইনজীবী মামলা পরিচালনা করবেন না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার সমিতির কার্যনির্বাহী কমিটির ভার্চুয়াল সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক কালাম খান জানান, রামিসা হত্যা মামলার ঘটনায় সমিতির সদস্যরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সভায় আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে, ঢাকা বারের কোনো আইনজীবী এই মামলায় আসামিপক্ষে আদালতে দাঁড়াবেন না।

ঘটনাটি ঘটে গত ১৯ মে পল্লবী থানার মিল্লাত ক্যাম্পসংলগ্ন একটি বাসায়। অভিযোগ রয়েছে, পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় মামলা দায়ের করেন।

মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আসামি করা হয়। পরে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।

এদিকে, গত ২০ মে মামলার প্রধান আসামি সোহেল রানা ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। একই দিনে আদালত অপর আসামি স্বপ্না আক্তারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭৩ কোটি টাকায় ফিফা বিশ্বকাপের স্বত্ব কিনছে বিটিভি

1

কিংবদন্তি অভিনেত্রী শাবানার ৭৫তম জন্মদিন আজ

2

ইরানকে কেউ আত্মসমর্পণ করাতে পারবে না : পেজেশকিয়ান

3

২০২৬ বিশ্বকাপে স্টেডিয়ামে পানির বোতল নিষিদ্ধ করল ফিফা

4

পরিবারতন্ত্র নয়, সংরক্ষিত নারী আসনে জামায়াতের প্রাধান্য যোগ্

5

৪০ বছর ধরেই শুনছি ফিফা আমাদের জেতাচ্ছে : স্কালোনি

6

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চান কত শতাংশ মার্কিন নাগরিক? জেনে

7

আগ্রাসনে ইরানের ক্ষতি ২৭০০ কোটি ডলার

8

আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের কাবরালের গোলটিই বিশ্বকাপের

9

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন সংগীতশিল্পী দিলরু

10

রাজধানীতে কড়া নিরাপত্তা, নজরদারিতে গুরুত্বপূর্ণ এলাকা

11

ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের

12

বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

13

মেসির রেকর্ড গড়া জোড়া গোল ও এক অ্যাসিস্টে মায়ামির দারুণ জয়

14

স্বাভাবিক জীবনে ফিরছেন মির্জা আব্বাস

15

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর সিইও’র সাক্ষাৎ

16

শিয়ান বীচ গেমসে বাংলাদেশের প্রথম পদক গ্রহণ

17

এমবাপ্পেকে ঢাকায় আনার পরিকল্পনা

18

নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল:গণক বিড়াল

19

দেখে নিন আর্জেন্টিনার জয়ের খতিয়ান

20