অনলাইন ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১১:৫৮ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডে বড় পরিবর্তন আসছে

ছবি: সংগৃহীত

মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেছেন, যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে বড় পরিবর্তন আনতে যাচ্ছেন হোয়াইট হাউস। মূলত গ্রিন কার্ড ও এইচ-১বি ভিসা ব্যবস্থাতেই এই সংস্কার আনা হবে বলে জানিয়েছেন।  

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে লুটনিক বলেন, বর্তমান প্রক্রিয়ায় তুলনামূলকভাবে কম আয়ের অভিবাসীরাই বেশি সুযোগ পাচ্ছেন। তার দাবি অনুযায়ী, মার্কিন নাগরিকদের বার্ষিক গড় আয় প্রায় ৭৫ হাজার ডলার হলেও গ্রিন কার্ডধারীদের গড় আয় মাত্র ৬৬ হাজার ডলার। 

তিনি বলেন, কম আয়ের মানুষ কেন এত সুযোগ পাবেন? আমরা সর্বোত্তম যোগ্যতাসম্পন্ন মানুষদের নিতে চাই।

ডোনাল্ড ট্রাম্প প্রশাসন গ্রিন কার্ড ব্যবস্থাকে ‘মেরিট-ভিত্তিক’ করতে যাচ্ছে। অর্থাৎ, পারিবারিক সম্পর্ক বা লটারির পরিবর্তে দক্ষ ও উচ্চ আয়ের আবেদনকারীরা অগ্রাধিকার পাবেন। একই সঙ্গে ধনী বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে নতুন ‘গোল্ড কার্ড’ পরিকল্পনারও ঘোষণা দিয়েছেন লুটনিক। এর আওতায় অন্তত ৫০ লাখ ডলার যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করলে সরাসরি স্থায়ী আবাসিক মর্যাদা পাওয়া যাবে।

বর্তমানে এইচ-১বি ভিসা লটারির মাধ্যমে দেওয়া হলেও নতুন প্রস্তাবে আয়ের ভিত্তিতে ধাপভিত্তিক বাছাইয়ের কথা বলা হচ্ছে। এতে উচ্চ বেতনের আবেদনকারীরা আগে সুযোগ পাবেন বলে ধারণা করা হচ্ছে।

এ নিয়ে ইতোমধ্যে সমালোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের নীতিতে মধ্য ও নিম্ন আয়ের অভিবাসীদের সুযোগ কমে যাবে, অথচ দীর্ঘদিন ধরে তারাই মার্কিন সমাজ ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেইনের ৬ মিনিটের ঝড়ে শেষ ষোলোয় ইংল্যান্ড

1

ফাইনালের আগে মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা

2

১৯ বছর পর আলোচনায় মেসি-ইয়ামালের সেই ঐতিহাসিক ছবি

3

রামিসা হত্যা, রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল স

4

হারের দায় নিজের কাঁধে নিয়ে যা বললেন এমবাপ্পে

5

নাসির-তামিমা দম্পতি মামলায় খালাস পেলেন

6

বিশ্বে ইরানের অবস্থান শক্তিশালী হয়েছে : আব্বাস আরাগচি

7

রোববার শুরু হচ্ছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন

8

ঈদে পশুর হাটে জাল নোট ঠেকাতে ব্যাংকের বিশেষ বুথ বসানোর নির্দ

9

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

10

সৌদির বিপক্ষে ১-১ সমতায় ম্যাচ শেষ করতে হয়েছে উরুগুয়ের

11

মেসির বিদায়ে রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহোর আবেগঘন বার্তা

12

প্রিয় দলের হার সহ্য করতে না পেরে ব্রাজিলভক্তের আত্মহত্যা

13

পোশাক নয়, অপরাধীর মানসিকতাই যৌন সহিংসতার মূল কারণ

14

এটা শাহবাগ-পল্টন না: স্বরাষ্ট্রমন্ত্রী

15

হাম প্রাদুর্ভাব নিয়ে অন্তর্বর্তী সরকারকে একাধিক সতর্কতা দিয়ে

16

সাংবাদিকের প্রশ্নে কুপোকাত বাবর আজম

17

তাইওয়ানে চীনের গুপ্তচরবৃত্তি

18

রাশিয়াকে চাপে ফেলতে নিষেধাজ্ঞা বিল পাস যুক্তরাষ্ট্রের, শুল্ক

19

গরুর মাংস খাওয়া কতটুকু নিরাপদ

20