অনলাইন ডেস্ক
প্রকাশ : শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বদলে যাচ্ছে বিশ্বের মানচিত্র

ছবি: সংগৃহীত




আমাদের চেনা মানচিত্রে অনেক দেশ ও মহাদেশকে যতটা বড় বা ছোট দেখা যায়, বাস্তবে তা একদমই অন্যরকম। যেমন—মানচিত্রে উত্তর আমেরিকার গ্রিনল্যান্ড দ্বীপকে দেখলে মনে হয় বিশাল এক অঞ্চল, ঠিক যেন পুরো আফ্রিকা মহাদেশের সমান! 

অথচ আসল সত্যিটা হলো, আফ্রিকা মহাদেশ গ্রিনল্যান্ডের চেয়ে প্রায় ১৪ গুণ বড়। শত শত বছর ধরে চলে আসা এই ভুল শুধরে নেওয়ার উদ্যোগ নিয়েছে বিশ্বদরবার।

১৫৬৯ সালে জেরার্ডাস মার্কেটর নামের এক ইউরোপীয় মানচিত্রকর এই চেনা মানচিত্রটি তৈরি করেছিলেন। তখন সমুদ্রের জাহাজে পথ চেনার সুবিধার জন্য একটি বিশেষ নকশায় তা আঁকা হয়েছিল। 

গোল পৃথিবীকে চ্যাপ্টা কাগজে আঁকতে গিয়ে দেখা যায়, পৃথিবীর মাঝখানের বিষুবরেখা থেকে দূরের দেশগুলো অযথাই অনেক বড় হয়ে যায়, আর মাঝের দেশগুলো ছোট হয়ে পড়ে। এর ফলে ইউরোপ বা আমেরিকা অনেক বড় দেখায়, আর আফ্রিকা বা ভারতের মতো বিশাল ভৌগোলিক অঞ্চলগুলো তাদের আসল আকারের চেয়ে অনেক ছোট হয়ে সামনে আসে।


ভৌগোলিকদের মতে, এটা কেবল একটি দেখার ভুল নয়। বছরের পর বছর এই মানচিত্র দেখে বড় হওয়ার কারণে বিশ্বজুড়ে মানুষের মনে ইউরোপ আর আমেরিকার প্রভাব খুব বড় হয়ে দাঁড়িয়েছিল, আর আফ্রিকার আসল বিশালতা আড়ালেই রয়ে গিয়েছিল।

এই ভুল ইতিহাস বদলে দিতে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবে ‘মার্কেটর’ মানচিত্রের বদলে ‘ইকুয়াল আর্থ’ নামে একটি নতুন মানচিত্র ব্যবহারের কথা বলা হয়েছে, যেখানে সব দেশের আসল আয়তন নিখুঁতভাবে ফুটে ওঠে।

ভোটাভুটিতে বিশ্বের ১৬৪টি দেশ নতুন এই মানচিত্রের পক্ষে সমর্থন জানায়, কেবল যুক্তরাষ্ট্র এর বিপক্ষে ভোট দেয়। জাতিসংঘ থেকে এই নিয়ম চাপিয়ে দেওয়া না হলেও অনেক দেশ ইতোমধ্যে তাদের ভুল মানচিত্র পরিবর্তন করা শুরু করে দিয়েছে। 

আফ্রিকার দেশগুলো আশা করছে, গুগল ম্যাপস ও পৃথিবীর সমস্ত পাঠ্যবইয়ে এই পরিবর্তন আসলে বিশ্ব অবশেষে তাদের সঠিক রূপ দেখতে পাবে।

সূত্র: ইন্ডিপেন্ডেন্ট।





মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ৩৬ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ

1

স্পিকারের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

2

বলসোনারোর সাজা কমানোর আইন স্থগিত করল ব্রাজিলের সুপ্রিম কোর্ট

3

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালে রেফারির দায়িত্ব পেলেন যিনি

4

হুথি হুমকিতে রুট বদলালো মার্কিন রণতরী

5

তৃতীয় স্তরে নামল হামজার ক্লাব

6

বিশ্বকাপের মাঝেই মেসির সিনেমার টিজার প্রকাশ, মুক্তি যেদিন

7

৯৬ বছরের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন গিলবার্তো মোরা

8

ভিসা জটিলতায় বিশ্বকাপের প্রথম ম্যাচে অনিশ্চিত ঘানার মিডফিল্ড

9

মদ্যপ অবস্থায় গাড়ি চালানো: শাস্তি পেলেন ব্রিটনি স্পিয়ার্স

10

বাংলাদেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড

11

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

12

হরমুজ সংকটের সামরিক সমাধান নেই ; আব্বাস আরাগচি

13

দুই দশক পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন

14

ইবির বাসে মারধরকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর

15

জ্বালানি তেল নিয়ে নাটক করলো সরকার

16

তীব্র তাপপ্রবাহে বিদ্যুৎ সংকট চরমে

17

এবার বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন ভোজিনহা

18

নির্যাতনের অভিযোগে ভেনিজুয়েলায় কারাগারের নিয়ন্ত্রণ নিলো বন্দ

19

কত বছর বয়সে রাজনীতি ছাড়বেন জানালেন ফজলুর রহমান

20