ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

সংকটের সময়ে ইরানে ত্রাণ পাঠালো কাজাখস্তান

ইরান ও কাজাখস্তানের পতাকা |সংগৃহীত

যুদ্ধ ও অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত ইরানের জন্য মানবিক সহায়তা পাঠিয়েছে কাজাখস্তান। দেশটি ৩০ ওয়াগন ভর্তি ত্রাণসামগ্রী ইরানে পাঠিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

রোববার (১৭ মে) ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ অ্যাজেন্সির বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান সংঘাতের কারণে ইরান বর্তমানে তীব্র অর্থনৈতিক চাপে রয়েছে। এমন পরিস্থিতিতে কাজাখস্তানের এই সহায়তা বিশেষ গুরুত্ব বহন করছে।

কাজাখ প্রেসিডেন্টের নির্দেশে পাঠানো ত্রাণের চালানে রয়েছে টিনজাত গোস্ত, চিনি, আটা, ওষুধ ও বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম। এসব সহায়তা সারাখস রেলস্টেশনে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

ইরানে নিযুক্ত কাজাখস্তানের রাষ্ট্রদূত ওন্তালাপ ওনালবায়েভ বলেন, মধ্যপ্রাচ্য ও ইসলামী বিশ্বে ইরান কাজাখস্তানের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবিক অংশীদার।

তিনি আরও বলেন, “কঠিন সময়েই প্রকৃত বন্ধুকে চেনা যায়।”

এদিকে ইরানের সরকারি পরিসংখ্যান কেন্দ্র জানিয়েছে, যুদ্ধজনিত অস্থিরতার কারণে দেশটিতে বার্ষিক মুদ্রাস্ফীতি বেড়ে প্রায় ৫৩ দশমিক ৭ শতাংশে পৌঁছেছে। একইসঙ্গে গত বছরের তুলনায় খাদ্যপণ্যের দাম ১১৫ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

বিশ্লেষকদের মতে, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও সরবরাহ সংকটের মধ্যে আন্তর্জাতিক মানবিক সহায়তা ইরানের সাধারণ মানুষের জন্য কিছুটা স্বস্তি এনে দিতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপেক্ষায় থেকেই রোগীর মৃত্যু

1

ফাইনালে হেরে গেল ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর

2

বিশ্বকাপে অনিশ্চিত এদের মিলিতাও

3

কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন সেলিনা হায়াৎ আইভী

4

দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তে চোরাচালান রোধে বিজিবির তৎপরতা জ

5

বিতর্কিত গান নিয়ে ক্ষমা চাইলেন নোরা ফাতেহি

6

ইলিয়াস আলী নিখোঁজের ১৪ বছর

7

স্মার্টফোন শুধু যন্ত্র নয় বিশ্বস্ত সঙ্গী

8

ভারতের নতুন নজরদারি স্যাটেলাইট ‘দৃষ্টি’

9

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

10

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল

11

ভবানীপুরে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়

12

কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় বিমানে আগুন

13

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি নাহিদ রানার

14

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

15

মেট্রোরেল চলবে রাত ১০টার পরও, যুক্ত হচ্ছে ১০ ট্রেন

16

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি ঘিরে নতুন মার্কিন নিষেধ

17

তিস্তাপাড়ে ভালবাসার বাজারে এক টাকায় ঈদের বাজার

18

প্রথম নারী হিসেবে পুরুষ দলের প্রধান কোচ মেরি-লুইস

19

৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট

20