অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৫৩ এএম
অনলাইন সংস্করণ

স্বাধীনতা দিবসে মোদিকে আমন্ত্রণ নেতানিয়াহুর

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

স্বাধীনতা দিবসে মোদিকে আমন্ত্রণ নেতানিয়াহুর

আগামী বছর ইসরাইলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মশাল প্রজ্বালনের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বিমান দুর্ঘটনা এড়ানোর ঘটনায় আলোচিত ভারতীয় পাইলট স্মিত মাচ্ছরকেও।

তবে মোদি এই আমন্ত্রণ গ্রহণ করেছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মোদির প্রকাশিত পোস্টেও আমন্ত্রণের বিষয়টি উল্লেখ করা হয়নি। ভারতের সরকারি বিবৃতিতেও এ বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।

মোদি-নেতানিয়াহুর ফোনালাপ

ইসরাইলের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপের বিষয়ে এক্সে দেওয়া পোস্টে নরেন্দ্র মোদি জানান, দুই নেতা ভারত-ইসরাইল দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করেছেন। পাশাপাশি দুই দেশের অংশীদারত্ব আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তাঁরা।

মোদি আরও জানান, ফোনালাপে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এ সময় ওই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জরুরি প্রয়োজনের ওপর গুরুত্ব দেন দুই নেতা।

ভারতের সরকারি বিবৃতি অনুযায়ী, সংকট সমাধানের উপায় হিসেবে আলোচনা ও কূটনীতির ওপর ভারতের অবস্থানও পুনর্ব্যক্ত করেছেন মোদি।

কী জানালেন নেতানিয়াহু?

এক্সে দেওয়া পোস্টে বেনিয়ামিন নেতানিয়াহু জানান, ইসরাইলের স্বাধীনতা দিবসে একজন সাহসী ভারতীয় পাইলটের সঙ্গে মশাল প্রজ্বালনের জন্য তিনি মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন।

নেতানিয়াহুর ভাষ্য অনুযায়ী, আমন্ত্রণের জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন মোদি। একই সঙ্গে স্থল ও আকাশ—উভয় ক্ষেত্রেই ভারত ও ইসরাইল সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করছে বলে উল্লেখ করেছেন তিনি।

দুই দেশের দীর্ঘদিনের ও শক্তিশালী সম্পর্কের বিষয়েও প্রশংসা করেছেন মোদি বলে জানিয়েছেন নেতানিয়াহু। তবে আমন্ত্রণ গ্রহণের বিষয়ে ভারতের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআইচালিত নতুন টর্পেডোর পরীক্ষা উত্তর কোরিয়ার, বাড়ছে নৌ-সামরি

1

মেসির সঙ্গে ভাইরাল হওয়া বাকবিতণ্ডা নিয়ে মুখ খুললেন বেলিংহ্য

2

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে ৯৫ শতাংশ

3

সিইসির ভাইয়ের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর গুরুতর অভিযোগ

4

সুন্দরবনে ফাঁদসহ ৪ হরিণ শিকারী আটক

5

বিশ্বকাপে অনিশ্চিত এদের মিলিতাও

6

সেই মোজাম্মেলের বিরুদ্ধে উত্তাল রূপগঞ্জ

7

বাংলাদেশ–তুরস্ক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে যৌথ উদ্যোগ

8

বাবার ‘প্রতারণায়’ দেউলিয়ার পথে ব্রাজিল তারকা রাফিনিয়া

9

বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম ছুঁয়েছে ৭৪ লাখ

10

মাতৃত্বে নারীর মস্তিষ্কে ঘটে বিস্ময়কর পরিবর্তন

11

কেন মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে সম্পর্ক বাড়াতে চাইছে ট্র

12

ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন

13

রাজধানীর শেওড়াপাড়া থেকে অপহৃত শিশু পদ্মা সেতু এলাকায় উদ্ধার

14

দুপুরে ডাকসুর প্যানেল ঘোষণা করবে ছাত্রদল

15

রাজশাহীর ৩৯ হাজার আখচাষিকে ১২ কোটি টাকা প্রণোদনা

16

হাসনাত ও মোশাররফের পাশে থাকার ঘোষণা তাসনিম জারার

17

লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ঋণ নিয়েছে সরকার

18

আর্জেন্টাইন ফুটবলারকে চড়, ফিফার শাস্তির মুখে বেলিংহ্যাম

19

বিতর্ক এড়াতে আর্জেন্টিনা-স্পেন ম্যাচে ৭ দেশের রেফারি

20