অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

আদিবাসীদের জন্য স্মরণীয় কাজ করতে চান প্রযুক্তিমন্ত্রী

টাঙ্গাইলের মধুপুরে বসবাসরত গারো, কোচ ও বর্মণ জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি এবং জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী আলহাজ্ব ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, আদিবাসী জনগোষ্ঠীর জন্য এমন কিছু করতে চান, যাতে তাঁরা তাঁকে সারা জীবন মনে রাখেন।

বুধবার মধুপুরের পীরগাছা থাংয়ানি ক্রেডিট প্রাঙ্গণে মধুপুর (আবিমা) গড়াঞ্চলের গারো, কোচ ও বর্মণ জনগোষ্ঠীর উদ্যোগে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ

মন্ত্রী বলেন, আদিবাসী জনগোষ্ঠীর সমস্যা, দাবি ও প্রত্যাশাগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা প্রয়োজন। এ জন্য তাঁদের সমস্যার বিস্তারিত তথ্য ও দাবিগুলো লিখিতভাবে উপস্থাপন করতে হবে।

তিনি জানান, এসব তথ্য পর্যালোচনা করে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে বিষয়গুলো তুলে ধরবেন। এর মাধ্যমে সমস্যাগুলো সমাধানে বাস্তবসম্মত উদ্যোগ নেওয়ার পথ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শিক্ষা ও কর্মসংস্থানে গুরুত্ব

ফকির মাহবুব আনাম বলেন, আদিবাসী তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। পাশাপাশি তাঁদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং জীবনযাত্রার মানোন্নয়নের বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

মধুপুরের আদিবাসী অধ্যুষিত এলাকার উন্নয়ন সম্ভাবনা তুলে ধরে তিনি ডিজিটাল ল্যাব স্থাপন, সড়ক যোগাযোগের উন্নয়ন ও মোবাইল নেটওয়ার্ক সম্প্রসারণের মতো বিষয় নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার কথা জানান। তথ্যপ্রযুক্তির সুযোগ কাজে লাগিয়ে নতুন প্রজন্মের শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্র আরও বিস্তৃত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

জনগণের আস্থার মর্যাদা রক্ষার আহ্বান

মন্ত্রী বলেন, জনগণের ভোট ও আস্থার মর্যাদা রক্ষা করতে হলে তাঁদের সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করতে হবে। এ সময় তিনি আদিবাসী নেতৃবৃন্দকে তাঁদের দাবি ও প্রত্যাশাগুলো সুসংগঠিতভাবে তুলে ধরার আহ্বান জানান। পাশাপাশি সমস্যাগুলো সমাধানে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আশ্বাস দেন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যারা

অনুষ্ঠানস্থলে পৌঁছালে আয়োজকেরা তাঁদের প্রথাগত রীতিতে নেচে-গেয়ে মন্ত্রীকে স্বাগত জানান।

বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জন জেত্রার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র ও জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মৃগেন হাগিদক, অজয় এ মৃ, আদিবাসী যুব ও ছাত্র প্রতিনিধি জুয়েল রেটিং, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং গারো, কোচ ও বর্মণ জনগোষ্ঠীর নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমজানের কাজা রোজা থাকলে আশুরার রোজা রাখা যাবে কি

1

বিয়ের পর স্বামীকে নিয়ে যা বললেন দীপ্তি

2

১০ বছরের কারাদণ্ড থেকে খালাস চেয়ে আপিল করলেন হাসানুল হক ইনু

3

আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দু এখন পাকিস্তান

4

মাতৃত্বে নারীর মস্তিষ্কে ঘটে বিস্ময়কর পরিবর্তন

5

ফ্রান্সের কোচ হচ্ছেন জিদান, আনুষ্ঠানিক ঘোষণা মঙ্গলবার

6

প্রাক্তনকে পুরোপুরি ভুলতে সময় লাগে ৮ বছর, বলছে গবেষণা

7

আরেকটি মাইলফলক স্পর্শের অপেক্ষায় মেসি

8

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প

9

মার্কিন প্রস্তাবের জবাব উপযুক্ত সময়ে দেয়া হবে : ইরান

10

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই

11

যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

12

হাসনাত আব্দুল্লাহর ‘লাল কার্ড’ পোস্ট ঘিরে তোলপাড়

13

মে দিবসে প্রধানমন্ত্রীর বার্তা

14

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর বিমানকে লক্ষ্য করে সাইবার আক্রমণ

15

হরমুজ সংকটের সামরিক সমাধান নেই ; আব্বাস আরাগচি

16

নেইমারকে নিয়েই ব্রাজিলের হেক্সা মিশন

17

বিশ্বকাপ বিক্রির পরিকল্পনা থেকে যেভাবে সরে এল ফিফা

18

সৌদির কিং ফাহাদ বিমানবন্দরে হামলায় নিহত ১

19

ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলতে কত খরচ হচ্ছে ভারতের? জেনে নিন

20