ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৫২ এএম
অনলাইন সংস্করণ

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি

সংগৃহীত ছবি

বাংলাদেশ সরকার, লিবিয়া কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর যৌথ উদ্যোগে লিবিয়া থেকে ১৭০ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সোমবার সকালে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা বেনগাজি থেকে ঢাকায় পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে ফেরা এসব বাংলাদেশির অধিকাংশই মানব পাচারকারীদের সহযোগিতায় অবৈধভাবে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। পরে তারা সমুদ্রপথে ইউরোপে যাওয়ার ঝুঁকিপূর্ণ চেষ্টা করেন।

লিবিয়ায় অবস্থানকালে অনেকেই অপহরণ, শারীরিক নির্যাতন এবং বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হয়েছেন বলে জানা গেছে। দীর্ঘদিন অমানবিক পরিস্থিতিতে থাকার পর অবশেষে সরকারি সহায়তায় তারা দেশে ফিরতে সক্ষম হয়েছেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রত্যাবাসিতদের স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট সরকারি সংস্থা এবং আইওএমের প্রতিনিধিরা। দেশে ফেরার পর তাদের প্রয়োজনীয় সহায়তা ও প্রাথমিক সেবা দেওয়া হয়।

আইওএম জানিয়েছে, ফিরে আসা বাংলাদেশিদের জন্য পরিবহন খরচ, খাবার, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের ব্যবস্থাও করা হয়েছে।

এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয় সাধারণ মানুষকে অবৈধ অভিবাসনের ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে, প্রত্যাবাসিতদের নিজেদের ভয়াবহ অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার অনুরোধ করা হয়েছে, যাতে ভবিষ্যতে কেউ মানব পাচারকারীদের প্রলোভনে পড়ে বিপজ্জনক পথে বিদেশ যাওয়ার চেষ্টা না করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুতের দাম কমায় কমল স্পেনের মূল্যস্ফীতি

1

কাপ্তাই হ্রদে মাছ ধরা নিষিদ্ধ

2

ক্ষমতা ছাড়তে নারাজ মমতা, অভিযোগ বিজেপি ১০০ আসন লুট করেছে

3

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

4

বিশ্বকাপ ফাইনাল মাতাতে নতুন লুকে শাকিরার প্রস্তুতি

5

অভিনয়ে ফুটবলার জামাল ভূঁইয়া

6

গোলাম সারোয়ার মিলনের জানাজা সম্পন্ন

7

৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার জোয়ানে

8

দুর্ভেদ্য স্পেনের সামনে ছন্দে থাকা বেলজিয়াম, সেমিফাইনালের লড়

9

থার্ড টার্মিনাল চালুতে ১৬ ডিসেম্বরের লক্ষ্য অনিশ্চিত

10

ফিফার হাইড্রেশন ব্রেকে অতিরিক্ত আয় নেই: ইনফান্তিনো

11

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার অবনতি: ৯ নদীর পানি বিপৎসীমার ওপরে

12

ট্রাম্পের সঙ্গে ফোনালাপে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর আহ্বান

13

‘আমি বিসিবির বৈধ সভাপতি’

14

পাঁচ ম্যাচে জয়হীন কলকাতা

15

অষ্টম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত

16

সীমান্তে রক্তপাত বন্ধ না হলে সুসম্পর্ক সম্ভব নয় ; রিজভী

17

বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল: কোন বিভাগে কে এগিয়ে

18

ক্রিকেট বোর্ডে মন্ত্রীদের সন্তান, আবার জুলাই জাদুঘরের সভাপতি

19

চার গোল মেসির, ৭-১ ব্যবধানে জিতে ইতিহাস গড়ল ইন্টার মিয়ামি

20