অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ এএম
অনলাইন সংস্করণ

১০ বছরের কারাদণ্ড থেকে খালাস চেয়ে আপিল করলেন হাসানুল হক ইনু

১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল

মানবতাবিরোধী অপরাধের মামলায় ১০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বুধবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আপিল করা হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী সিফাত মাহমুদ শুভ।

এর আগে একই মামলায় ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন জানিয়ে আপিল করা হয়েছিল।

ট্রাইব্যুনালে ১০ বছরের কারাদণ্ড

গত ৩০ জুন মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেন। তার বিরুদ্ধে আনা আটটি অভিযোগের মধ্যে তিনটি অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সাজা দেওয়া হয়।

ট্রাইব্যুনাল ৩, ৬ ও ৭ নম্বর অভিযোগের প্রতিটিতে ইনুকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেন। তবে সাজাগুলো একসঙ্গে কার্যকর হওয়ার নির্দেশ থাকায় তাকে মোট ১০ বছর কারাভোগ করতে হবে।

তিন অভিযোগে দোষী সাব্যস্ত

ট্রাইব্যুনালের রায়ে বলা হয়, রাইসুল হকসহ অন্য ভুক্তভোগীদের গুরুতর আহত করা, নির্যাতন এবং রাজনৈতিক কারণে নিপীড়নের অভিযোগ প্রমাণিত হয়েছে। এ অপরাধে সংশ্লিষ্ট আইনি ধারায় ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্র, প্ররোচনা এবং অপরাধে সহযোগিতার দায়ে তাকে এক লাখ টাকা জরিমানাসহ ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আরেকটি অভিযোগে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের ষড়যন্ত্র ও চুক্তির দায়েও এক লাখ টাকা জরিমানা এবং ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন ট্রাইব্যুনাল।

অন্যদিকে, ইনুর বিরুদ্ধে আনা ১, ২, ৪, ৫ ও ৮ নম্বর অভিযোগ প্রমাণিত না হওয়ায় এসব অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়।

এখন ট্রাইব্যুনালের দেওয়া ১০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেছেন হাসানুল হক ইনু। আপিলের পরবর্তী কার্যক্রমের মধ্য দিয়ে এ মামলার বিষয়ে উচ্চ আদালতের সিদ্ধান্ত জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালীতে আবারও বাড়ছে জাহাজ চলাচল

1

হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান

2

বাড়তে পারে অ্যাপলের পণ্যের দাম, ইঙ্গিত টিম কুকের

3

পাকিস্তানে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের নতুন দফার শান্তি বৈঠ

4

যেকোনো সময় ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি শেষ হতে পারে: নেতানিয়াহুর

5

দুপুরে আদালতে তোলা হবে শিরীন শারমিনকে

6

অর্থনীতির সব সূচকই চাপে: মূল্যস্ফীতি বৃদ্ধি, রিজার্ভে টান

7

ইরানকে অত্যাধুনিক ড্রোন ও মরণাস্ত্র সহায়তা দিচ্ছে রাশিয়া

8

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

9

ডিএসইর লেনদেন ছাড়াল হাজার কোটি টাকা

10

আমার মেয়ে কাউকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দেবেন

11

ইতিহাস বলছে, এবার বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা

12

চুয়েটে অবরুদ্ধ উপাচার্যের বুকে ব্যথা, দুই চিকিৎসকের পরীক্ষায়

13

২৫ বছর পর ঘরের মাঠে প্রিমিয়ার লিগে জয় কভেন্ট্রির, তবু সতর্

14

বিশ্বকাপের প্রথম রাউন্ডেই বিদায় নেওয়া দলগুলো

15

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা

16

একসঙ্গে মরব বলে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক,পালালেন প্রেমিকা

17

হোয়াইট হাউসের কাছে পুলিশের গুলিতে আহত ২

18

ইরানের নেতৃত্বকে নিশানা করে ‘বাড়াবাড়ি’ করেছে যুক্তরাষ্ট্র, স

19

বাংলাদেশে রোহিঙ্গা সংখ্যা প্রায় ১১.৮৯ লাখ

20