অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীর ৩৯ হাজার আখচাষিকে ১২ কোটি টাকা প্রণোদনা

রাজশাহী অঞ্চলের ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির জন্য ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষকদের এই আর্থিক সহায়তা সরাসরি তাঁদের মোবাইল অ্যাকাউন্টে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকেলে রাজশাহীর হাজী মুহাম্মদ মহসীন উচ্চ বিদ্যালয় মাঠে আখচাষিদের প্রণোদনা বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও জনসভায় কম্পিউটারে বোতাম চেপে অর্থ পাঠানোর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

মোবাইল অ্যাকাউন্টে পৌঁছাবে প্রণোদনার অর্থ

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, কম্পিউটারে বোতাম চাপার কয়েক মিনিটের মধ্যেই সরকারের পক্ষ থেকে দেওয়া সহযোগিতার অর্থ আখচাষিদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে।

তিনি জানান, আখচাষিদের সহায়তার জন্য সরকার মোট ১২ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এই অর্থ রাজশাহী অঞ্চলের ৩৮ হাজার ৯৭০ জন চাষির কাছে পৌঁছে দেওয়া হবে। কৃষকেরা যেন এই সহায়তা কাজে লাগিয়ে আখ চাষে উপকৃত হতে পারেন, সেই প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

প্রধানমন্ত্রী ‘আলহামদুলিল্লাহ’ বলে বোতাম চাপলে জনসভায় উপস্থিত হাজারো মানুষ ‘বিসমিল্লাহ’ বলে উচ্ছ্বাস প্রকাশ করেন।

১৫ জন আখচাষিকে চেক প্রদান

অনুষ্ঠানে প্রতীকীভাবে ১৫ জন আখচাষির হাতে চেক তুলে দেন প্রধানমন্ত্রী। তাঁরা হলেন আবু সাঈদ চান, আবদুল আউয়াল মালেক, আবদুল মান্নান মন্ডল, এমাজ উদ্দিন, কাহার, গোলাম রাব্বানী, সবিতা রানী, জালাল উদ্দিন মৃধা, জিয়াউল হক, মহিদুল ইসলাম, আবদুল মাজেদ, নিরান্দ কুমার ঘোষ, শামীমুর রহমান, রীমা খাতুন ও রফিকুল ইসলাম।

জনসভায় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণির মানুষের উপস্থিতি

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে আয়োজিত জনসভায় রাজশাহী জেলার বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের উপস্থিতিও ছিল।

বিকেল ৩টা ২৫ মিনিটে জনসভাস্থলে পৌঁছালে বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

মঞ্চে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা

জনসভায় প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

এ ছাড়া রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবা এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর

জনসভা শেষে রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

রাজশাহীর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রীর চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

1

মেসির ফেরার দিনে মায়ামির ড্র, আত্মঘাতী গোল ক্যাসেমিরোর

2

৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার জোয়ানে

3

আর্জেন্টিনার হয়ে শেষ দিনটি আমার ক্যারিয়ারের সবচেয়ে দুঃখের দি

4

বেকার হয়ে গেলেই মনে হয় পাপ করেছি, পপিকে খোঁচা বাপ্পারাজের

5

প্রতারণা মামলায় ফের গ্রেফতার তৌহিদ আফ্রিদি

6

ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প

7

কিয়েভে রাশিয়ার হামলায় স্কুল ক্ষতিগ্রস্ত : মেয়র

8

৯ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টাইন তারকা

9

সরিয়ে দেওয়া হলো সংবাদ সম্মেলনে ‘কান্না করা’ রংপুরের পুলিশ কম

10

৩৬ বছর পর বিশ্বকাপে জয়ের হাসি স্কটল্যান্ডের

11

ইরানে নতুন বিমান হামলার চিন্তায় যুক্তরাষ্ট্র

12

সুইডেনের কাছে বড় হারের পর কোচ ছাঁটাই করল তিউনিসিয়া

13

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

14

কক্সবাজারে সন্তানকে বাঁচাতে গিয়ে নিহত হলেন মা

15

চোট নিয়েও বিশ্বকাপে খেলতে প্রস্তুত সাকা

16

হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধের হুঁশিয়ারি দিলেন ইরান

17

ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা

18

বিশ্বকাপের দুই মাস আগে সৌদি কোচ হার্ভে রেনার্ড বরখাস্ত

19

ব্যাংকিং খাতে ৫ লাখ কোটি টাকা পাচারের অভিযোগ: গভর্নর

20