ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ধানমন্ডিতে সাংবাদিককে মারধরের অভিযোগ জামায়াতকর্মীদের বিরুদ্ধে

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে মিছিল-পরবর্তী এক ব্রিফিংকে কেন্দ্র করে এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কয়েকজন কর্মীর বিরুদ্ধে। আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশির একটি জাতীয় দৈনিকের প্রতিবেদক হিসেবে কর্মরত।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি এলাকায় একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিল শেষে বক্তব্য ও ব্রিফিং চলাকালে কয়েকজন কর্মী এক সাংবাদিককে ‘আওয়ামী লীগের দোসর’ বলে মন্তব্য করেন।

এ সময় উপস্থিত সাংবাদিকরা ওই মন্তব্যের প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি একপর্যায়ে উত্তপ্ত হয়ে উঠলে ওই সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, কয়েকজন ব্যক্তি সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের কলার ধরে তাকে মারধর করেন। পরে তিনি মাটিতে পড়ে গেলে তাকে লাথিও মারা হয়। এতে তিনি আহত ও রক্তাক্ত হন।

পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় আহত সাংবাদিক বলেন, একজন সংবাদকর্মীর ওপর এমন হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক।

তিনি বলেন, সংবাদপত্রের স্বাধীনতার কথা বলা কোনো সংগঠনের কর্মীদের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয়। সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তিনি হতাশা প্রকাশ করেন।

এদিকে, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের এক নেতা ঘটনাটিকে দুঃখজনক বলে উল্লেখ করেছেন। তিনি জানান, ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করা হবে এবং প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবাকে স্মরণ করে ফাহমিদার আবেগঘন বার্তা

1

দক্ষিণ সিরিয়ায় ইসরাইলি গোলন্দাজ বাহিনীর হামলা

2

পরকীয়ার সন্দেহে দিনভর নির্যাতনে স্ত্রীর মৃত্যু, গ্রেপ্তার স্

3

মেসির সঙ্গে খেলতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করি: নেইমার

4

শিশুদের সুরক্ষায় এআই নীতিমালা কঠোর করছে চীন

5

পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

6

ক্ষতিগ্রস্ত বিশ্ববিদ্যালয়ে জাদুঘর গড়ার পরিকল্পনা ইরানের

7

সব দপ্তরে ডিজিটালাইজেশন নিশ্চিত হলে দুর্নীতি নির্মূল সম্ভব

8

সরকারের ব্যাংকঋণ বেড়ে প্রায় দ্বিগুণ

9

‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর

10

ফাইনাল দেখতে যাচ্ছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট, কারণ কী

11

উত্তর আমেরিকায় ইতিহাস গড়ল বনলতা এক্সপ্রেস

12

আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

13

ইতিহাস ডাকছে মার্তিনেজকে

14

আর্জেন্টিনাকে আমরা ১-০ গোলে হারাব: কেপ ভার্দের প্রেসিডেন্ট

15

তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক

16

আজ থেকে সুন্দরবন প্রবেশে ৩ মাসের নিষেধাজ্ঞা শুরু

17

মধ্যপ্রাচ্যকে বড় যুদ্ধ থেকে বাঁচিয়েছে সৌদি আরবের কৌশলী অবস্থ

18

নাসির-তামিমা দম্পতি মামলায় খালাস পেলেন

19

হরমুজ সংকটের সামরিক সমাধান নেই ; আব্বাস আরাগচি

20