অনলাইন ডেস্ক
প্রকাশ : শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীর শেওড়াপাড়া থেকে অপহৃত শিশু পদ্মা সেতু এলাকায় উদ্ধার, তরুণী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত



রাজধানীর পূর্ব শেওড়াপাড়া এলাকা থেকে অপহরণের শিকার ৭ বছরের শিশু নুসরাত জাহানকে উদ্ধার করা হয়েছে।  শুক্রবার রাত ১টার দিকে পদ্মা সেতু দক্ষিণ থানার আওতাধীন এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ।


শিশুটিকে অপহরণের ঘটনায় অভিযুক্ত যুথি (২২) নামের এক তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। শিশু নুসরাত জাহান পরিবারের সঙ্গে রাজধানীর কাফরুল এলাকায় ভাড়া থাকে। তার বাবা মো. রাজিব পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক।

কাফরুল থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকালে পূর্ব শেওড়াপাড়া এলাকা থেকে ৭ বছরের শিশুটি খেলতে বের হয়ে আর বাসায় ফিরে আসেনি।

পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে কাফরুল থানায় জিডি করেন।

জিডির সূত্র ধরে পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে। ফুটেজে দেখা যায়, কালো পোশাক পরিহিত এক নারী শিশুটির হাত ধরে জোরপূর্বক নিয়ে যাচ্ছেন। পরবর্তীতে শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে কাফরুল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।

এরপর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও বিশ্বস্ত সোর্সের তথ্যের ভিত্তিতে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে কাফরুল থানা পুলিশ। পরে শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকায় অভিযান চালিয়ে করে যুথীকে গ্রেপ্তার এবং শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার বাবা-মায়ের জিম্মায় দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের শেষ ষোলো চূড়ান্ত, কে কার প্রতিপক্ষ, জেনে নিন

1

অর্থের অভাবে মাকে সঙ্গে আনতে পারিনি : কেপ ভার্দের গোলরক্ষক

2

এভারেস্টে নতুন ইতিহাস গড়লেন দুই নেপালি পর্বতারোহী

3

মেসি ও আর্জেন্টিনা দলের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করতে ঢালা হয়

4

নেইমারের ফেরায় উজ্জীবিত ব্রাজিল শিবির

5

ইতালির নতুন কোচ বালদিনি

6

প্রতারণা মামলায় ফের গ্রেফতার তৌহিদ আফ্রিদি

7

কেপ ভার্দে ম্যাচের আগে যা ভাবাচ্ছে মার্টিনেজকে

8

চ্যাম্পিয়ন দলের জন্য বিশেষ আংটি উপহারের ঘোষণা ফিফার

9

শর্তের ব্যাপারে অনড় ইরান

10

অনুপ্রবেশকারীদের আদালত নয় সরাসরি সীমান্তে : শুভেন্দু

11

ক্ষতিগ্রস্ত বিশ্ববিদ্যালয়ে জাদুঘর গড়ার পরিকল্পনা ইরানের

12

সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

13

জন্মনিয়ন্ত্রণ পিলের দাম দিতে গিয়ে যেভাবে ফাঁস হলো স্বামীর পর

14

চুক্তি হলেই হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে : ট্রাম্প

15

মাহোমসের চোখে মেসিই সর্বকালের সেরা

16

মনে হচ্ছে আরেকটা অনিবার্য বিপ্লব আসন্ন: জামায়াত আমির

17

যিনি ফিলিস্তিনিদের কষ্ট অনুভব করেন না, তিনি মানুষ নন: মিসরের

18

টানা ব্যর্থতায় ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্রাজিলিয়ানরা,

19

মেসি-রোনালদোর মতো কিংবদন্তিরা কি রেফারির কাছে আলাদা সুবিধা প

20