অনলাইন ডেস্ক
প্রকাশ : সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ০৮:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ডেস্কে বসে একটানা কাজ, বাড়ছে হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি

ছবি: সংগৃহীত



শীতাতপনিয়ন্ত্রিত ঘরে চেয়ার-টেবিলে বসে একটানা কাজ করছেন? আপাতদৃষ্টিতে আরামদায়ক মনে হলেও এই অভ্যাসে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথসহ বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ডেস্কে বসে টানা কাজ করার ফলে হৃদরোগ, ডায়াবেটিস, লিভারের সমস্যা এবং অকালমৃত্যুর ঝুঁকি দ্রুত বাড়ছে।

বিশেষ করে ৩০ থেকে ৪০ বছর বয়সীদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যাচ্ছে।

এক জায়গায় টানা ৭-৮ ঘণ্টা বসে থাকলে শারীরিক কসরত একপ্রকার বন্ধই হয়ে যায়। চিকিৎসকদের মতে, এর ফলে রক্ত সঞ্চালন কমে পেশি দুর্বল হতে থাকে এবং বিপাকক্রিয়া ব্যাহত হয়। পাশাপাশি দীর্ঘসময় ল্যাপটপ বা কম্পিউটারের দিকে তাকিয়ে কাজ করার চাপ মানসিক উদ্বেগ বাড়ায়, যা হরমোনের ভারসাম্য নষ্ট করে।

ফলে রক্তে ইনসুলিনের হেরফের হয়ে স্থূলতা, উচ্চ রক্তচাপ ও টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে, যা পরবর্তীকালে হার্ট অ্যাটাকের বড় কারণ হয়ে দাঁড়ায়।

যেভাবে ঝুঁকি এড়ানো সম্ভব

বিশেষজ্ঞদের মতে, এই বিপদ এড়াতে সারা দিনে ৭ থেকে ১০ হাজার পা হাঁটা অত্যন্ত উপকারী। কিন্তু সকালে বা বিকেলে ৪০ মিনিট হেঁটে সারা দিন টানা বসে থাকলেও শতভাগ ঝুঁকি কমে না। তাই সবচেয়ে কার্যকর উপায় হলো—

কাজের মাঝে হাঁটাচলা : প্রতি ৩০ মিনিট বা ১ ঘণ্টা পরপর চেয়ার ছেড়ে উঠে অন্তত ২-৩ মিনিট পায়চারি করুন।

হালকা স্ট্রেচিং : ডেস্কে বসেই মাঝেমধ্যে হাত-পা stretch বা প্রসারিত করে নিন।

বিকেলের হাঁটা : অফিস শেষ করে অন্তত ১০-১৫ মিনিট হাঁটাহাঁটি করার অভ্যাস গড়ে তুলুন।

মূলত সারা দিন একদম স্থবির হয়ে না থেকে কাজের ফাঁকেই শরীরকে সামান্য সচল রাখলে এই ধরনের জটিল স্বাস্থ্যঝুঁকি থেকে মুক্ত থাকা সম্ভব।

সূত্র : আনন্দবাজার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিনির জোড়া গোলে স্কটল্যান্ডকে উড়িয়ে নকআউটে ব্রাজিল

1

দেশের ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

2

আজ ৩,০০০ মেগাওয়াট লোডশেডিংয়ের আশঙ্কা

3

বাংলাদেশ–তুরস্ক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে যৌথ উদ্যোগ

4

নেইমারকে না খেলানোর কারণ জানালেন ব্রাজিল কোচ

5

৯০ মিনিটেই মিলিয়নিয়ার কেপ ভার্দের গোলরক্ষক

6

ভ্রমণ জটিলতা কাটিয়ে শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রে পৌঁছাল উরুগুয়

7

শতভাগ জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন মেক্সিকো

8

ড. ইউনূস ও নুরজাহানের বিচারের দাবিতে সিপিবির বিক্ষোভ

9

শেষ মুহূর্তের গোলে নেদারল্যান্ডসের সঙ্গে ড্র করল জাপান

10

বিশ্বকাপ শুরুর দিনেই টিকিট কেলেঙ্কারি

11

মেহেরপুরের গাংনীতে বোমা সদৃশ বস্তু ও রহস্যময় চিরকুট উদ্ধার

12

চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৮

13

নেইমারকে সম্মান জানাতে বিশেষ ম্যাচ আয়োজন করছে ব্রাজিল

14

সৌদি আরবে পৌঁছেছেন ৫৩ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী

15

বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে: ক্লাদিও তাপিয়া

16

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি যেমন চলছে

17

ঈদের দিন বর্জ্য অপসারণের সময় নির্ধারণ ঢাকা উত্তরের

18

যেভাবে দেখবেন বিশ্বকাপ ২০২৬ উদ্বোধনী অনুষ্ঠান

19

গোল্ডেন বুট জিতে ইতিহাস এমবাপ্পের

20