অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ এএম
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে নতুন করে আরও ১০ হাজার সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, তেহরানের ওপর চাপ বজায় রাখা ও যেকোনো ধরনের জরুরি পরিস্থিতি মোকাবিলায় এপ্রিলের শেষ নাগাদ এই অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে। খবর আল জাজিরার।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রায় ছয় হাজার সেনা বহনকারী বিমানবাহী রণতরি ইউএসএস জর্জ এইচডব্লিউ বুশ ও এর সহযোগী জাহাজগুলো এই অঞ্চলে পৌঁছাবে। এর পাশাপাশি ‘বক্সার অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপ’ ও ১১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের আরও চার হাজার ২০০ মেরিন সৈন্য মাসের শেষ দিকে মধ্যপ্রাচ্যে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এর ফলে এই অঞ্চলে মার্কিন বিমানবাহী রণতরির সংখ্যা দাঁড়াবে তিনটিতে। বর্তমানে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও ইউএসএস জেরাল্ড ফোর্ড আগে থেকেই সেখানে অবস্থান করছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের ওপর ঘোষিত নৌ অবরোধ এখন ‘সম্পূর্ণরূপে বাস্তবায়িত’। তাদের দাবি, সমুদ্রপথে ইরানের যাবতীয় অর্থনৈতিক বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়েছে। তবে সামুদ্রিক ট্র্যাকিং ডেটা বলছে, মার্কিন কড়াকড়ি সত্ত্বেও গত মঙ্গলবার (১৪ এপ্রিল) কিছু জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করতে সক্ষম হয়েছে।

এত সৈন্য মোতায়েনের মূল লক্ষ্য হিসেবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এটি ইরানকে আলোচনায় বসতে বাধ্য করবে ও একই সঙ্গে সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি হিসেবে কাজ করবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের ১০০০তম ম্যাচে জাপানের দাপুটে জয়

1

২৪ ঘণ্টার মধ্যেই হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি: শেহবাজ শ

2

৩২ মিনিটে হ্যাটট্রিক করে বিশ্বকাপে অবিশ্বাস্য কীর্তি গড়লেন ফ

3

গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য স্বস্তির খবর

4

শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার

5

নেইমারের প্রত্যাবর্তনে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল

6

হরমুজে মার্কিন অভিযান স্থগিত করলেন ট্রাম্প

7

সোনালি মুরগির দাম হু হু করে বাড়ছে কেন?

8

মহাকাশ প্রযুক্তিতে নতুন অর্জন পাকিস্তানের

9

৭৩ কোটি টাকায় ফিফা বিশ্বকাপের স্বত্ব কিনছে বিটিভি

10

আসিফ নজরুলের হস্তক্ষেপে সিমিনের রেহাই

11

দীর্ঘ ৬ বছর পর ফের ভারত-চীন সীমান্ত বাণিজ্য চালু

12

‘থানা পুড়িয়ে দিয়েছি’ হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা আশ্রয় নিল

13

ব্যাগ ধরে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

14

৬৮ হাজার এনআইডি সংশোধন আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ

15

মিসরের বিপক্ষে ম্যাচের আগে যে কারণে সতর্ক আর্জেন্টিনা

16

৯০ মিনিটেই মিলিয়নিয়ার কেপ ভার্দের গোলরক্ষক

17

ব্যাটারির গলিতে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের ইঙ্গিত অমির

18

গরমের দিনে পান্তা ভাতে রয়েছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা

19

ভারতকে কড়া বার্তা দিল পাকিস্তান সেনাবাহিনী

20