অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ এএম
অনলাইন সংস্করণ

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

ছবি: সংগৃহীত



মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ নিরসন নিয়ে অনিশ্চয়তার কারণে বিশ্ববাজারে আবারও তেলের দাম বেড়েছে। এর প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও, থেমে গেছে ওয়াল স্ট্রিটের ঊর্ধ্বমুখী ধারা।

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে জুন মাসের জন্য নির্ধারিত ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ২.৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১১.১৮ ডলারে উঠেছে। আর জুলাই মাসের সরবরাহের জন্য দাম বেড়ে হয়েছে ১০৪.৩৩ ডলার।

বিশ্লেষকদের মতে, ফেব্রুয়ারির শেষ দিকে যেখানে তেলের দাম ছিল প্রায় ৭০ ডলার, সেখান থেকে তা ধীরে ধীরে আবার ১১৯ ডলারের কাছাকাছি পৌঁছাচ্ছে; যা যুদ্ধ শুরুর সময়কার উচ্চ পর্যায়ের কাছাকাছি।

বাজার বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র সম্ভবত ইরানের প্রস্তাব গ্রহণ করবে না। ওই প্রস্তাবে হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিনিময়ে মার্কিন অবরোধ শিথিল করার কথা বলা হয়েছিল। পাশাপাশি ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা আপাতত স্থগিত রাখার কথাও জানিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও জ্বালানির দাম বেড়েছে। দেশটির অটো ক্লাব এএএ-এর তথ্য অনুযায়ী, গড় গ্যাসোলিনের দাম প্রতি গ্যালন ৪.১৮ ডলারে পৌঁছেছে, যা ২০২২ সালের পর সর্বোচ্চ।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা

1

চাবাহার বন্দর নিয়ে কূটনৈতিক টানাপোড়েন

2

সখীপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

3

সারা দেশে কালবৈশাখীর আশঙ্কা

4

ভেনেজুয়েলার পরবর্তী নির্বাচনে অংশ নেবেন মাচাদো

5

৫ গোলের থ্রিলারে কেপ ভার্দেকে বিদায় করে শেষ ষোলোয় আর্জেন্টি

6

মার্কিন অবরোধ ভেঙে এশিয়ায় পৌঁছালো ইরানের তেলবাহী সুপার ট্যাং

7

ব্রাজিলের পতাকা তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

8

হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্র-বাহরাইনের প্রস্তাবের কড়া সমালোচনা

9

ভারতের বিপক্ষে খেলবে ব্রাজিল, জেনে নিন ম্যাচ কবে, কখন, কোথায়

10

১৯ বছর পর আর্জেন্টিনা-আলজেরিয়া

11

আজই হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি: রুবিও

12

মমতার তৃণমূল কংগ্রেস ভেঙে ৩ টুকরো হলো যে ৩ কারণে

13

রোনালদোকে নিয়ে সাবধানী স্পেন কোচ

14

ব্রাজিল ম্যাচের আগে মিয়ামিতে স্কটিশ সমর্থকদের উৎসব

15

আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে পিছিয়ে বাংলাদেশের প্রকৌশল শিক্ষা

16

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা করল বাংলাদেশ

17

তিউনিসিয়াকে ৫-১ গোলে বিধ্বস্ত করল সুইডেন

18

মদ্যপ অবস্থায় গাড়ি চালানো: শাস্তি পেলেন ব্রিটনি স্পিয়ার্স

19

চোরাচালানের হাবে পরিণত বৃহত্তর চট্টগ্রাম

20