ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

গাইবান্ধায় দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে স্মারকলিপি

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার তিস্তামুখ ঘাট এবং জামালপুরের বাহাদুরাবাদ ঘাটের মধ্যে দ্বিতীয় যমুনা বহুমুখী সেতু নির্মাণের দাবিতে গণমিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) সকালে শহরের বড় মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।

সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। ‘তিস্তামুখ ঘাট-বাহাদুরাবাদ ঘাট দ্বিতীয় যমুনা সেতু বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটি’র উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সাঘাটা ও ফুলছড়ি উপজেলার বিভিন্ন চরাঞ্চলের বাসিন্দা, বীর মুক্তিযোদ্ধা, কৃষক, শ্রমজীবী মানুষ এবং কমিটির প্রতিনিধিরা অংশ নেন।

সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিরা। তাদের মধ্যে ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান বাবু, ভরতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন মন্ডল, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলী খান খুশুসহ অন্যান্য নেতারা।

বক্তারা বলেন, তিস্তামুখ-বাহাদুরাবাদ নৌপথ দীর্ঘদিন ধরে উত্তরাঞ্চলের মানুষের জন্য গুরুত্বপূর্ণ যোগাযোগ রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এই রুটে একটি আধুনিক সেতু নির্মিত হলে চরাঞ্চলের মানুষের যাতায়াত সহজ হবে, কৃষি ও ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারিত হবে এবং আঞ্চলিক অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে।

তারা আরও উল্লেখ করেন, চরাঞ্চলের উন্নয়ন, কৃষিভিত্তিক শিল্পায়ন, সম্ভাবনাময় পর্যটন খাতের বিকাশ এবং সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতির জন্য দ্বিতীয় যমুনা সেতু একটি সময়োপযোগী প্রকল্প। এ কারণে চলমান জাতীয় বাজেটে প্রকল্পটির জন্য বিশেষ বরাদ্দ নিশ্চিত করে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।

সমাবেশ থেকে উত্তরবঙ্গের দীর্ঘদিনের এই অবকাঠামোগত দাবি বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গর্ভধারণের জন্য সঠিক সময় কোনটি? জেনে নিন

1

আসিফ মাহমুদের টাকা আছে সুইস ব্যাংকেও : দুদক

2

লিগস কাপের ইতিহাসে মেসিই এখন সর্বোচ্চ গোলদাতা

3

জ্বালানি সংকটে এশিয়ার শেষ ভরসা কয়লা

4

প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ মিশন শুরু যুক্তরাষ্ট্রের

5

পরকীয়া প্রেমিকের সঙ্গে কথার সময় কান্না করায় ৩ বছরের সন্তানকে

6

ঋণের চাপে তিন বছরের সন্তানকে সেতুতে রেখে নদীতে ঝাঁপ দম্পতির

7

রাশিয়াকে চাপে ফেলতে নিষেধাজ্ঞা বিল পাস যুক্তরাষ্ট্রের, শুল্ক

8

টি-টোয়েন্টি থেকে বিরতির ভাবনায় সালমান

9

মেয়ের পড়ার খরচ জোগাতে খালি পায়ে দৌড়ে ম্যারাথনে প্রথম হলেন মা

10

স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি মো. সাহ

11

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

12

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে

13

ধ্বংসস্তূপের নিচে ৯৭ বছরের এক নারী এবং তার ৪ ঘণ্টার 'যুদ্ধ'

14

যার একজন আর্জেন্টাইন বন্ধু আছে, তার কাছে একটি অমূল্য সম্পদ আ

15

ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?

16

দেশে আমার ভাস্কর্য বানানো উচিত: কুরাসাও গোলকিপার

17

ভবানীপুরে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়

18

বাস ভাড়া বৃদ্ধির প্রস্তাব, দুই-এক দিনে প্রজ্ঞাপন

19

চোখের জলে বিশ্বমঞ্চকে রোনালদোর বিদায়

20