অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় মেক্সিকো

ছবি: সংগৃহীত



ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে ৮ বছর পর শেষ ষোলোতেও জায়গা করে নিয়েছে তারা। সর্বশেষ ২০১৮ বিশ্বকাপে শেষ ষোলোয় খেলেছিল তারা। 
ঘরের দর্শকদের মুখে হাসি ফোটানোর জন্য যা দরকার তা প্রথমার্ধেই পেয়ে যায় মেক্সিকো। সেটিও একটি নয়, দুটি।

তাই দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলেও ঠিকই জয় নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিক মেক্সিকো।

মেক্সিকো সিটিতে ম্যাচের শুরুতে ঘরের দর্শক-সমর্থকদের আনন্দে ভাসানোর সুযোগ পেয়েছিলেন রাউল হিমেনেজ।

তবে ষষ্ঠ মিনিটে ফ্রি হেডার হয়েও গোলরক্ষককে একদম সামনাসামনি পেয়েও সুযোগটা কাজে লাগাতে পারেননি মেক্সিকোর অভিজ্ঞ এই স্ট্রাইকার।

পরে অবশ্য প্রায়শ্চিত্ত করেছেন হিমেনেজ। ৩১ মিনিটে গোল করে ঘরের সমর্থকদের উল্লাসে মাতান তিনি। ১০ গজ থেকে করা ৩৫ বছর বয়সী স্ট্রাইকারের গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় মেক্সিকো।

কেননা তার আগেই মেক্সিকো লিড এনে দেন হুলিয়ান কিনিয়োনেস। ২২ মিনিটে প্রথম গোলটি করেন ২৯ বছর বয়সী উইঙ্গার। এর আগে বেশ কটি সুযোগ পেয়েও জালের দেখা পায়নি স্বাগতিকরা। 

বিপরীতে ১৮ মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল ইকুয়েডর। তবে মন্দ ভাগ্য তাদের।


জন ইয়েবোয়ার শট বারে লেগে ফিরে আসে। ৪০ মিনিটে আরেকটি সুযোগ পায় পান তিন। কিন্তু এবার বাধা হয়ে দাঁড়ান মেক্সিকোর গোলরক্ষক রাউল রানহেল। বক্সের মধ্যে থেকে নেওয়ার তার শটটি দারুণ ক্ষিপ্রতায় সেভ করেন মেক্সিকোর গোলরক্ষক। পরে তাই হতাশা নিয়েই ২-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় ইকুয়েডর।
বিরতির পর ইকুয়েডর ম্যাচে ফিরতে তো পারেননি উল্টো ৬৭ মিনিটে তৃতীয় গোল হজম করার প্রায় দ্বারপ্রান্তে ছিল। তবে সেজার মন্তেসের শট অবিশ্বাসভাবে এক হাতে সেভ দেন ইকুয়েডরের গোলরক্ষক এরনান গালিন্দেজ। ৯০ মিনিটে মেক্সিকোর দুই খেলোয়াড় প্রতিপক্ষের বক্সের কাছাকাছি নিজেদের মধ্যে পাস দেওয়ার ক্ষেত্রে তালগোল না পাকালে ঠিকই তৃতীয় গোল পেত তারা। পরে আর কোনো গোল না হলে ২-০ ব্যবধানের জয় পায় মেক্সিকো।

অন্যদিকে আবার বিশ্বকাপের দ্বিতীয় ফুটবলার হিসেবে ‘ভিনি আইনে’ যোগ করা সময়ে লাল কার্ড দেখেন পিয়েরো হিনকাপিয়ে। হাত দিয়ে মুখ ঢেকে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে কিছু বলায় ভিএআর দেখে তাকে লাল কার্ড দেখান রেফারি। প্রথম খেলোয়াড় হিসেবে এই নিয়মে লাল কার্ড দেখেন প্যারাগুয়ের মিডফিল্ডার মিগুয়েল আলমিরন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

1

নকআউটে আর্জেন্টিনা-স্পেন মুখোমুখি হতে পারে

2

৬ মাসে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থ: নাহিদ ইসলাম

3

বিনিয়োগ ও জ্বালানিতে বাংলাদেশে আগ্রহী জার্মানি

4

স্পেসএক্সের আইপিওতে শেয়ার মূল্য ১৩৫ ডলার

5

পর্তুগালকে রুখে দিলো কঙ্গো, ১-১ গোলে ড্র

6

বজ্রঝড়ে ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ স্থগিতের শঙ্কা

7

বৃষ্টিতে রাজধানীর পশুর হাটে ভোগান্তি

8

বিশ্বে ইরানের অবস্থান শক্তিশালী হয়েছে : আব্বাস আরাগচি

9

ট্রাম্পের নৈশভোজে গুলির ঘটনায় ওবামার নিন্দা

10

বিয়ের পর স্বামীকে নিয়ে যা বললেন দীপ্তি

11

শাকিরা-পিকের ব্যবহৃত বাড়ি কিনলেন বিশ্বকাপজয়ী ইয়ামাল, খরচ কত?

12

হরমুজ সংকটের সামরিক সমাধান নেই ; আব্বাস আরাগচি

13

কলকাতায় পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

14

ইংল্যান্ডকে হারানোর দিনটিকে ‘জাতীয় দিবস’ ঘোষণা করল আর্জেন্টি

15

৯ ম্যাচে ৩৮ গোল মেসির, প্রতিপক্ষ কারা?

16

রংপুরে চার হত্যা, পুলিশ-আসামির শার্ট নিয়ে প্রশ্ন

17

শোকার্ত মেসিকে গোল উৎসর্গ দি পলের

18

বিশ্বকাপে ব্রাজিলের ভরাডুবি নিয়ে চাঞ্চল্যকর দাবি পেলে কন্যার

19

বাংলার পবিত্র ভূমিতে নতুন সূর্যোদয় হয়েছে: নরেন্দ্র মোদি

20