অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:০৫ এএম
অনলাইন সংস্করণ

সৌদি আরবে ভ্রমণ বন্ধের পরামর্শ ইতালির

সৌদি আরবে ভ্রমণ বন্ধের পরামর্শ ইতালির, বিমানবন্দর ব্যবহারেও সতর্কতা

সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে দেশটিতে সব ধরনের ভ্রমণ স্থগিত রাখার পরামর্শ দিয়েছে ইতালি। একই সঙ্গে সৌদি আরবের বিমানবন্দরগুলো ব্যবহার না করার আহ্বান জানানো হয়েছে ইতালীয় নাগরিকদের।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রকাশিত হালনাগাদ ভ্রমণ সতর্কবার্তায় ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় এসব পরামর্শ দেয়।

বিকল্প দেশের বিমানবন্দর ব্যবহারের পরামর্শ

সৌদি আরবের পরিবর্তে প্রতিবেশী দেশগুলোর বিমানবন্দর ব্যবহারের পরামর্শ দিয়েছে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়। জরুরি প্রয়োজনে সৌদি আরবের অভ্যন্তরে কিংবা সীমান্ত পেরিয়ে যাতায়াতের ক্ষেত্রে আকাশপথের বিকল্প ব্যবহারের বিষয়টিও বিবেচনা করতে বলা হয়েছে।

সৌদিতে অবস্থানরত নাগরিকদের জন্য নির্দেশনা

সৌদি আরবে অবস্থানরত ইতালীয় নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। জরুরি পরিস্থিতিতে নিরাপদ স্থানে অবস্থানের পরামর্শও দিয়েছে মন্ত্রণালয়।

এ ছাড়া সামরিক ও নিরাপত্তা স্থাপনা, জ্বালানি ও পরিবহন অবকাঠামো এবং সামরিক কার্যক্রমে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর আশপাশ এড়িয়ে চলতে সতর্ক করা হয়েছে।

সৌদির দক্ষিণাঞ্চলে ভ্রমণে নিষেধাজ্ঞার পরামর্শ

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জাজান, নাজরান ও আসির প্রদেশে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে ইতালি। বিশেষ করে ইয়েমেন সীমান্তবর্তী এলাকাগুলো এড়িয়ে চলার বিষয়ে সতর্ক করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নাগরিকদের ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনা এবং স্থানীয় পরিস্থিতি সম্পর্কে হালনাগাদ তথ্য অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

1

ইরান ম্যাচে ছিটকে গেছেন বেলজিয়ামের ডোকু

2

বিশ্বনাথে সড়কের পাশে পড়েছিল নবজাতক

3

ইংল্যান্ড ম্যাচে আর্জেন্টিনা কেন নীল জার্সি পরতে চায়?

4

রাজধানীতে মাছের দাম ঊর্ধ্বমুখী, চাপে মধ্যবিত্ত ক্রেতারা

5

দুর্ভেদ্য স্পেনের সামনে ছন্দে থাকা বেলজিয়াম, সেমিফাইনালের লড়

6

শিশু-কিশোরের মানসিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিন

7

মায়ের সঙ্গে আবেগঘন পুনর্মিলনে কাঁদলেন ভোজিনিয়া

8

সরকারি সফরে চীন গেলেন সেনাপ্রধান

9

যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে সরাসরি হুঁশিয়ারি দিল ইরান

10

আছিয়া-রামিসা হত্যা মামলার শুনানি দ্রুত চাইলেন অ্যাটর্নি জেনা

11

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি

12

মাহোমসের চোখে মেসিই সর্বকালের সেরা

13

আরও তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

14

সাংবাদিককে প্রকাশ্যে হামলার হুমকি ছাত্রদল নেতার

15

ছেলে থিয়াগো মেসির বার্সা যুব একাডেমিতে যোগ দেওয়ার বিষয়ে যা ব

16

বিশ্বকাপ ঘিরে হোয়াটসঅ্যাপের নতুন ৪ ফিচার

17

স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : সিইসি

18

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

19

কাজিনদের বিয়ে কতটা নিরাপদ

20