অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে গ্যাস বি/স্ফো/র/ণে দ/গ্ধ একই পরিবারের তিনজনের মৃ/ত্যু

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজনই মারা গেছেন। সর্বশেষ শুক্রবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ১৬ বছর বয়সী তানিশা। এর আগে তাঁর বাবা লালচান (৬০) ও মা নাছিমা (৫০) মারা যান।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, তানিশার শরীরের ৮৬ শতাংশ দগ্ধ হয়েছিল।

যেভাবে ঘটে বিস্ফোরণ

নিহত তানিশার দুলাভাই নাঈম মিয়া জানান, গত ২১ অক্টোবর বুধবার সকাল ৬টার দিকে টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকার একটি বাসার নিচতলায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের বাবা, মা ও মেয়ে দগ্ধ হন।

পরে তাঁদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে লালচান ও নাছিমার মৃত্যু হয়। সর্বশেষ শুক্রবার সকালে মারা যায় তাঁদের মেয়ে তানিশা।

পোশাক কারখানায় কাজ করতেন বাবা-মা

নাঈম মিয়া জানান, তাঁর শ্বশুর লালচান ও শাশুড়ি নাছিমা একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তানিশা ছিল মাদ্রাসার শিক্ষার্থী। তাঁদের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলায়।

তানিশার মৃত্যুর মধ্য দিয়ে গ্যাস বিস্ফোরণের ঘটনায় দগ্ধ একই পরিবারের তিনজনেরই মৃত্যু হলো। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন নাঈম মিয়া।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপিতে যোগ দিচ্ছেন জুনায়েদ ও রাফে সালামান

1

ইউটিউবে ফিরছে ডাইরেক্ট মেসেজিং ফিচার

2

ব্যবহারকারীদের তথ্য নিয়ে প্রতারণা, মেটাকে আড়াই হাজার কোটি ডল

3

সাবেক শিক্ষা উপমন্ত্রী মিলন মারা গেছেন

4

বিটিভিতে বিনা খরচে বিশ্বকাপ সম্প্রচার

5

মেসির অবসর ঠেকাতে বিশ্ববাসীকে এক হওয়ার আহ্বান

6

রাশিয়ার হামলায় ইউক্রেনের দক্ষিণাঞ্চলে শিশুসহ নিহত ৩

7

যার একজন আর্জেন্টাইন বন্ধু আছে, তার কাছে একটি অমূল্য সম্পদ আ

8

ভ্রমণ জটিলতা কাটিয়ে শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রে পৌঁছাল উরুগুয়

9

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি প্রায় চূড়ান্ত : ট্রাম্পের

10

ডিজিটাল লেনদেনে কমবে দুর্নীতি ও অর্থ পাচার : গভর্নর

11

ব্রাজিল অতীতে ছিল, আমার চোখে এখন ফ্রান্স ও আর্জেন্টিনা শক্ত

12

এক দিনেই শেষ জিদানের প্রথম ম্যাচের সব টিকিট

13

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

14

জব্দ ইরানি জাহাজের ৬ ক্রুকে ছেড়ে দিল যুক্তরাষ্ট্র

15

মৌসুম শেষে বার্সা ছাড়তে পারেন ছয় তারকা

16

এমবাপ্পের জোড়া গোল, সুইডেনকে গুঁড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স

17

নাসির-তামিমা দম্পতি মামলায় খালাস পেলেন

18

সরাসরি সামরিক সংঘাতে প্রস্তুত ইরান

19

মেসির রেকর্ড, আর্জেন্টিনার ইতিহাস লেখা অবিশ্বাস্য এক রাত

20