ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১০:৩৪ এএম
অনলাইন সংস্করণ

পুশইন ঠেকাতে সীমান্তে কড়া সতর্কতায় বিজিবি

লালমনিরহাট সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি সদস্যদের তৎপরতা

ভারতের কথিত পুশইন প্রচেষ্টা রোধে দেশের সীমান্তজুড়ে বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের কার্যক্রম বন্ধের দাবিতে ভারত সরকারকে এখন পর্যন্ত ১৩টি চিঠি পাঠানো হলেও সীমান্তে পুশইনের অভিযোগ অব্যাহত রয়েছে। সর্বশেষ সোমবারও বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে পুশইনের চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, কোনো দেশের অবৈধ নাগরিককে ফেরত পাঠাতে হলে আন্তর্জাতিক ও দ্বিপক্ষীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। নিয়মবহির্ভূতভাবে সীমান্ত দিয়ে মানুষ ঠেলে পাঠানোর চেষ্টা গ্রহণযোগ্য নয় এবং এ ধরনের পদক্ষেপ দুই দেশের সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

বিজিবি সূত্রে জানা গেছে, শিশু ও নারীসহ বিভিন্ন ব্যক্তিকে সীমান্ত দিয়ে প্রবেশ করানোর অপচেষ্টা ঠেকাতে দেশের ২৬টি সীমান্তবর্তী জেলায় অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। চার পালায় ২৪ ঘণ্টা সীমান্ত টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সীমান্ত নিরাপত্তায় সহযোগিতা করছেন।

এদিকে সীমান্ত পরিস্থিতি, পুশইন, সীমান্ত হত্যা, কাঁটাতারের বেড়া নির্মাণ, মাদক ও অস্ত্র চোরাচালানসহ বিভিন্ন ইস্যু নিয়ে আজ নয়াদিল্লিতে শুরু হচ্ছে বিজিবি ও বিএসএফের ৫৭তম মহাপরিচালক পর্যায়ের বৈঠক। বৈঠকে বিজিবির নেতৃত্ব দেবেন মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং বিএসএফের নেতৃত্বে থাকবেন প্রভীন কুমার

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন আটককেন্দ্রে থাকা শত শত বাংলাদেশি বলে দাবি করা ব্যক্তির পরিচয় যাচাই এবং বৈধ প্রক্রিয়ায় প্রত্যাবাসনের বিষয়টিও বৈঠকের আলোচ্যসূচিতে থাকতে পারে। বর্তমানে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলোর একাধিক আটককেন্দ্রে প্রায় ৪০০ নথিবিহীন অভিবাসী অবস্থান করছেন বলে জানা গেছে।

সীমান্তে বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

লালমনিরহাটের আদিতমারী ও পাটগ্রাম সীমান্তে গভীর রাতে ৭০ থেকে ৮০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে। তবে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধের মুখে বিএসএফ পিছু হটতে বাধ্য হয়। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে যেকোনো ধরনের অপতৎপরতা মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছে।

অন্যদিকে ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে প্রায় ৪৮ ঘণ্টা শূন্যরেখায় অবস্থান করা অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ ১১ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়েছে। একইভাবে পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে তিন দিন ধরে অবস্থান করা আরও ১০ জনকে রাতের আঁধারে সরিয়ে নেয় বিএসএফ।

কুড়িগ্রামের রৌমারী সীমান্তেও সম্প্রতি বিএসএফের তৎপরতা লক্ষ্য করা গেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। সম্ভাব্য পুশইন ঠেকাতে সেখানে বিজিবি সদস্যদের টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। একই ধরনের সতর্কতা জোরদার করা হয়েছে দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তেও।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের যেকোনো প্রচেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে কর ছাড়

1

২৪ ঘণ্টার মধ্যেই হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি: শেহবাজ শ

2

একটা সিংহ কখনো ভেড়ার মতামত কে গুরুত্ব বা পাত্তা দেয় না: ২০১

3

মেসির মতো আরেকজন ফুটবলার পেতে ১০০–২০০ বছর অপেক্ষা করতে হবে—

4

ইংল্যান্ডকে হারানোর দিনই বিশ্বকাপ জিতে গেছে আর্জেন্টিনা, বলল

5

ফাইনালে গভীর রহস্যের গন্ধ পাচ্ছি: বিশ্বকাপজয়ী ফুটবলার ওজিল

6

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় এবার ফিলিস্তিনি মডেল

7

দুই মাস পর খুললো কুয়েতের আকাশসীমা

8

পারেদেসকে ‘লাল কার্ড’দেয়া হয়নি, জানালো ফিফা

9

ফিফার হাইড্রেশন ব্রেকে অতিরিক্ত আয় নেই: ইনফান্তিনো

10

হোয়াইট হাউসের প্রতি ‘মোহ’ ছিল বন্দুকধারীর: ট্রাম্প

11

‘এটা বাতিল করে দেখাও’ যুক্তরাষ্ট্রকে হারানোর পর ট্রাম্পকে বে

12

সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল করল আদালত

13

মামুনুল হকের সঙ্গে ইরানের হাইকমিশনারের সাক্ষাৎ

14

কন্যা সন্তানের বাবা-মা হলেন শাকিব-বুবলী

15

সরকারি সফরে চীন গেলেন সেনাপ্রধান

16

মার্কিন হামলায় কুয়েত-বাহরাইনকে দায়ী করল ইরান

17

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

18

হাসনাতের ওপর হামলার নিন্দা জানাল যুবশক্তি

19

বিপাকে ইনফান্তিনো, প্রতিবাদ জানিয়ে ফিফার জ্যেষ্ঠ উপদেষ্টার প

20