অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

এসএসসি পরীক্ষার নীতিমালা প্রকাশ, যেসব নিয়ম মানতে হবে

ছবি: সংগৃহীত

 মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা আগামী ২১ এপ্রিল শুরু হবে। সম্প্রতি এ পরীক্ষা পরিচালনাসংক্রান্ত নীতিমালা-২০২৬ প্রকাশ করা হয়েছে।


নীতিমালায় পরীক্ষার্থীদের করণীয়, পরীক্ষা পরিচালনার নিয়মাবলি, কেন্দ্রসচিব ও ভারপ্রাপ্ত কর্মকর্তাদের দায়িত্ব, শৃঙ্খলাসংক্রান্ত নিয়মাবলি, পরীক্ষায় নকলের শাস্তি ও ফলাফল প্রকাশসংক্রান্ত বিষয় তুলে ধরা হয়েছে।

নীতিমালায় বলা হয়, স্বাক্ষরলিপিতে পরীক্ষার্থীর সঠিক বিষয় উল্লেখপূর্বক উপস্থিতির স্বাক্ষর নিশ্চিত করতে হবে। পরীক্ষার্থীর বিষয় নেই এরূপ কোনো বিষয় উল্লেখ করা যাবে না। কোনো পরীক্ষার্থী কোনো বিষয় বা কোনো পত্রে অনুপস্থিত/বহিষ্কৃত হলে স্বাক্ষরলিপিতে উক্ত বিষয়ের/পত্রের নাম স্পষ্ট অক্ষরে লিখে পরীক্ষার্থীর স্বাক্ষরের ঘরে অনুপস্থিত/বহিষ্কৃত শব্দটি লাল কালিতে লিখে 
প্রত্যবেক্ষক তার স্বাক্ষরের ঘরে স্বাক্ষর করবেন। 
এক্ষেত্রে কোনো প্রকার ভুলের কারণে পরীক্ষার্থীর ফল প্রকাশে বিঘ্ন সৃষ্টি হলে সংশ্লিষ্ট প্রত্যবেক্ষকের বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোনো পরীক্ষার্থী কক্ষ
 প্রত্যবেক্ষককে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে চাইলে কক্ষ প্রত্যবেক্ষক তার কাছে না আসা পর্যন্ত তার আসন হতে উঠে দাঁড়িয়ে থাকবে। পরীক্ষার্থী কখনও আসন ত্যাগ করতে পারবে না। 

বহিষ্কৃত পরীক্ষার্থীর সৃজনশীল উত্তরপত্রের কভার পৃষ্ঠার প্রথম অংশ কোনো অবস্থাতেই ছেঁড়া যাবে না। কক্ষ প্রত্যবেক্ষক হল সুপারের অনুমতি ব্যতীত কোনো অবস্থাতেই তার জন্য নির্দিষ্ট কক্ষ ত্যাগ করতে পারবেন না

 ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত পূর্ণাঙ্গ নীতিমালাটি দেখতে এখানে ক্লিক করুন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বের ৭টি দেশের নামে ‘স্তান’ থাকার কারণ কি?

1

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

2

গ্যালারিতে বসে নিজের মালিকানাধীন ক্লাবের কাছে হার দেখলেন রোন

3

আছিয়া-রামিসা হত্যা মামলার শুনানি দ্রুত চাইলেন অ্যাটর্নি জেনা

4

বাংলাদেশের খুনের ব্যাপারে মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামল

5

ইরানকে আত্মসমর্পণ করতে হবে : ট্রাম্প

6

জাতীয় কনভেনশন সামনে রেখে আজ জরুরি সংবাদ সম্মেলন করবে এনসিপি

7

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

8

ডাকাতের গুলিতে প্রাণ গেল ফুটবলারের

9

ব্যাংকিং খাতে ৫ লাখ কোটি টাকা পাচারের অভিযোগ: গভর্নর

10

ঈদের দিন বর্জ্য অপসারণের সময় নির্ধারণ ঢাকা উত্তরের

11

চাঁদাবাজির অভিযোগে এমপি পুত্র সজীব ডিবি হেফাজতে

12

মাছ ধরতে গিয়ে যেভাবে বৃষ্টির মরদেহ খুঁজে পেলেন এক জেলে

13

ট্রাম্পের ওপর ক্ষুব্ধ নেতানিয়াহু, ইরান যুদ্ধ ঘিরে সম্পর্কে ট

14

মেসির গোল্ডেন বল 'ছিনতাই' করা হয়েছে: ব্রাজিলিয়ান কিংবদন্তি

15

সতীর্থদের বিশেষ উপহার দিয়েছেন মেসি, কী ছিল সেই ব্যাগে?

16

ব্রাজিলকে হারিয়ে জাপান বিশ্বসেরা হতে চায়

17

লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ঋণ নিয়েছে সরকার

18

হরমুজ প্রণালীতে আবারও বাড়ছে জাহাজ চলাচল

19

ভারতের বিপক্ষে খেলবে ব্রাজিল, জেনে নিন ম্যাচ কবে, কখন, কোথায়

20