ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ২১ জুন ২০২৬, ১০:২৪ এএম
অনলাইন সংস্করণ

আইভরি কোস্টকে হারিয়ে নকআউটে জার্মানি

দুর্দান্ত প্রত্যাবর্তনের ম্যাচে বদলি হিসেবে নেমে জোড়া গোল করে জার্মানিকে জয় এনে দিলেন দেনিজ উন্দাভ। তার দুই গোলেই আইভরি কোস্টকে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে জার্মানি জাতীয় ফুটবল দল।

দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘ই’-এর শীর্ষে উঠে এসেছে জার্মানি। ২০১৪ সালের পর এই প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরুতে আক্রমণাত্মক ফুটবল খেললেও একাধিক সুযোগ হাতছাড়া করে জার্মানি। প্রথমার্ধে দলটির দুটি গোল বাতিল হয়, যা জার্মান শিবিরে হতাশা তৈরি করেছিল। তবে বিরতির পর নিজেদের ছন্দে ফিরে আসে ইউরোপের দলটি।

প্রথমে এগিয়ে যায় আইভরি কোস্ট জাতীয় ফুটবল দল। আমাদ দিয়ালোর আক্রমণ থেকে তৈরি সুযোগ কাজে লাগিয়ে ফ্রাঙ্ক কেসি গোল করে দলকে এগিয়ে দেন।

পিছিয়ে পড়ার পর ম্যাচের ৬৮তম মিনিটে সমতায় ফেরান উন্দাভ। এরপর দুর্দান্ত এক শটে দ্বিতীয় গোল করে জার্মানিকে এগিয়ে দেন এই ফরোয়ার্ড। প্রতিপক্ষ গোলরক্ষক ইয়াহিয়া ফোফানার পক্ষে সেই শট ঠেকানো সম্ভব হয়নি।

সাম্প্রতিক সময়ে উন্দাভ দারুণ ফর্মে রয়েছেন। শেষ কয়েক ম্যাচে ধারাবাহিকভাবে গোল করে তিনি জার্মান আক্রমণভাগের অন্যতম নির্ভরতার প্রতীকে পরিণত হয়েছেন।

ম্যাচের শেষ দিকে আইভরি কোস্ট সমতায় ফেরার সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। অন্যদিকে জার্মানিও ব্যবধান বাড়ানোর কয়েকটি সুযোগ তৈরি করেছিল।

প্রথমার্ধে আলেকসান্দার পাভলোভিচের একটি গোল ফাউলের কারণে বাতিল হয়। পরে জামাল মুসিয়ালার আক্রমণ থেকেও জালে বল গেলেও সেটিও বৈধতা পায়নি। তবুও শেষ পর্যন্ত ধৈর্য ধরে খেলেই গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় জার্মানি।

দুই ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে জার্মানি। অন্যদিকে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে আইভরি কোস্ট। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জার্মানি মুখোমুখি হবে ইকুয়েডরের, আর আইভরি কোস্ট খেলবে কুরাসাওয়ের বিপক্ষে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদলে যাচ্ছে বিশ্বের মানচিত্র

1

খুনিদের ফাঁসি চাইলেন আবু সাঈদের দুই ভাই

2

চাঁপাইনবাবগঞ্জে এক স্কুলের ৫৩ শিক্ষার্থীর ৫২ জনই বৃত্তি পেল

3

কলম্বিয়ার কট্টর ডানপন্থী প্রার্থীকে ট্রাম্পের প্রকাশ্য সমর্থ

4

আজ যে সমীকরণ মিললে মেসি গোল্ডেন বুট পাবে

5

বিশ্বকাপে রূপকথা লিখে গেলেন ভোজিনহারা, বিশ্বকে শেখালেন স্বপ্

6

এবার ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি

7

জয়ের পর কেপ ভার্দের প্রশংসায় মেসি

8

নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

9

হোয়াইট হাউসের প্রতি ‘মোহ’ ছিল বন্দুকধারীর: ট্রাম্প

10

আধুনিক স্ট্রিট লাইটে ঝলমল করছে লালমনিরহাট

11

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বাইরের শক্তির হাতে নির্ধারিত হতে পার

12

বিদ্যুতের দাম বাড়ানোর চিন্তায় মরিয়া সরকার

13

জার্মান গণিতবিদকে পরের বিশ্বকাপে চেষ্টা করতে বলে নেইমারের খো

14

শুভেন্দুর শপথের দিনেই কর্মসূচি মমতার

15

মা যখন বাবার দায়িত্বে

16

মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, আসতে পারে নতুন মুখ

17

স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী, ১২ বছর পর জীবিত শনাক্ত সেই

18

ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে : মারিয়া মিম

19

হলান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

20