ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগ শুধু বিতাড়িত নয়, দেউলিয়াও: ভূমি প্রতিমন্ত্রী

বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন |সংগৃহীত

চট্টগ্রামে এক কর্মসূচিতে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর ক্ষমতা হারিয়ে আওয়ামী লীগ শুধু রাজনৈতিকভাবে বিতাড়িত হয়নি, বরং তারা বাংলাদেশের রাজনীতিতে কার্যত দেউলিয়া অবস্থায় পৌঁছে গেছে।

শুক্রবার (১৫ মে) চট্টগ্রাম নগরীর পাহাড়তলী হাজি ক্যাম্প এলাকায় অনুষ্ঠিত একটি কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, বৃক্ষরোপণ এবং মাসব্যাপী পরিবেশ উন্নয়ন কর্মসূচির উদ্বোধন করা হয়।

নগরীর পাহাড়তলী, খুলশী, আকবর শাহ, হালিশহর এবং ডবলমুরিং থানা যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এই আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে মীর হেলাল উদ্দিন আরও বলেন, সংগঠনকে আরও জনপ্রিয় ও শক্তিশালী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দলের ভাবমূর্তি উন্নয়নের লক্ষ্যেই তাদের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিন। সঞ্চালনা করেন মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি ফজলুল হক সুমন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির ট্যাকল নিয়ে ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

1

ব্যবসায়ী প্রতিনিধিদল নিয়েও চীনে বড় সাফল্য পেলেন না ট্রাম্

2

দেশে হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

3

রাষ্ট্রদ্রোহ মামলায় হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট

4

ইরান চুক্তিতে নেতানিয়াহুর রাজনৈতিক সংকট তীব্র

5

২০২৬ বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠছে আজ

6

মার্কিন প্রস্তাবের জবাব উপযুক্ত সময়ে দেয়া হবে : ইরান

7

এক নেটওয়ার্কে আসছে দেশের সব টোলপ্লাজা

8

রিপাবলিকানদের বিরোধিতায় চাপে ট্রাম্প

9

আড়াই লাখ ডলার অনুদান দিয়ে ভেনেজুয়েলার পাশে নেইমার

10

দীর্ঘ ১১ বছর কেমোথেরাপির পর জানা গেল ক্যানসারই হয়নি

11

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প

12

বন্যাকবলিত ১১ জেলার স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যম

13

ইসরাইলি বিমান হামলায় লেবাননে ৬ জনের মৃত্যু

14

এমবাপ্পের হ্যাটট্রিক দেখে মরিনিও বললেন, ‘অবিশ্বাস্য’

15

পরকীয়ার সন্দেহে দিনভর নির্যাতনে স্ত্রীর মৃত্যু, গ্রেপ্তার স্

16

জয়ের পর কেপ ভার্দের প্রশংসায় মেসি

17

নতুন পে স্কেল নিয়ে হিসাব-কিতাব চলছে: অর্থমন্ত্রী

18

মাত্র এক ভোটের ব্যবধানে জয় পেয়েছেন থালাপতির প্রার্থী

19

বিয়ের গহনা ও নগদ টাকা নিয়ে উধাও নববধূ

20