অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাজিল ম্যাচের আগে যে লক্ষ্যের কথা জানালেন নরওয়ে কোচ

ছবি: সংগৃহীত




শেষ ষোলোয় ব্রাজিল-নরওয়ে ম্যাচ। বিশ্বকাপের অন্যতম হাইভোল্টেজ ম্যাচে পরস্পর মুখোমুখি হবে তারা। নিজেদের বিশ্বকাপ ইতিহাসের সেরা পারফর্ম করে নরওয়ের চোখ এখন কোয়ার্টার ফাইনালে। এই ম্যাচকে ঘিরে বাড়তি চাপ নয়, বরং নিজেদের স্বাভাবিক খেলায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির কোচ স্টালে সলবাক্কেন।

নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই ম্যাচে ইতিহাসের দিক থেকে এগিয়ে ব্রাজিল। শেষ ষোলোতে নিজেদের শেষ ১০ ম্যাচের মধ্যে ৯টিতেই জয় পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছে নরওয়ে, যারা আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম নকআউট জয় পেয়েছে।

দলের আক্রমণের মূল ভরসা আর্লিং হালান্ড। ইতোমধ্যে টুর্নামেন্টে ৫ গোল করেছেন এই তারকা ফরোয়ার্ড। টানা ম্যাচে গোল করার ধারাবাহিকতাও ধরে রেখেছেন তিনি, যা নরওয়ের জন্য বড় আশার জায়গা।

কোচ সলবাক্কেন বলেন, ‘দল হিসেবে খেলাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ম্যাচের গুরুত্ব বা প্রতিপক্ষের নাম দেখে খেলার ধরণ বদলালে চলবে না। নিজেদের পরিকল্পনা ঠিক রেখে খেলতে পারলেই ইতিবাচক ফল পাওয়া সম্ভব।’

অন্যদিকে ব্রাজিলের আক্রমণভাগও সমান ভয়ংকর। ভিনিসিয়াস জুনিয়রের গতি ও দক্ষতা নরওয়ের রক্ষণভাগের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। তাই রক্ষণে সমন্বয় এবং দলগত পারফরম্যান্সের ওপর জোর দিচ্ছে নরওয়ের কোচিং স্টাফ।

পরিসংখ্যান বলছে, এই বিশ্বকাপে ব্রাজিল প্রতি ম্যাচে গড়ে ১৫টি শট নিয়েছে। যা প্রতিপক্ষের জন্য বাড়তি সতর্কবার্তা। ব্রাজিলের আক্রমণভাগের গভীরতা মাথায় রেখে রক্ষণ নিয়ে সতর্ক নরওয়ে কোচ, সাজিয়ে রেখেছেন পরিকল্পনা।

সলবাক্কেন বলেন ‘ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ৯০ বা ১২০ মিনিট–যে কোনো সময় আমাদের হয়তো রক্ষণ সামলাতে হতে পারে। সেই সময়টাতেও আমাদের সেরা মনোযোগ ধরে রাখতে হবে। আমরা যেন পরিস্থিতির চাপে পড়ে না গিয়ে নিজেদের স্বাভাবিক সহজাত ফুটবলটাই খেলতে পারি, সেটাই মূল লক্ষ্য।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপসহ ফিফার সব আসর বর্জনের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের,

1

মাদারীপুরে একই পরিবারের তিন জনের মরদেহ উদ্ধার

2

ভোরে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

3

কেপ ভার্দের বিপক্ষে পরাজয়ের মুখ দেখবে মেসি: পূর্ব তিমুর প্রে

4

সাবেক মন্ত্রী ও মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই

5

সবার ভালোবাসায় মনে হচ্ছে, আমার জন্ম সার্থক : চৈতী

6

গ্রুপে পয়েন্ট সমান হলে যেভাবে চূড়ান্ত তৃতীয় সেরা ৮ দল নকআউটে

7

এমবাপ্পের সামনে ইতিহাস গড়ার হাতছানি

8

মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের মূল বেতন নির্ধারণ

9

রাতে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল, কখন কিভাবে দেখবেন, জে

10

কেনের জোড়া গোলে উড়ন্ত সূচনা ইংল্যান্ডের

11

টিন সার্টিফিকেট থাকলেও করমুক্ত সীমা? ঘরে বসে অনলাইনে জিরো রি

12

ভারতে বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে নিহত ২০

13

আকাশের নীল রং কি চিরস্থায়ী

14

নেইমারকে না খেলানোর কারণ জানালেন ব্রাজিল কোচ

15

আগামী ৫ দিন কেমন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর

16

বিশ্বকাপ ফাইনাল মাতাতে নতুন লুকে শাকিরার প্রস্তুতি

17

অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় বাড়ছে চাপ

18

পারস্য উপসাগরে আটকা ২০ হাজার নাবিক

19

১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির উদ্বেগ

20