অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

এবার ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি

ছবি: সংগৃহীত





সুইজারল্যান্ডের বিপক্ষে গোল করে শুরুতেই দলকে এগিয়ে নেন ম্যাক অ্যালিস্টার। আর এই গোলে অবদান রেখে ডিয়েগো ম্যারাডোনার রেকর্ড ভেঙে দিয়েছেন লিওনেল মেসি।

রোববার (১২ জুলাই) কানসাস সিটিতে সুইজারল্যান্ডের বিপক্ষে নবম মিনিটে কর্নার পায় আর্জেন্টিনা। একেবারে মাপা শট নেন মেসি। বেশ লম্বা সুইস ডিফেন্ডারকে এড়িয়ে গোল পেতে হলে অনেকদূর লাফিয়ে উঠতে হতো অ্যালিস্টারকে। 

তবে তার সামনে থাকা ম্যানুয়েল আকানজির লাফিয়ে বল না পাওয়ার সুযোগটা কাজে আসে আর্জেন্টিনার। দ্বিতীয় বার ঘেষে প্রবেশ করা বলে গোলরক্ষক গ্রেগর কোবেলের তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না। 

এই আসরে তার দ্বিতীয় এবং সব মিলিয়ে দশম অ্যাসিস্ট ৩৯ বছর বয়সী ফরোয়ার্ডের। বিশ্বকাপের নকআউট পর্বে মেসির মোট গোল অবদান এখন ১৫টি। গত ৬০ বছরে যেকোনো খেলোয়াড়ের মধ্যে এটি সর্বোচ্চ। কিলিয়ান এমবাপেকে (১৪) ছাড়িয়ে গেছেন তিনি।

ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি অ্যাসিস্টের বিশ্ব রেকর্ড মেসির। ক্লাব ও দেশের হয়ে ৪১০ অ্যাসিস্ট তার। প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের ছয়টি ভিন্ন আসরে অন্তত একটি অ্যাসিস্টের রেকর্ড মেসির। 

জাতীয় দলের জার্সিতে তিনি গোল বানিয়ে দিয়েছেন ৬২টি। এই বিশ্বকাপে মেসি অষ্টম গোল করেছেন। সব মিলিয়ে ২১ গোল নিয়ে সর্বকালের শীর্ষ বিশ্বকাপ গোলদাতা তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্ত হত্যাকাণ্ড আর মেনে নেবে না সরকার

1

চ্যাম্পিয়ন দলের জন্য বিশেষ আংটি উপহারের ঘোষণা ফিফার

2

এবার ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি

3

মেসির গোল্ডেন বল 'ছিনতাই' করা হয়েছে: ব্রাজিলিয়ান কিংবদন্তি

4

ইরান উপকূলে পণ্যবাহী জাহাজে হামলা

5

মেসি সবার হ্যাটট্রিকের পর প্রশংসায় ব্রাজিল সমর্থক তারকারা

6

এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে ড. নাদিম

7

সমান গোলের পরও গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির চেয়ে এগিয়ে এমবাপ্প

8

সুয়ারেজকে ছাড়াই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা উরুগুয়ের

9

দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন মিশরের ফুটবলাররা

10

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ শুরু মেক্সিকোর

11

শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার

12

কাঁধে বই, হাতে বাদামের ঝোলা, ছোট্ট মাহিমের ওপর পুরো সংসার

13

স্ত্রী পাল্টাতে পারবেন, কিন্তু প্রতিবেশীকে পাল্টাতে পারবেন ন

14

হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান ঘোষণা ডোনাল্ড ট্রাম্প-এর

15

চীন-রাশিয়া সম্পর্ক ‘আরও মূল্যবান’

16

খালি পেটে যে অভ্যাসগুলো এড়িয়ে চলাই ভালো

17

আমি একটা নিরীহ বিষ, লেজে পা দিলে যা হওয়ার তাই হবে: পরীমণি কা

18

২০২৬ বিশ্বকাপে দ্রুততম গোলের রেকর্ড গড়েছেন প্যারাগুয়ের মাতিয়

19

প্রতিদিন কত ঘণ্টা ঘুমানো উচিত ?

20