ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

লুকিয়ে আমিরাতে গিয়েছিলেন নেতানিয়াহু

বেনিয়ামিন নেতানিয়াহু |সংগৃহীত

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কথিত ‘গোপন’ সংযুক্ত আরব আমিরাত সফর নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অঙ্গনে। তবে এ বিষয়ে প্রকাশিত খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে আমিরাত সরকার।

এএফপির বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ইসরাইলি প্রধানমন্ত্রীর দফতর দাবি করে যে, ইরানের সঙ্গে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে নেতানিয়াহু গোপনে দুবাই সফর করেছেন। সেখানে তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন বলেও উল্লেখ করা হয়।

ইসরাইলি সূত্রগুলো এ সফরকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ‘ঐতিহাসিক অগ্রগতি’ হিসেবেও তুলে ধরে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এ ধরনের বৈঠককে গুরুত্বপূর্ণ বলে দাবি করা হয়েছিল।

তবে সংযুক্ত আরব আমিরাত দ্রুতই সেই দাবি প্রত্যাখ্যান করে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, নেতানিয়াহুর কোনো গোপন সফর কিংবা ইসরাইলি সামরিক প্রতিনিধিদলের আমিরাতে আগমনের খবর সঠিক নয়।

বিবৃতিতে আরও বলা হয়, ইসরাইলের সঙ্গে আমিরাতের সম্পর্ক স্বচ্ছ ও প্রকাশ্য কূটনৈতিক কাঠামোর মধ্যেই পরিচালিত হচ্ছে। তাই কোনো গোপন বৈঠক বা অঘোষিত সফরের দাবি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বিশ্লেষকদের মতে, ইরান-ইসরাইল উত্তেজনার সময় এমন খবর ছড়িয়ে পড়ায় মধ্যপ্রাচ্যের কূটনৈতিক পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। যদিও আমিরাতের আনুষ্ঠানিক অবস্থান পরিস্থিতি পরিষ্কার করার চেষ্টা করেছে, তবুও বিষয়টি আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘

1

শিক্ষাগত যোগ্যতার সনদ বিতর্কে কেন নীরব মোদি?

2

হ্যাটট্রিকে ক্লোসার রেকর্ড ছুঁলেন মেসি

3

রাশিয়ার ‘শাহেদ ড্রোন’ রুখতে মরিয়া ইউক্রেন

4

‘ইয়ামাল একাই বিশ্বকাপ জেতাতে পারে’—স্পেনের প্রশংসায় ভিনিসিয়ু

5

টেন্ডার ছাড়াই তেল আমদানির উদ্যোগে ধাক্কা

6

নতুন বাসভাড়া কার্যকর

7

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

8

ইতালিতে মধুচন্দ্রিমায় দুয়া লিপা-ক্যালাম টার্নার

9

মিসরের বিপক্ষে ম্যাচের আগে যে কারণে সতর্ক আর্জেন্টিনা

10

দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন মিশরের ফুটবলাররা

11

হুথি হুমকিতে রুট বদলালো মার্কিন রণতরী

12

নতুন ফটোশুটে অপু বিশ্বাস, রহস্যময় বার্তায় ভক্তদের কৌতূহল

13

সংসদে দুই নিয়ন্ত্রক সংস্থার বয়সসীমা বাতিল বিল পাস

14

হরমুজ সংকটের প্রভাবে রাশিয়ার তেল আমদানি শুরু করল জাপান

15

‘সংসদ কোনো ফাইজলামির জায়গা না : ইলিয়াস

16

যে রেকর্ডটা বাকি ছিল, সেটাও ছুঁয়ে ফেললেন মেসি

17

বৃষ্টির পরও তেহরানে ভয়াবহ পানি সংকটের আশঙ্কা

18

হাইতিকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিল

19

চাঁদ দেখার যে অভিজ্ঞতা জানালেন আর্টেমিস-২ নভোচারীরা

20