অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

৯২ বছরের ইতিহাসে একটি সেমিফাইনালেও হারেনি আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত


 
সুইজারল্যান্ডকে ৩–১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এই জয়ের মধ্য দিয়ে একাধিক কীর্তিও গড়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপ ইতিহাসে এটি আর্জেন্টিনার ষষ্ঠ সেমিফাইনাল। এর আগে ১৯৩০, ১৯৭৮, ১৯৮৬, ১৯৯০ ও ২০১৪ সালে শেষ চারে খেলেছিল আলবিসেলেস্তেরা। উল্লেখযোগ্য বিষয় হলো, আগের পাঁচবারই সেমিফাইনাল জিতে ফাইনালে উঠেছিল তারা। অর্থাৎ, ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত একটি সেমিফাইনালেও হারেনি আর্জেন্টিনা। এবার শেষ চারে তাদের অপেক্ষায় ইংল্যান্ড।

তার ওপর এবারের বিশ্বকাপে সেমিফাইনালে উঠেছে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলই। এক নম্বরে আর্জেন্টিনা, দুইয়ে স্পেন, তিনে ফ্রান্স এবং চারে ইংল্যান্ড। ১৯৯২ সালে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং চালু হওয়ার পর এই প্রথম বিশ্বকাপের শেষ চারে উঠলো র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল।


সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ে দুটি গোল করে আরেকটি রেকর্ডও নিজেদের করে নিয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ ইতিহাসে অতিরিক্ত সময়ে সর্বোচ্চ ৯ গোলের মালিক এখন তারা।

এছাড়া অতিরিক্ত সময়ে ম্যাচ জয়ের ক্ষেত্রেও নতুন মাইলফলক স্পর্শ করেছে লিওনেল স্ক্যালোনির দল। বিশ্বকাপে এটি আর্জেন্টিনার অতিরিক্ত সময়ে পঞ্চম জয়, যা ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এই তালিকায় তাদের ওপরে রয়েছে শুধু ইতালি, যারা অতিরিক্ত সময়ে জয় পেয়েছে ছয়টি ম্যাচে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলকে নিয়ে ভাবছে না ছন্দে থাকা নরওয়ে

1

জার্মান বধের নায়ক গিল, একসময় সন্তানকে বাঁচাতে বিক্রি করেছিল

2

দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তে চোরাচালান রোধে বিজিবির তৎপরতা জ

3

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ

4

হরমুজ প্রণালিতে কড়া নিয়ন্ত্রণে ইরান

5

মরুভূমিতে যাত্রার আগে উটকে লবণ খাওয়ানো হয় কেন

6

মেসি জিতলেই মানুষ ষড়যন্ত্রের গল্প খোঁজে

7

দুপুরের মধ্যেই রাজধানীসহ ৮ জেলায় আঘাত হানবে কালবৈশাখী

8

মেসি সবার হ্যাটট্রিকের পর প্রশংসায় ব্রাজিল সমর্থক তারকারা

9

২০৩০ বিশ্বকাপে কেউ আর আর্জেন্টিনা বা ব্রাজিলকে সাপোর্ট করবে

10

প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করে মেসির ব

11

জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার

12

ওমানে প্রবাসীদের জন্য নতুন নিয়ম

13

‘আমি মিথ্যা বলব না, এখনও কষ্ট হচ্ছে’, বিশ্বকাপের পর এমবাপ্পে

14

সরকারি দল ওয়াদা ভঙ্গ করেছে: জামায়াত আমির

15

দেশে আন্দোলন শুরু হয়ে গেছে: জামায়াত আমির

16

মেসি নাকি রোনালদো,আপনি কাকে বেছে নিবেন? যা বলল ক্যাসেমিরো

17

বিতর্কে দুঃখ প্রকাশ করলেন রাশেদ প্রধান

18

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা

19

বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগাল কোচের পদত্যাগ

20