অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:০০ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে সত্যিই ভালোবাসি,তাদের সমর্থন অসাধারণ: মার্তিনেজ

ছবি: সংগৃহীত



আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ বাংলাদেশের ফুটবলপ্রেমীদের প্রতি নিজের ভালোবাসার কথা আবারও প্রকাশ করেছেন । বিশ্বকাপের ব্যস্ত সূচির মধ্যেও বাংলাদেশি সমর্থকদের কথা স্মরণ করে তাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসার বার্তা দিয়েছেন তিনি।

বাংলাদেশ সময় রোববার সকালে ডালাস স্টেডিয়ামে জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৩-১ গোলের জয় তুলে নেয় আর্জেন্টিনা। জিওভানি লো সেলসো, লাউতারো মার্তিনেজ ও লিওনেল মেসির গোলে জয় নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচ শেষে মিক্সড জোনে বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মার্তিনেজ। এ সময় বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশের মানুষের প্রতি নিজের বিশেষ অনুভূতির কথা তুলে ধরেন তিনি।

বাংলাদেশ সফরের স্মৃতি মনে করে মার্তিনেজ বলেন, ‘বাংলাদেশে গিয়েছিলাম আমি। সত্যিই দেশটিকে ভালোবাসি।’

বাংলাদেশের আর্জেন্টিনা-ভক্তদের উচ্ছ্বাসের প্রশংসা করে তিনি আরো বলেন, ‘আমি জানি তারা কতটা পাগল আমাদের জন্য। সেখানে যাওয়ার অভিজ্ঞতা থেকে এটা বলতে পারি আমি।

তাদের সমর্থন আমি ভালোবাসি। তারা যেভাবে আর্জেন্টিনাকে দেখে, আমার অনেক ভালো লাগে। আমার পূর্ণ ভালোবাসা বাংলাদেশের জন্য।’
২০২৩ সালে সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসে লাখো সমর্থকের উচ্ছ্বাসে সিক্ত হয়েছিলেন মার্তিনেজ। সেই স্মৃতি এখনো ভোলেননি এই তারকা গোলরক্ষক।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মেসি ছাড়াই’ দুই গোলে এগিয়ে বিরতিতে আর্জেন্টিনা

1

জাতীয় বিশ্ববিদ্যালয়কে দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র করা হবে

2

রাতের মধ্যে ১৭ জেলায় ঝড়ের শঙ্কা

3

রাতভর মোবাইল ফোন চার্জে লাগিয়ে রাখলে কি ব্যাটারি নষ্ট হয়?

4

দক্ষিণ সুদানে চরম খাদ্য সংকট, ৮০ লাখ মানুষ ঝুঁকিতে

5

বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে নজরদারি চালাবে ডিএমপি

6

এইচএসসি পরীক্ষায় সিসিটিভি নজরদারি বাধ্যতামূলক

7

অনলাইন আর্থিক প্রতারণা রোধে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

8

প্রেমিকাকে রেখে গভীর রাতে চলে গেলেন চীনা যুবক

9

‘নোংরা ফুটবল’ খেলেই জিতেছে ফ্রান্স, স্বীকার করলেন এমবাপ্পে

10

গণতন্ত্রকে সুসংগঠিত করতে কাজ করবে নারী এমপিরা

11

দিল্লিতে আটক ৬ বাংলাদেশি

12

কনকচাঁপার ঘটনায় বিএনপির দুঃখপ্রকাশ

13

সাভারের জুতার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

14

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

15

ব্রাজিল তারকা ভিনিসিয়ুস জুনিয়রের এক হাতে তিন ঘড়ি, ছবি ভাইর

16

হঠাৎ বন্ধ হাজারো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, ২৪ ঘণ্টার ‘রিভিউ’-ত

17

আর্জেন্টিনার বিরুদ্ধে প্রচারণায় টাকা ঢালছে ব্রাজিল: আর্জেন্ট

18

ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা জানাল বাফুফে

19

ভ্যাপসা গরমে চোখের যত্নে জরুরি সতর্কতা

20