ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ঘোড়াশালে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতি

ঘোড়াশালে তামার তার, ডিসকানেক্ট সুইসের ব্লেড, কন্ট্রোল প্যানেল ক্যাবল ও রাইজারের তার কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে একটি বিদ্যুৎ উপকেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে জিম্মি করে নিরাপত্তা প্রহরী ও লাইনম্যানকে বেঁধে রেখে প্রায় ৪ লাখ টাকা মূল্যের বৈদ্যুতিক সরঞ্জাম লুট করে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। রোববার (২৬ এপ্রিল) ভোরে পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অধীন ভাগদী ২০ কেভি উপকেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ভোরের দিকে ৫-৬ জনের একটি সশস্ত্র দল মোটরসাইকেলে করে উপকেন্দ্রে প্রবেশ করে। তারা সেখানে দায়িত্বরত লাইনম্যান আব্দুল ওয়াজেদ ও নিরাপত্তা প্রহরী ইয়াসিনকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে ফেলে। এরপর চলমান লাইন থেকে তামার তার, ডিসকানেক্ট সুইচের বেড, কন্ট্রোল প্যানেল ক্যাবল এবং রাইজারের তার কেটে নিয়ে যায়।

এই ঘটনায় পলাশ উপজেলার ভাগদী, রাজাবোসহ অন্তত চারটি গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু করে।

ঘোড়াশাল জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মো. মনোয়ার হোসেন সুমন জানান, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে গুরুত্বপূর্ণ সরঞ্জাম লুট করেছে, যার ফলে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। শিগগিরই মামলা দায়ের করা হবে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় আতঙ্ক বিরাজ করছে, পাশাপাশি দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবি জানিয়েছে ক্ষতিগ্রস্ত গ্রামবাসী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই সন্তান নিয়ে খোলা আকাশের নিচে মা,ঘরভাড়া দিতে বিক্রি চুল

1

বিশ্বকাপ বিক্রির পরিকল্পনা থেকে যেভাবে সরে এল ফিফা

2

রুনা লায়লাকে অসম্মান করা হয়েছে: মুনির খান

3

ম্যারাডোনা, পেলে এবং মেসির টেবিলে রোনালদোর কোনো আসন নেই

4

লটারিতে সুযোগ পেয়ে একসাথে হজে যাচ্ছেন তিন বোন

5

ট্রাম্পের চাপের মধ্যেই নতুন ফেড প্রধানের শপথ

6

গুচ্ছের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশিত

7

মিসর-আর্জেন্টিনা ম্যাচে রেফারির সিদ্ধান্ত ন্যায্য ছিল মনে কর

8

শিক্ষার্থীদের জন্য ইলেকট্রিক বাস চালুর সিদ্ধান্ত

9

চার গোল মেসির, ৭-১ ব্যবধানে জিতে ইতিহাস গড়ল ইন্টার মিয়ামি

10

সৌদি থেকে বড় জ্বালানি তেল চালান দেশে, সরবরাহে ফিরছে স্বস্তি

11

শান্তিরক্ষায় ১৭৫ বাংলাদেশি শহীদ, শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্

12

নিউজিল্যান্ডকে উড়িয়ে নকআউটে বেলজিয়াম

13

মামুনুল হকের সঙ্গে ইরানের হাইকমিশনারের সাক্ষাৎ

14

শেষ মুহূর্তের দিয়ালোর গোলে আইভরি কোস্টের দুর্দান্ত সূচনা

15

ভারতে জ্বালানি সঙ্কট মোকাবিলায় দিল্লিতে ‘ওয়ার্ক ফ্রম হোম’ চা

16

বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগাল কোচের পদত্যাগ

17

নরওয়েকে হারালে ব্রাজিলের সামনে কারা? জেনে নিন

18

কেন হঠাৎ ইরানের সঙ্গে সমঝোতায় বাধ্য হলেন ট্রাম্প

19

২০২৬ বিশ্বকাপে ইরান ইস্যুতে অবস্থান নরম করলেন ডোনাল্ড ট্রাম্

20