ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

এনআইডি আবেদনে এসএসসি সনদ বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন

সংগৃহীত ছবি

নতুন ভোটার নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আবেদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে কোনো আবেদনকারী যদি মাধ্যমিক বা সমমান পাস করে থাকেন, তবে তার এসএসসি সনদ সার্ভারে আপলোড করা বাধ্যতামূলক করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) ইসির এনআইডি শাখা থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়। আবেদনকারীর তথ্যের নির্ভুলতা নিশ্চিত করা এবং ভবিষ্যতে সংশোধন সংক্রান্ত জটিলতা কমানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ইসির এনআইডি শাখার পরিচালক সাইফুল ইসলামের স্বাক্ষরিত নির্দেশনায় উল্লেখ করা হয়, ভোটার নিবন্ধনের সময় বিভিন্ন প্রয়োজনীয় নথি যেমন—নিবন্ধন ফরম, জন্ম সনদ ও প্রুফ কপির পাশাপাশি শিক্ষাগত সনদও ডাটাবেজে সংযুক্ত করতে হবে। বিশেষ করে জন্ম তারিখ যাচাই এবং তথ্য সংশোধনের ক্ষেত্রে এসএসসি সনদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তবে বাস্তবে দেখা যাচ্ছে, অনেক আবেদনকারী মাধ্যমিক পাস হলেও সংশ্লিষ্ট অফিসগুলো তাদের সনদ ডাটাবেজে সংযুক্ত করছে না। এর ফলে পরবর্তীতে জাতীয় পরিচয়পত্র সংশোধনের সময় জন্ম তারিখ যাচাই করা কঠিন হয়ে পড়ে। এমনকি অনেক ক্ষেত্রে উচ্চ শিক্ষিত ব্যক্তিরাও তাদের শিক্ষাগত যোগ্যতা অস্বীকার করেন, যা কর্মকর্তাদের জন্য জটিল পরিস্থিতি তৈরি করে।

নতুন নির্দেশনা অনুযায়ী, আবেদনকারী যদি উচ্চ মাধ্যমিক বা তার চেয়ে বেশি শিক্ষিত হন, তবে এসএসসি সনদের পাশাপাশি তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সনদও সংগ্রহ করতে হবে। এসব সনদের মূল কপি বা ফটোকপি নিবন্ধন ফরম ও জন্ম সনদের সঙ্গে সংশ্লিষ্ট অফিসে সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া এই নির্দেশনা সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা তা তদারকির জন্য আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের ওপর বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। তারা নিয়মিত অফিস পরিদর্শন করবেন এবং প্রয়োজনে দৈবচয়ন পদ্ধতিতে নিবন্ধিত ব্যক্তিদের নথি যাচাই করবেন।

ইসির কর্মকর্তারা মনে করছেন, এই পদক্ষেপের ফলে এনআইডি ডাটাবেজে তথ্যের নির্ভুলতা বাড়বে এবং জালিয়াতির ঝুঁকি অনেকাংশে কমে আসবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে শি জিনপিংয়ের সঙ্গে দীর্ঘ বৈঠকে সন্তুষ্ট ট্রাম্প

1

অর্থনীতির সব সূচকই চাপে: মূল্যস্ফীতি বৃদ্ধি, রিজার্ভে টান

2

বিশ্বকাপের হতাশা ভুলে ফুরফুরে মেজাজে আবারও মাঠে মেসি

3

মেসির নামেই বিশ্বকাপের সর্বোচ্চ ম্যান অব দ্য ম্যাচ

4

চাঁপাইনবাবগঞ্জে এক স্কুলের ৫৩ শিক্ষার্থীর ৫২ জনই বৃত্তি পেল

5

শিক্ষানুরাগী সৈয়দা রাহেলা বেগমের ৫ম মৃত্যুবার্ষিকী আগামীকাল

6

অনলাইনে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার উপায়

7

নকআউট পর্বের আগে বিশাল সুখবর পেল আর্জেন্টিনা

8

নতুন ভিসিকে বাধা, ডুয়েটে ব্লকেড

9

প্রথম একক ফুটবলার হিসেবে পেলেন প্রিন্সেস অব অস্তুরিয়াস পুরস্

10

নাসির-তামিমা দম্পতি মামলায় খালাস পেলেন

11

‘ইয়ামালকে আটকাতে হলে রুমে তালাবন্দি রাখতে হবে’— স্কালোনির রস

12

পরিচালক গিয়াসউদ্দিন সেলিম উনি একজন ওস্তাদ : পরীমণি

13

আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

14

সরাসরি সামরিক সংঘাতে প্রস্তুত ইরান

15

ফ্রান্স-মরক্কো ম্যাচ পরিচালনায় ৫ রেফারির সবাই আর্জেন্টিনার

16

যুক্তরাষ্ট্র–বাংলাদেশ বাণিজ্যচুক্তি নিয়ে বিতর্ক ও সরকারের অব

17

দুপুরে আদালতে তোলা হবে শিরীন শারমিনকে

18

রোনালদোর বিশ্বকাপ স্বপ্নের সমাপ্তি, কোয়ার্টারে স্পেন

19

বাজেটে যেসব পণ্যের দাম কমতে ও বাড়তে পারে

20