অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ০৭:১৮ পিএম
অনলাইন সংস্করণ

আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়: পার্থ

ছবি: সংগৃহীত



ভারতের আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেছেন, আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়। তিনি সাংবাদিককে পেশাদারত্ব বজায় রেখে প্রশ্ন করার পরামর্শ দেন।

তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে মঙ্গলবার (২৫ আগস্ট) এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রশ্ন করতে গিয়ে এক সাংবাদিক মন্ত্রীকে তার আত্মীয় হিসেবেও উল্লেখ করেন।

জবাবে তথ্যমন্ত্রী সাংবাদিকদের আরও ‘প্রফেশনাল ওয়েতে’ প্রশ্ন করার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি প্রশ্ন করার ক্ষেত্রে পেশাদারত্ব বজায় রাখার আহ্বান জানান।

সাংবাদিকের প্রশ্নটি ছিল, পলাতক শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি হাদির খুনিদেরও ফেরত দেওয়ার জন্য বলেছে। কোনো আপডেট আছে কিনা? কবে নাগাদ ফেরত পাচ্ছেন আপনার আত্মীয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে?’

জবাবে পার্থ বলেন, আমি আশা করছিলাম আপনার প্রশ্নটা আরও প্রফেশনাল হবে। আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়। আশা করি আরও প্রফেশনাল ওয়েতে প্রশ্ন করবেন।

তথ্যমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা বর্তমানে ভারতে আছেন— এটা আমরা জানি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে ফেরত আনার জন্য প্রয়োজনীয় শর্ত ও অনুরোধ ভারতের কাছে দেওয়া হয়েছে।

তিনি বলেন, আমার জানা মতে— ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি ভারতীয় পক্ষ আদালতের প্রক্রিয়ার মাধ্যমে বিবেচনা করতে পারে। আমার মনে হয়, রাজনৈতিকভাবে সরাসরি সিদ্ধান্ত না নিয়ে বিষয়টি যদি আদালতের ওপর ছেড়ে দেওয়া হয়, তাহলে সেটি তার জন্য খুব একটা সুখবর হবে না।

পার্থ বলেন, শুধু শেখ হাসিনা নন, বাংলাদেশের যেসব ব্যক্তির বিরুদ্ধে মামলা রয়েছে এবং যারা বিদেশে অবস্থান করছেন, আমরা তাদের সবাইকে দেশে ফেরত চাই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে শিক্ষক পরিবার হত্যা : গ্রেপ্তার সিদ্ধার্থের ভাই ও বাব

1

ফিফার ‘ওয়াটার ব্রেক’ নিয়ে বিশ্বকাপে নতুন বিতর্ক

2

জাতীয় বিশ্ববিদ্যালয়কে দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র করা হবে

3

জমকালো আয়োজনে পর্দা উঠলো বিশ্বকাপের

4

মেসিকে ২০৩০ বিশ্বকাপে খেলাতে বিশ্বজুড়ে ১০ লাখ স্বাক্ষরের প্র

5

দল বাঁচাতে আ.লীগের শীর্ষ নেতাদের দেশে ফেরার আহ্বান তৃণমূলের

6

মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরি নাই—আদ্-দ্বীনের দাবি

7

যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি বাস্তবায়নে সম্মত ইউরোপীয় ইউনিয়

8

বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশে রয়েছেন রোনালদো

9

বিশ্বে মহামারি বা বিপর্যয় নেমে আসলে নিরাপদ থাকবে অস্ট্রেলিয়া

10

গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৭২৭৪০

11

উৎপাদনে ফিরছে ডিএপি সার কারখানা

12

রানার্সআপ হয়েও বীরের মর্যাদা,আর্জেন্টিনায় সাধারণ ছুটি ঘোষণা

13

হরমুজ দেখিয়ে দিল মার্কিন শক্তির সীমাবদ্ধতা

14

‘ফুটবল বেচাকেনার বস্তু নয়’, ফিফার পরিকল্পনায় বিশ্বকাপ বয়কটের

15

মৌসুম শেষে বার্সা ছাড়তে পারেন ছয় তারকা

16

বাংলাদেশকে ৩৮০০ কোটি টাকার ঋণ দিচ্ছে জাপান

17

বিয়েটা ছিল ভুল সিদ্ধান্ত : অপু বিশ্বাস

18

সেপ্টেম্বরে প্রবাস আয় ২৭৪ কোটি ডলার

19

আর্জেন্টাইন ফুটবলারকে চড়, ফিফার শাস্তির মুখে বেলিংহ্যাম

20