ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ

তনু হত্যা মামলা : ৩ জনের ডিএনএ টেস্টের নির্দেশ

নিহত সোহাগী জাহান তনু

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় এক দশক পর নতুন মোড় নিয়েছে। দীর্ঘদিন তদন্তের পর এবার তিনজন সন্দেহভাজনের ডিএনএ টেস্ট করার নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৬ এপ্রিল) সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মুমিনুল হক এই নির্দেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা, পিবিআই ঢাকার পরিদর্শক মো. তরিকুল ইসলাম আদালতে হাজির হয়ে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করলে বিচারক এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলার অগ্রগতি জানতে সম্প্রতি কুমিল্লার সংশ্লিষ্ট আদালত থেকে পিবিআইকে চিঠি দেওয়া হয়। এর প্রেক্ষিতে তদন্ত কর্মকর্তা লিখিত প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনের ভিত্তিতে বিচারক সন্দেহভাজন তিনজন ব্যক্তির ডিএনএ পরীক্ষা করার নির্দেশ প্রদান করেন।

তদন্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, তনুর ব্যবহৃত কিছু কাপড় থেকে পূর্বে তিনজন ব্যক্তির ডিএনএ প্রোফাইল সংগ্রহ করা হয়েছিল। তবে সেই নমুনাগুলোর সঙ্গে কোনো ম্যাচিং করা হয়নি। ফলে আদালত এখন সরাসরি সন্দেহভাজনদের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছেন।

তিনি আরও বলেন, মামলার পরবর্তী তারিখে তদন্তের অগ্রগতি আদালতকে জানাতে বলা হয়েছে। আপাতত কোনো চার্জশিট বা চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হচ্ছে না।

তনুর বাবা ইয়ার হোসেনও এদিন আদালতে উপস্থিত ছিলেন। তিনি দীর্ঘ ১০ বছর ধরে মেয়ের হত্যার বিচার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, বহুবার বিভিন্ন জায়গায় গিয়েও ন্যায়বিচার পাননি। দ্রুত বিচার না হলে তিনি চরম সিদ্ধান্ত নেওয়ার কথাও উল্লেখ করেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন তনু। পরে সেনানিবাসের পাওয়ার হাউসের কাছাকাছি একটি জঙ্গলে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরদিন তার বাবা কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। শুরুতে থানা পুলিশ, পরে ডিবি এবং সিআইডি দীর্ঘ সময় তদন্ত করেও কোনো রহস্য উদ্ঘাটন করতে পারেনি।

পরবর্তীতে ২০২০ সালের ২১ অক্টোবর মামলার তদন্তভার পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। গত কয়েক বছরে একাধিক তদন্ত কর্মকর্তা বদল হয়েছে। বর্তমানে এই মামলার ষষ্ঠ তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন পরিদর্শক মো. তরিকুল ইসলাম, যিনি ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে এ দায়িত্বে রয়েছেন।

দীর্ঘ এক দশক পর ডিএনএ পরীক্ষার এই নির্দেশ মামলাটিতে নতুন আশার সঞ্চার করেছে। এখন দেখার বিষয়, এই তদন্ত কতটা অগ্রগতি এনে দেয় এবং ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পায় কিনা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে আমার ভাস্কর্য বানানো উচিত: কুরাসাও গোলকিপার

1

যুদ্ধবিরতির মধ্যেও ইউক্রেনে রুশ হামলা

2

৩৬ বছর পর বিশ্বকাপে জয়ের হাসি স্কটল্যান্ডের

3

মেসির অবসর ঠেকাতে বিশ্ববাসীকে এক হওয়ার আহ্বান

4

ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম ঘোষণা

5

জাতিসঙ্ঘে নতুন নেতৃত্বের বার্তা দিলেন মারিয়া এসপিনোসা

6

অনুশীলনে মেসির শটে ভাঙল ফটোগ্রাফারের ক্যামেরা

7

যে ৫ শর্তে যুদ্ধ শেষ করবেন নেতানিয়াহু

8

স্থায়ী ঠিকানা না থাকায় আটকে গেল শিক্ষক পদে নিয়োগ

9

ঢাকায় বেড়ে চলেছে কিশোর গ্যাংয়ের তৎপরতা

10

ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিল পাকিস্তান

11

সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা দেওয়ান শামসুল আবেদীন আর নেই

12

বিয়ে নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক হচ্ছে

13

জেনে নিন কত দামে সোনা বিক্রি হচ্ছে আজ

14

মাছ ধরতে গিয়ে যেভাবে বৃষ্টির মরদেহ খুঁজে পেলেন এক জেলে

15

সন্তান জন্ম দিতে বছরে কত মানুষ যুক্তরাষ্ট্রে যান, কেন ‘বার্থ

16

ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

17

আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়াল সানি লিওনের

18

ইতিহাস বলছে, এবার বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা

19

ইরান যুদ্ধের অবসানে চুক্তি খুব কাছাকাছি: ট্রাম্প

20